300X70
বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

১৮ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৫, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক:  খরচ কমাতে ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। যাদের চাকরি যাচ্ছে তাদেরকে আগামী ১৮ জানুয়ারি থেকে জানানো হবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির কর্মীর সংখ্যা তিন লাখের মতো। সেই হিসাবে ১৮ হাজার কর্মী ছাঁটাই হলে অ্যামাজনের প্রায় ৬ শতাংশ কর্মী চাকরি হারাবেন।

এর আগে গত নভেম্বরে বড়সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল অ্যামাজন। তখন জানা গিয়েছিল, কোম্পানির করপোরেট ও প্রযুক্তি বিভাগে কাজ করা প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাই নিশ্চিত করল অ্যামাজন।

প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি বলেন, যারা ছাঁটাই হচ্ছেন তাদের প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যবিমার সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার চেষ্টা।

তিনি বলেন, ‘অনেক অনিশ্চিত ও কঠিন সময় পার করেছে অ্যামাজন। আশা করি, অতীতের মতো আমরা ভবিষ্যতেও এমন পরিস্থিতি কাটিয়ে উঠব।’

তবে কোন এলাকার কর্মীদের ছাঁটাই করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি অ্যামাজনের সিইও। তিনি জানান, ইউরোপের যেখানে যেখানে প্রযোজ্য সেখানে কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে কোম্পানি যোগাযোগ করবে।

তবে অ্যামাজনের স্টোর অপারেশন, পিপলস, এক্সপেরিয়েন্স ও টেকনোলজি দল থেকে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে বলে জানিয়েছেন অ্যান্ডি জেসি।

এদিকে ব্যয় সংকোচনের অংশ হিসেবে অ্যামাজন এরই মধ্যে নতুন কর্মী নিয়োগ স্থগিত করেছে। বেশ কিছু ওয়্যারহাউসের সম্প্রসারণ কাজও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহৃত রোবট প্রকল্প বাতিলসহ ব্যবসার কিছু অংশ বন্ধেরও পদক্ষেপ নিয়েছে অ্যামাজন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শিক্ষামন্ত্রীর ডাকে ঢাকায় যাচ্ছেন শাবির ৫ শিক্ষার্থী

বিমান বাহিনী প্রধানের সাথে কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এর সৌজন্য সাক্ষাৎ

চলতি বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাধে’ সিনেমার বাজে রিভিউ জন্য মামলা করলেন সালমান

‘১৯৫২’র ভাষা শহিদরাই ‘৭১ এর মুক্তিসংগ্রামের অনুপ্রেরণা’

‘বসুন্ধরা সিটিতে থিমপার্ক টগি ফান ওয়ার্ল্ড’ বিদেশী গেম জোনের অনুভূতি দেশে

নারায়ণগঞ্জে ১ লক্ষ সাড়ে ৩১ হাজার টাকার বিদেশী সিগারেটসহ একজন গ্রেফতার

২২ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু

সুনামগঞ্জে শাহ আব্দুল করিম লোক উৎসব হবে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি

মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা