300X70
বুধবার , ১২ জুলাই ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : মন্ত্রী শ ম রেজাউল করিম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১২, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ বুধবার (১২ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগে কর্মরত মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. মারুফ হাসান, সিলেট বিভাগীয় মৎস্য দপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং সিলেট বিভাগে কর্মরত মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয়ের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে এগিয়ে থাকতে হবে।

এ অধিদপ্তরের কর্মকর্তাদের স্মার্ট ভূমিকা রাখতে হবে, স্মার্ট অর্জন করে দেখাতে হবে। তাদের স্মার্ট লক্ষ্য রাখতে হবে এবং স্মার্ট লক্ষ্য অর্জনে উপযুক্ত পরিকল্পনা নিতে হবে। সর্বোপরি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্য ও প্রাণিসম্পদ খাত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী যোগ করেন, দেশে প্রাণিসম্পদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। মাছের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। এ খাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাত থেকে খাবারের বড় একটি অংশের যোগান আসে, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হচ্ছে।

খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাচ্ছে এ খাত। এ খাত থেকে বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গুরুত্ব দিয়েছিলেন। এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেন।

তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার সুন্দর একটি দেশ। এ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে কাজ করেন। দেশের উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সারথি হতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে যার যতটুকু দায়িত্ব আছে তা আন্তরিকতা ও একাগ্রতার সাথে পালন করতে হবে। সম্মিলিতভাবে দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখতে হবে।

সিলেট অঞ্চলের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অনেক উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন আছে উল্লেখ করে এ অঞ্চলের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও এ সময় আশ্বস্ত করেন মন্ত্রী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্বাচ্ছন্দ্যে মেট্রোরেলে যাতায়াত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধন্ত হলো

বিএনপি অংশ নিলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো: সিইসি

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

`জিপিএ-৫ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল নেপাল ও ওমান

ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ঔষধসহ বিভিন্ন নকল পণ্য বিক্রি, প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

এনবিআরের অচলাবস্থা নিরসনে জরুরি হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা

শিক্ষার্থীদের প্রতি সরকার সহানুভূতিশীল, কোটা আন্দোলন তাদের হাতে নেই : পররাষ্ট্রমন্ত্রী