300X70
বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : সালমান এফ রহমান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর সোনার বাংলাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

বুধবার ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে নবাবগঞ্জ ও দোহার উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘বীরত্বের জয়গান’ –এ প্রদান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ আহবান জানান।

সালমান এফ রহমান বলেন, ১৯৫২’র ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আন্দোলন ছিল না, বরং এ আন্দোলনে মহান ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে অনুধাবন করেছিলেন যে, পাকিস্তানিরা ভাষার অধিকারই হরণ করতে চায়, তারা ভবিষ্যতে বাঙালির সব অধিকারই ক্ষুন্ন করবে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য তিনি সভায় উপস্থিত সকলকে অনুরোধ জানান।

সালমান এফ রহমান আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করা হচ্ছে। চলমান এই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট সোনার বাংলাদেশে পরিণত করতে তরূন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি। তরুণ প্রজন্মকে সৃষ্টিশীল কাজের মাধ্যমে যথাযথ মেধা বিকাশের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার জন্য জনাব সালমান এফ রহমান অনুরোধ জানান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দোহার-নবাবগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি উপজেলা দু’টিকে মডেল উপজেলায় রূপান্তরের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নবাবগঞ্জ ও দোহার উপজেলায় উপজেলা শহীদ মিনারে মহান ভাষা শহীদদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সালমান এফ রহমান এমপি। পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘বীরত্বের জয়গান’ –এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপ এর গ্রুপ সিইও ও আইএফআইসি ব্যাংক পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এবং সালমান এফ রহমান এমপি’র পুত্র আহমেদ শায়ান এফ রহমান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এস আলমের তেলের মিলের আগুন

ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ২

বসুন্ধরায় ছিনতাই, সিসিটিভির সূত্রে ৩৬ ঘণ্টায় আটক অভিযুক্ত

ডেস্ক সুদানের প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করল সামরিক বাহিনী

স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে নামাজ আদায়

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন তারেক রহমান

করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে : জিএম কাদের

বিএনপির পাকিস্তানই ভালো ছিল বক্তব্য এবং রডের মাথায় জাতীয় পতাকা একই সূত্রে গাঁথা : তথ্যমন্ত্রী 

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

চাকরি ফিরে পেলেন ঘুষের বিরুদ্ধে দোয়া করা সেই ইমাম