300X70
শনিবার , ৫ মার্চ ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা হাতে–‘ব্রেক দ্য রুলস’!

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৫, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : একবিংশ শতাব্দীতে প্রায় সকল ক্ষেত্রে ব্যাপক প্রযুক্তিগত অগ্রগতি সাধিত হয়েছে, যা সারা বিশ্বের সাথে যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পরিবর্তন এনেছে। প্রযুক্তির এই যুগে স্মার্টফোন হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ডিভাইস। যা একসময় কেবলই যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তা এখন আমাদের নিত্যসঙ্গীতে পরিণত হয়েছে।

অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে প্রাযুক্তিক উদ্ভাবন ধারাবাহিকভাবে মোবাইলের ব্যবহারে আনছে নানাবিধ পরিবর্তন। এটি একইসাথে দ্রুতগতিসম্পন্ন এবং ইন্টারকানেক্টেড এমন একটি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করেছে, যার মাধ্যমে মানুষ এখন মুহূর্তের মধ্যে তার পরিবার এবং প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারছে।

স্মার্টফোন নির্মাতারা ডিভাইসে উদ্ভাবনী ফিচার যুক্ত করতে সাহায্য নিচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির। উদাহরণস্বরূপ, সম্প্রতি, স্যামসাং নিয়ে এসেছে এর গ্যালাক্সি এস২২ সিরিজের সর্বশেষ সংস্করণ – স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা। ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং সবসময়ই গ্রাহকদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েডপ্রেমীদের জন্য উদ্ভাবনী প্রযুক্তির সাথে শীর্ষমানের ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আসে।

বাজারে উন্মোচিত নতুন এই ফোনটির মাধ্যমে প্রচলিত ধারার স্মার্টফোনের সকল বাঁধ ভেঙেছে স্যামসাং। উন্নতমানের ক্যামেরা, প্রাণবন্ত ছবি ও ভিডিও, দুর্দান্ত গতির ৪ ন্যানোমিটার প্রসেসর ও এস-পেন গ্যালাক্সি এস২২ আল্ট্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। যারা গতানুগতিক জীবনধারার বাইরে ভিন্ন কিছু চান, তাদের জন্য দেশের কারখানাতেই অত্যন্ত দক্ষতার সাথে এই নতুন ডিভাইসটি তৈরি করা হয়েছে।

গ্যালাক্সি এস২২ আল্ট্রার যে দিকটি প্রথমেই ব্যবহারকারীদের নজর কাড়বে তা হচ্ছে এর ফ্যাশনেবল ডিজাইন। স্লিম গড়নের আকর্ষণীয় ফ্রেমযুক্ত ডিভাইসটির নিখুঁত ডিজাইন চাইলেও উপেক্ষা করা সম্ভব নয়। আপনি যদি ফ্যাশনসচেতন হয়ে থাকেন এবং ফোনকে আপনার ফ্যাশনের অংশ বলে মনে করেন, এই ডিভাইসটি নিশ্চিতভাবে আপনাকে মুগ্ধ করবে।

স্যামসাং গ্যালাক্সি নোট ও গ্যালাক্সি এস২২ সিরিজের বিভিন্ন ফিচারের সমন্বয়ে তৈরি গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে ৬.৮ ইঞ্চির কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লে রয়েছে। সুবিশাল ডিসপ্লে থাকায় স্ক্রিনে একসাথে আরও বেশি কনটেন্ট দেখা যায় এবং স্বাচ্ছন্দ্যে এসব কনটেন্ট উপভোগ করা যায়।

শক্তিশালী গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে রয়েছে দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (৪ ন্যানোমিটার) প্রসেসর, যা ফোন ব্যবহারের প্রায় প্রতি ক্ষেত্রেই বিশ্বমানের সুবিধা প্রদান করে। ৪ ন্যানোমিটারের চিপসেট এখন পর্যন্ত গ্যালাক্সি সিরিজের সবচেয়ে দ্রুতগতির চিপ এবং স্মার্টফোনের প্রযুক্তিতে এটি অন্যতম বিশাল অগ্রগতি। এর ফলে, ব্যবহারকারীরা রাতে অসাধারণ ছবি তুলতে পারবেন, দিন-রাত যেকোনো সময় ঝকঝকে ছবি তোলা সম্ভব হবে এবং এটি মোবাইল ও গেমিংয়ে ঝামেলাহীন অভিজ্ঞতা দিবে।

গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে রয়েছে একটি চমৎকার ক্যামেরা সেট-আপ, যাতে আছে ১২ মেগাপিক্সেলের একটি

আল্ট্রাওয়াইড ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেলের দুটি টেলিফটো ক্যামেরা এবং ৪০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। উজ্জ্বল লেন্স রিংয়ের মাঝে ডিভাইসটির লিনিয়ার ক্যামেরা, ফোনের পেছনে ক্যামেরা আইল্যান্ডে ভাসছে বলে মনে হয়।

প্রো-গ্রেড ক্যামেরার হার্ডওয়্যার এবং সফটওয়্যারে নতুনত্ব আনার মাধ্যমে স্যামসাং এর অন্যতম চমকপ্রদ উদ্ভাবন ‘নাইটগ্রাফি’ চালু করেছে। অটো ফ্রেমরেট আলোর পরিমাণ বুঝে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে ভালো এফপিএস প্রদান করে।

৪ ন্যানোমিটার প্রসেসরের সাথে সুপার নাইট সল্যুশন প্রত্যেক ফ্রেমের নয়েজ দূর করে এবং এর ফলে আপনি নিখুঁতভাবে সূর্যদয় থেকে সূর্যাস্ত ফোনে ধারণ করতে পারবেন। পরিস্থিতি আর চারপাশের আলোর অবস্থা যেমনই হোক না কেনো, যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এই লেন্সগুলোর সাহায্যে ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।

প্রথমবারের মতো, স্যামসাং গ্যালাক্সি এস স্মার্টফোনে বিল্ট-ইন এস পেন নিয়ে এসেছে। ফোনের নিচ থেকে বের করে এর সাহায্যে খুব সহজেই ফোনে লেখা, স্কেচ করা বা যেকোনো ফিচার নিয়ন্ত্রণ করা যায়। স্যামসাং নোটের উন্নত ল্যাটেন্সির জন্য প্রতিটি স্ট্রোক কাগজে লেখা কালির মতোই মনে হবে এবং এতে আপনি দ্রুত টুকে রাখা আপনার আইডিয়াকে সহজেই পাঠযোগ্য লেখায় রূপান্তর করতে পারবেন।

এছাড়া, এতে রয়েছে শক্তিশালী ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যার ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে দীর্ঘক্ষণ গেম খেলতে পারবেন, যা পরবর্তীতে তাদের ফোনে অন্য কাজ করার ক্ষেত্রেও কোনো সমস্যা সৃষ্টি করবে না। দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকায়, উন্নত এআইয়ের মাধ্যমে যেভাবে ফোনটি প্রতিদিন ব্যবহার করা হয় তার ওপর ভিত্তি করে ডিভাইসটি নিজেকে খাপ খাইয়ে নেয়। ৪৫ ওয়াট ফাস্ট চার্জারের সাথে স্মার্টফোনটি সারাদিন চালানো যায়। এছাড়াও, গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে আইপি৬৮ গ্রেড প্রটেকশন ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটি ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম’র একটিমাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়।

এই অসাধারণ ফিচারগুলো ছাড়াও, গ্যালাক্সি এস২২ আলট্রা বিশ্বের প্রথম স্মার্টফোন, যার ক্রিটিকাল কম্পোনেন্টগুলো সমুদ্রের বর্জ্য পদার্থ থেকে তৈরি।

ব্যতিক্রমী এই ফোনটি অধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে দিতে স্যামসাং বাংলাদেশ আকর্ষণীয় প্রি-অর্ডার ডিল প্রদান করছে। ১৫ হাজার টাকায় প্রি-বুকিংয়ের মাধ্যমে গ্যালাক্সি এস২২ আল্ট্রা’র ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা গ্যালাক্সি বাডস প্রো পাবেন।

এর সাথে, নির্দিষ্ট ডিভাইস এক্সচেঞ্জে ১০ টাকা বোনাস ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন। ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টে স্যামসাং দিচ্ছে ৫০ শতাংশ ছাড় এবং শুধুমাত্র ৫ হাজার টাকা পরিশোধ করলে “গ্যালাক্সি অ্যাশিয়ুরড” থেকে ৫০ শতাংশ নিশ্চিত বাইব্যাক পাওয়া যাবে।

এছাড়াও, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ফোনটি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্যামসাংয়ের রয়েছে বেশ কয়েকটি পেমেন্ট পার্টনার। ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস এবং আইপিডিসি’র গ্রাহকরা ইএমআই’তে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকরা সিটি অ্যামেক্স’র জন্য ৫ হাজার পর্যন্ত বোনাস এমআর পয়েন্ট এবং ১০ হাজার টাকা মূল্যের এমআর রিডেম্পশনের সুযোগ পাবেন। আইপিডিসি ইজেড’র সাথে ২৪ মাস পর্যন্ত কার্ডহীন ০ শতাংশ ইএমআই উপভোগ করা যাবে।

মাত্র ১,৪৩,৯৯৯ টাকা বাজারদরে গ্যালাক্সি এস২২ আল্ট্রা কিনে জীবনের সকল বাঁধ ভেঙে হয়ে উঠুন ট্রেন্ডসেটার।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টির আভাসইয়েমেনে সৌদি বিমান হামলার নিন্দা জানাল জাতিসংঘ

এ সপ্তাহেই পুরোদমে উৎপাদন যাচ্ছে পোশাক কারখানা

দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম রিকশাচালকদের

‘নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়’: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপিএম সেবা পদ পদক পেলেন এসআই ছিদ্দিকুল ইসলাম

শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ

ব্রাজিলে ফুটবল টিম বাসে বোমা বিস্ফোরণ, আহত ৩

এন্টিবায়োটিক ব্যবহারের ফলে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

“মহাত্মা গান্ধী পীস অ্যাওয়ার্ড ২০২২” পেয়েছেন ডা. এইচ.বি.এম ইকবাল

প্রতিষ্ঠার দুই যুগেও বশেমুরবিপ্রবিতে নেই প্রো-ভিসি ও ট্রেজারার