300X70
বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্মার্ট বাংলাদেশের স্তম্ভসমূহ দাঁড় করাতে প্রতিটি মানুষকে ডিজিটাল সংযুক্তির আওতায় আনতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৫, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশের স্তম্ভসমূহ দাঁড় করাতে দেশের প্রতি ইঞ্চি মাটি এবং প্রতিটি মানুষকে ডিজিটাল সংযুক্তির আওতায় আনতে হবে।

এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশনের দায়িত্ব চ্যালেঞ্জিং। ডিজিটাল সংযুক্তির পাশাপাশি রোবটিক্স,এআই, আইওটি, ব্লকচেইন ইত্যাদি নতুন নতুন ডিজিটাল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের জন্য কমবেশি চ্যালেঞ্জিং হবে।

এসএআরটি সম্মেলনে যোগদানকারী দেশগুলোর সমস্যাগুলোও প্রায় অভিন্ন। মন্ত্রী ডিজিটাল বৈষম্য দূর করাসহ বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগে দক্ষিণ এশিয়ার দেশসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকার একটি হোটেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তত্ত্বাবধানে বিটিআরসি ও এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) আয়োজিত দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিল (এসএটিআরসি) এর ২৪তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

এসএটিআরসির নব নির্বাচিত চেয়ারম‌্যান বিটিআরসির প্রধান শ‌্যাম সুন্দর সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে এপিটি সেক্রেটারি জেনারেল মাসানোরি কোন্ডো বক্তৃতা করেন।

মন্ত্রী বাংলাদেশকে এসএটিআরসির চেয়ারম্যান নির্বাচিত করায় সদস্য দেশ সমূহের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সড়ক ও রেলপথের মত দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে ডিজিটাল সংযোগের মহাসড়ক নির্মাণ করা গুরুত্বপূর্ণ কাজ হবে।

এসএটিআরসির সদস্য দেশ সমূহের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ডিজিটাল সংযুক্তি ও ডিজিটাল প্রযুক্তি বিকাশে এই অঞ্চলের জন্য ফলপ্রসূ অবদান রাখতে পারে বলেও উল্লেখ করেন ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত। ‍তিনি বলেন, ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল প্রযুক্তির বিকাশে বিটিআরসিকে ইতোমধ্যে সক্ষম এবং দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে।

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশকে কম্পিউটার যুগে উন্নীত করেন। ২০০৮ সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ইতোমধ্যে দেশের শতকরা ৯৮.৫ ভাগ এলাকায় মোবাইলের ফোরজি প্রযুক্তি পৌছে গেছে।

আমরা ৫জি চালু করেছি। প্রতি ইউনিয়নে পৌছেছে ফাইবার অপটিক্স। ডিজিটাল সংযুক্তির শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে ২০৪১ সালে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।

এই স্মার্ট বাংলাদেশই বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা। মন্ত্রী ডিজিটাল সংযুক্তি স্মার্ট বাংলাদেশের মূলভিত্তি উল্লেখ করে বলেন, আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ৪১’ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় শ্যাম সুন্দর সিকদার বলেন, দক্ষিণ এশিয়ার ৯টি দেশের নিয়ন্ত্রণ সংস্থার তিন দিন ব্যাপী সম্মেলন থেকে আমরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল ও কর্মপরিকল্পনা বিষয়ে বিজ্ঞজনদের পরামর্শ অনেক কাজে আসবে।

সম্মেলনে ভারত,পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরানসহ দক্ষিণ এশিয়ার ৯টি দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক রেগুলেটরি সংস্থার প্রধান, টেলিকম অপারেটর, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, টেলিকম ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞের প্রায় ১০০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। ৩ অক্টোবর এ সম্মেলন শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি তিন দিনব‌্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।

১৯৯৭ সালে দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়ে এসএটিআরসি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা বেতার তরঙ্গ সমন্বয়, স্টান্ডার্ডাইজেশন, রেগুলেটরি প্রবণতা, টেলিযোগাযোগ খাত উন্নয়নের কৌশল এবং টেলিযোগযোগ সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে গৃহীত কর্মকৌশল দেশে ডিজিটাল সংযুক্তি ও প্রযুক্তি বিকাশে বিটিআরসির সক্ষমতা বৃদ্ধিতে ফলপ্রসূ অবদান রেখে চলেছে।#

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ওটিটি প্ল্যাটফর্মে ‘বিকাশের ৫০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চিক হারবাল হেয়ার কালারের নতুন মুখ চঞ্চল চৌধুরী

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে গেল পিএসজি

যেন দখল না হয় সেভাবেই উড়ালসেতুর নিচে সৌন্দর্যবর্ধন করা হবে : মেয়র শেখ তাপস

পঞ্চমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেলো বিএটি বাংলাদেশ

মাতৃভাষার বিরােধী ব্যক্তিবর্গ

১ জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ