300X70
মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

হাসিনা-মোদি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২১, ২০২৩ ১:৩২ পূর্বাহ্ণ

কূটনৈতিক প্রতিবেদক : চলতি সপ্তাহের শেষের দিকে নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। ওই বৈঠকে কোনো রাজনৈতিক আলোচনা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী প্রয়োজনীয় আলাপ ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. মোমেন।
নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক আলোচনা থাকছে কি না— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এফওসিতে রাজনৈতিক আলোচনা হবে না। সেখানে অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে গঠনমূলক আলোচনা হবে। এ দেশের (বাংলাদেশের) রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী প্রয়োজনীয় আলাপ ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন (সেপ্টেম্বরে নয়া দিল্লিতে হাসিনা-মোদির বৈঠকে ইঙ্গিত করেন মন্ত্রী)।
চলতি বছরের সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের সময় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শুরুর আগের দিন গত ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সরকারি বাসভবনে বৈঠক করেন শেখ হাসিনা। সেখানে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও একান্ত বৈঠক করেছেন হাসিনা-মোদি।
যারা স্যাংশন দেবে তাদের বিরুদ্ধে আমরাও স্যাংশন দেব : ড. মোমেনমোমেন বলেন, বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত প্রত্যাশা করে, প্রতিবেশী দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। ক্ষমতার পালা বদলে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন কোনো ভাটা না পড়ে, এটা চায় ভারত। অগতানুগতিক কোনো সরকারের উপস্থিতি আর কখনও যেন না আসে, এটাই ভারতের অবস্থান।
আগামী ২৪ নভেম্বর নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে যৌথ পরামর্শক সভায় বসবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে পররাষ্ট্রসচিবের নয়া দিল্লি সফর রাজনৈতিক বিবেচনায় বেশ গুরত্বপূর্ণ। বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক ইস্যুতে আলোচনা হবে। আশা করা হচ্ছে, মোমেন-কোয়াত্রা বৈঠকে অমীমাংসিত ইস্যুগুলোর মধ্যে- পানি বণ্টন; বিশেষ করে তিস্তা ইস্যু, প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, বিদ্যুৎ, সীমান্ত ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। এর বাইরে রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ আসার সম্ভবনা থাকবে।
সম্প্রতি নয়া দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আলোচনায় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। ওই বৈঠকে নয়া দিল্লির পক্ষ থেকে ওয়াশিংটনকে জানানো হয়েছে, নির্বাচন কীভাবে হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশ নিয়ে নয়া দিল্লির অবস্থানের বিষয়ে এখনও খোলামেলা কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে ওয়াশিংটন যে নয়া দিল্লির সঙ্গে একমত নয়, তা ইতোমধ্যে কিছুটা হলেও স্পষ্ট হয়ে গেছে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় বাংলাদেশ-ভারতের এফওসি অনুষ্ঠিত হয়। আট মাসের ব্যবধানে দেশটির সঙ্গে এফওসি করতে যাচ্ছে ঢাকা। এর আগে ভারত ছাড়াও অন্য কোনো দেশের সঙ্গে এত কম সময়ের ব্যবধানে এফওসির নজির বাংলাদেশের ক্ষেত্রে না থাকার সম্ভাবনাই বেশি। তবে দুটি দেশ প্রয়োজন মনে করলে যে কোনো সময় এটি করতে পারেন বলে মত সংশ্লিষ্টদের।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের মতো সংসদ নির্বাচনও চমৎকার হবে : আশাবাদ তথ্যমন্ত্রীর

ইশো’র আগস্ট মার্ট : আপনার জীবনযাত্রাকে করে তুলুন উন্নত

লুহানস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন পুতিন

৬ দিনের রিমান্ডে হেফাজত নেতা নাসির উদ্দিন

হাতিরঝিলে ও সিদ্দিক বাজারে পৃথক দুটি ভবনে অগ্নিকাণ্ড

ক্ষুদ্রঋণ গ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে বিকাশের সঙ্গে ডাটাসফটের চুক্তি

হজ শেষে দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি

র‍্যাব হেফাজতে মৃত্যু সেনসিটিভ, বারবার সময় দেওয়া হবে না: হাইকোর্ট

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে চার মাদক ব্যবসায়ী আটক

বিজ্ঞানীদের গবেষণা : নিখুঁতভাবে ডিম সিদ্ধ করবেন যে ভাবে!