সংবাদদাতা, বাগেরহাট: বাগেরহাটের বাসাবাটি এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া নিহত হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে শহরতলীর বাসাবাটি এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তানু ভূঁইয়া শহরের নিজ বাড়ির সামনে বের হয়েছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত জব্দ করে এবং জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাগেরহাট জেলার পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানিয়েছেন, নিহতের বিরুদ্ধে মাদক-বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ৮টি মামলা রয়েছে।
তবে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



















































