300X70
বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

হাইটেক পার্কের সেবা বা লাইসেন্সের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী পলক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :হাইটেক পার্কে যারা বিনিয়োগ করবে তাদের সরকারি কোনো সেবা বা লাইসেন্স গ্রহণের জন্য হাইটেক পার্ক অথরিটির বাইরে কোথাও যাতে না ঘুরতে হয় সেটা নিশ্চিত করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী পলক বলেন, সরকারি কর্মকর্তাবৃন্দ, হাইটেক পার্ক অথরিটির প্রতিনিধিবৃন্দসহ আমরা সেবা প্রদানকারী, এবং উদ্যোক্তা-বিনিয়োগকারীরা সেবা গ্রহণকারী। উদ্যোক্তা-বিনিয়োগকারীরা আমাদের সেবা গ্রহণ করতে এসেছেন, আমাদের কর্মকান্ডে সন্তুষ্ট হলে তারা হাইটেক পার্কে বিনিয়োগ করবেন। আর তারা বিনিয়োগ করে সফল হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো পূরণ হবে।

প্রতিমন্ত্রী বলেন, কালিয়াকৈর বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ৮২ টি প্রতিষ্ঠান জমি বরাদ্দ পেয়েছে। ২২ টি প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম শুরু করেছে। আরো প্রায় ০৫ টি প্রতিষ্ঠান রয়েছে যারা উৎপাদনের লক্ষ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেছে। ২০১৬-২০২৩ পর্যন্ত থেকে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে মোট ১০৭০ কোটি+ টাকা বিনিয়োগ হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রায় ১৫০০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

শর্ত ভাঙায় তিনটি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চুক্তি বাতিল হওয়া কোম্পানিগুলো হলো- টাইক্কোন সিস্টেমস লিমিটেড (tikkon), ডাটা সফট ও মেট্রোনেট। এগুলোর পরিবর্তে কনা সফট, মা এন্টারপ্রাইজ ও মুমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজকে পার্কের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠিত বিনিময়সভার আগে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু হাই-টেক সিটির অভ্যন্তরে ব্লক-৩-এ অবস্থিত সোলারিস ভবনে স্মার্ট ল্যাপটপ অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, ATM, CRM, POS and CDM Machines Manufacturing Industry পরিদর্শন, বঙ্গবন্ধু হাই-টেক সিটির অভ্যন্তরে ব্লক-৪-এ অবস্থিত ড্যাফোডিল কম্পিউটার অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি পরিদর্শন, বঙ্গবন্ধু হাই-টেক সিটির অভ্যন্তরে ব্লক-৬-এ অবস্থিত ফেয়ার টেকনোলজি লিমিটেড-এর হুনদাই গাড়ী উৎপাদন কারখানা এবং বঙ্গবন্ধু হাই-টেক সিটির অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড-এর কার্যক্রম পরিদর্শন করেন।

পরে গাজীপুরের চন্দ্রায় পিসিবি, মোবাইল প্রোডাকশন ও ল্যাপটপ প্রজেক্ট পরিদর্শন এবং এসএসডি প্রোডাক্ট ও স্মার্টফোনের নতুন মডেলের শুভ উদ্বোধন, Surface Mounting Technology (SMR) Project I Television Production Line এবং নাসার গ্লি মিশনের জন্য বাংলাদেশে প্রস্তুতকৃত প্রথম স্যাটেলাইটের সিমুলেশন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্প্রসারণ সরজমিনে পরিদর্শন করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কাঁচা মরিচে স্বস্তি হলেও নতুন সবজিতে অস্বস্তি

অস্ট্রেলিয়া সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

পান্না কায়সারের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নিয়ে এসেছে ফাইটার জে-৩৫

বাংলাদেশে পাওয়া যাচ্ছে ‘আল্টিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ অপো এ৫

আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের অভূতপূর্ব সাফল্যঃ সেনাবাহিনী প্রধানের ট্রফি অর্জন

ইসলামী ব্যাংকের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

Azərbaycanda Turizm Tourizim Və Səyahhət Agentliy

Azərbaycanda Turizm Tourizim Və Səyahhət Agentliy

দুই মাস পেছাল ঢাবি ভর্তি পরীক্ষা

আলী যাকের সংস্কৃতির মহাপুরুষ ছিলেন : এনডিবি