300X70
শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

২৪ এপ্রিল শুরু হচ্ছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৮, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

আইসিসিবিতে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা নিয়ে প্রদর্শনী

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাতসমূহ – লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শনের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে (EC4J) প্রকল্প আয়োজন করছে ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, আইসিসিবি (কুড়িল), ঢাকায় ২ দিন ব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনী চলবে ২৪-২৫ এপ্রিল, প্রতিদিন সকাল ১০টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত।

আন্তর্জাতিক এ প্রদর্শনী আয়োজন উপলক্ষ্যে ১৭ এপ্রিল ২০২৫ তারিখে রাজধানী ঢাকার প্রগতি সরণীর রূপায়ণ মিলিনিয়াম স্কয়ারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসিফোরজে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) শেখ মোহাম্মদ আব্দুর রহমান; প্রকল্পের প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট আমিনুল ইসলাম এবং প্রকল্পটির ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ তানভীর কামরুল ইসলাম।

প্রদর্শনীতে লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১২০ এর অধিক কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে। যেখানে এক ছাদের নিচে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, ইন্ডিয়া, ভুটান এবং মালয়েশিয়া প্রভৃতি দেশের ২৫ এর অধিক আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা, ১০০০ এর অধিক স্থানীয় ক্রেতা এবং ১২০ এর অধিক অংশগ্রহণকারী কোম্পানি পরস্পরের মধ্যে বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) সংযোগ স্থাপন ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। এতে বাংলাদেশি উৎপাদনকারী সরাসরি আন্তর্জাতিক ক্রেতা, সোর্সিং এজেন্ট, বিনিয়োগকারী ও খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। 

প্রদর্শনীতে আরো থাকছে সেক্টরভিত্তিক ব্রেকআউট সেশন, কর্মশালা, ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও ব্যবসায়িক নেতৃবৃন্দের অংশগ্রহণে তাৎপর্যপূর্ণ আলোচনা। এছাড়া, প্রদর্শনীটিকে কেন্দ্র করে একটি গ্র্যান্ড ওপেনিং এর আয়োজন করা হবে যা এ আয়োজনের সূচনাকে আরো প্রাণবন্ত করে তুলবে। 

আয়োজকরা জানান ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে, তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে বাংলাদেশ সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণের নীতিগত লক্ষ্য অর্জনে প্রকল্পটি প্রত্যক্ষভাবে অবদান রাখছে। একইসাথে, এসব খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করার মাধ্যমে দেশের রপ্তানি আয় ও স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় প্রকল্পের উদ্যোগসমূহ সহায়ক হবে বলেও আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে (EC4J) প্রকল্প মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস)’র মাধ্যমে লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য সম্পর্কিত শিল্পখাতের উৎপাদনকারী নিয়ে আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে ৪টি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এমপিপিই পণ্য নিয়ে জাপানে ৯-১১ এপ্রিল ২০২৫, ‘জাপান মেডটেক’; লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য নিয়ে সিঙ্গাপুরে ১৩-১৬ মার্চ ২০২৫, ‘কমেক্স আইটিশো’; প্লাস্টিক পণ্য নিয়ে তুর্কিয়েতে ২৫-২৮ ফেব্রুয়ারি ২০২৫, ‘ইস্তাম্বুল টয় ফেয়ার’ এবং লেদার ও ফুটওয়্যার পণ্য নিয়ে মিশরে ২৩-২৫ জানুয়ারি ২০২৫, ‘১৯তম কায়রো ইন্টার লেদার’ প্রদর্শনীসমূহে সফলতার সাথে অংশগ্রহণ করে। বিস্তারিত জানতে ও অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে ভিজিট করুন www.meet-bangladesh.com এবং www.meet-bangladesh.com/visitor-registration ওয়েবসাইটে। 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া

ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ছুরিকাঘাতে ৩ যুবক নিহত

ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, ফয়’স লেক, সী-ওয়ার্ল্ডে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

আজভস্টালে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী : আজভ কমান্ডার

ব্র্যাক ব্যাংক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী পরিষদের ৭ দাবি

চলছে রিয়েলমির সি৬৭ ফোনের প্রি-বুকিং

সংবাদ সম্মেলন ডেকেছে ইভ্যালি

সুস্থ ও নিরাপদ বিশ্বের জন্য ভ্যাক্সিন প্রযুক্তি উন্নয়নে একযোগে কাজ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ভাঙ্গায় যানজট নিরসনে বিভিন্ন সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার