300X70
সোমবার , ১ নভেম্বর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

১২-১৭ বছর বয়সি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু আজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন :  আজ সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ১২ থেকে ১৭ বছর বয়সি স্কুল শিক্ষার্থীদের নভেল করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলে এ কার্যক্রমের উদ্‌বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকার আরও আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।

সরকার প্রথমে রাজধানীর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ টিকা দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু, যথাযথ শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা না থাকায় ১২টির বদলে আপাতত আটটি বিদ্যালয়ে এ টিকা দেওয়া হবে। আর, শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধার প্রস্তুতি শেষে দ্রুত ২১ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে। এখন সবাইকে ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। টিকার সংকটও আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

যে আট স্কুলে টিকাদান কর্মসূচি

স্কুলগুলো হচ্ছে—মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ, বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল, গুলশানের চিটাগং গ্রামার স্কুল, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমণ্ডির কাকলী স্কুল, উত্তরার সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।

এ স্কুলগুলোকে কেন নির্বাচন করা হলো, সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘ফাইজার ভ্যাকসিনটা খুব টেম্পারেচার সেনসেটিভ। এ ভ্যাকসিনটি আমাদের যে কেন্দ্রে বা বুথে দিতে হয়, সে কেন্দ্রে বা বুথে প্রচুর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ লাগবে। কারণ, আমরা যে স্কুলগুলো নির্বাচন করতে যাচ্ছি; সে স্কুলে আমরা একসঙ্গে ২৫টি করে বুথ স্থাপন করতে যাচ্ছি। সোমবার (আজ) ঢাকা শহরের একটি স্কুল দিয়ে শুরু হবে এ কার্যক্রম। এবং পর্যায়ক্রমে আরও আটটি স্কুলে এ কার্যক্রম শুরু করা হবে। আমরা আশা করব, আগামী মঙ্গলবার থেকে শুরু করার।’

গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের চারটি বিদ্যালয়ের ১২০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছিল করোনার টিকা। কোনো সমস্যা না পাওয়ায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি। মূলত শীতাতপ নিয়ন্ত্রণকক্ষ ও যন্ত্রের সুবিধা না থাকায় সীমিত আকারে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। ধারাবাহিকভাবে এ টিকা কার্যক্রম দেশের ২১ জেলায় দেওয়া হবে। তারপর ধীরে ধীরে সারা দেশে এ কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে গত রোববার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘১২ বছরের ঊর্ধ্বে যে শিক্ষার্থীরা আছে, সোমবার (আজ) থেকে আমরা তাদের টিকা কার্যক্রম শুরু করব। দেশের ২১টি জেলায় শিশুদের এ টিকা দেওয়ার ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।’

বাংলাদেশে এখন পর্যন্ত সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে হয়েছে সবাইকে। সেখানে ১৮ বছরের কম বয়সীদের নিবন্ধন করার সুযোগ নেই।

তাহলে, ১২ থেকে ১৭ বছর বয়সীরা টিকার নিবন্ধন কীভাবে করবে—এমন প্রশ্নের জবাবে টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ‘প্রথমে স্কুল থেকে একটি তালিকা আইসিটি মন্ত্রণালয়ের কাছে আসতে হবে। মন্ত্রণালয় সেটা যাচাই-বাছাই করে সুরক্ষা ওয়েবসাইটে দিয়ে দিবে। তারপর স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবে। শিশু যেদিন টিকা নিবে, সেদিন সে তাকে রেজিস্ট্রেশন কার্ড ও জন্ম সনদের ফটোকপি নিয়ে স্কুলে যেতে হবে।’

আপাতত প্রতিদিন দুই থেকে তিন হাজার শিক্ষার্থীকে ফাইজারের এ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীকালে দিনে ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ

ভোলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশাল র‍্যালী ও আলোচনা সভা

তুরাগে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলের বাড়ি থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিশ্বশান্তি বর্তমানে ঝুঁকিতে: ট্রাম্প

শিক্ষার সূতিকাগার গ্রন্থাগার : সংস্কৃতি প্রতিমন্ত্রী

টেকনাফে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করলো বিজিবি

স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় এস. এম. আব্রাহাম লিংকনকে কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সা. সম্পাদক নিহত

ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়ান্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি