300X70
বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

হাওড়ের বাঁধ সুরক্ষা প্রকল্প নিয়ে জাইকার সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৮, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের (হাওড় ফেজ-২) আওতায় হাওড়ের বাঁধ সুরক্ষা নিয়ে আজ ঢাকায় পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়। সভায় জাইকার ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির দক্ষিণ এশিয়া বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর Teruaki Fujii।

‘হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন’ প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধানকে আগাম বন্যা হতে রক্ষা করা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়সমূহের ডুবন্ত বাঁধে বিভিন্ন ধরনের ঢাল প্রতিরক্ষা তৈরি করে টেকসই ডুবন্ত বাঁধ নির্মাণ করা। যার ফলে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিসহ মানোন্নয়ন করা সম্ভব হবে। ফলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ও প্রকল্প এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।

দেশে হাওড় এলাকার ৫টি জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে প্রকল্প এলাকা হিসেবে নেওয়া হয়েছে। ৫টি জেলার ১১ টি হাওড়কে প্রাথমিকভাবে এ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকল্পের আওতায় প্রস্তাবিত অবকাঠামোসমূহ হচ্ছে হাওড় এলাকায় ডুবন্ত বাঁধ নির্মাণ  ৪৫০.১৯ কিলোমিটার; খাল/নদী পুনঃখনন ৭৭.৭০০ কিলোমিটার; ইরিগেশন ইনলেট ৫৮টি; Constitution of Flood ৫৮টি; রেগুলেটর /বক্স ড্রেনেজ আউটলেট ২২টি; থ্রেশিং এন্ড ড্রাইয়িং ফ্লোর (চাতাল)৯টি; পানি ব্যবস্থাপনা গ্রুপের জন্য অফিস বিল্ডিং নির্মাণ ৮টি; গেট মেরামত ৬টি।

পানি সম্পদ মন্ত্রণালয় উদ্যোগে গৃহীত প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটির সম্ভাব্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২২৪৮.১২ কোটি টাকা। এক্ষেত্রে জিওবি হতে অর্থায়ন করা হবে  ৫৮৪.১২ কোটি যা মোট ব্যয়ের ২৬% এবং প্রকল্প সাহায্য হিসেবে অর্থায়ন করা হবে ১৬৬৪ কোটি টাকা যা মোট ব্যয়ের ৭৪%। এ প্রকল্পে অর্থায়ন করবে জিওবি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। প্রস্তাবিত এ প্রকল্পের সম্ভাব্য মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৬ হতে জুন ২০৩৩ পর্যন্ত। ২০২৬ সালের মার্চ মাসে প্রকল্পটি একনেকে উপস্থাপনের সম্ভাবনা রয়েছে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বন্যায় যাতে হাওড়ের ফসল নষ্ট না হয়, কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা আশা করছি জাইকার আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রাথমিকভাবে ১১ টি হাওরে ডুবন্ত বাঁধ নির্মাণ করা হলে হাওরে কৃষি উৎপাদনে ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনা সম্ভব হবে। প্রকল্পটি হাওড় এলাকার মানুষের জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোকাব্বির হোসেন, যুগ্মসচিব দীপান্বিতা সাহা, উপসচিব মো: মোবাশশেরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী রবিন কুমার বিশ্বাস, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের প্রতিনিধি দলের প্রোগ্রাম অফিসার Oyama Erina এবং ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর Omagari  Hideo উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টিকেট কালোবাজারিদের কঠোর হস্তে দমন করা হবে : রেলপথ মন্ত্রী

হু হু করে বাড়ছে পণ্যের দাম, বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা জাতিসংঘের

দেশে ‘ফগ অ্যালার্ট’ জারি, এই সতর্কতার অর্থ কী?

মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু

২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ার নিয়োগ পরীক্ষায় ৮৩ জন উত্তীর্ণ

পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো ৫৮৫০ মিটার

শামসুজ্জামান খানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

গাইবান্ধায় বাসের চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

পরওয়ার, টুকু নূরসহ ২৭৬ জন কারাগারে