300X70
শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

’২৪ এর ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসকে সুরক্ষিত রাখতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৪, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ’২৪ এর ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসকে সুরক্ষিত রাখতে হবে। তিনি বলেন, একাত্তরে আমাদের মেয়েরা যুদ্ধ করেছিল, তাদেরকে আমাদের ইতিহাস ভুলে যায়, তারা সমাজে মাথা উঁচু করে ফিরে আসতে পারে না।

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে যে মেয়েরা প্রথম সারিতে দাঁড়িয়ে এ আন্দোলন করল- তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার স্লোগানটা কিন্তু মেয়েরাই প্রথম দিয়েছিল। সেই রাতের অন্ধকারেই মেয়েরা প্রথম রাস্তায় নেমে এসেছিল।
এখন আমরা নিশ্চয়ই মেয়েদেরকে হারিয়ে যেতে দেব না। মেয়েদের স্বীকৃতি আমরা নিশ্চিত করবো। প্রতিটি ঘটনা ও প্রতিটি যুদ্ধে, তারা যখন পাশে থাকে পরবর্তীকালে কেন তারা হারিয়ে যাবে। এবার আমরা তাদেরকে হারিয়ে যেতে দেব না।
সমাজকল্যাণ উপদেষ্টা আজ (২৪ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রথম আলো আয়োজিত জুলাই জাগরণ, জুলাই-গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য
রাখেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ প্রমুখ।
শারমীন এস মুরশিদ বলেন, জুলাই আন্দোলন ২০২৪ আমাদের অন্তরে, আমাদের মনে
একটা ভয়ঙ্কর চিত্র রেখে গেছে। আমি ৭১ দেখেছি, আমি ২০২৪ দেখেছি। ২০২৪ এ যখন
তাকাই, বারবার আমার মন ৭১-এ ফিরে যায়। এই কারণে আমি সান্নিধ্য খুঁজে পাই একটি যুদ্ধের সাথে আরেকটি যুদ্ধের। ’৭১-এও এই তরুণ ছেলেদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছি। বাড়িতে চিরকুট রেখে গেছে, ডাক পড়েছে যুদ্ধে যাচ্ছি। ২০২৪এ জুলাই আন্দোলনে সেই একই বয়সের ছেলেরা- মেয়েরা বাবা, মার কাছে চিরকুট লিখে ঘর থেকে বেরিয়ে গেছে।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ১৫ বছর এদেশের মানুষের উপর যে চরম অন্যায়, খুন,
গুম, অত্যাচার হয়েছিল, এ অন্যায়ের বিরুদ্ধে সেদিন তারুণ্যের জায়গা থেকে নয়, আদর্শের জায়গা থেকে আমাদের ছেলেমেয়েরা এ আন্দোলনে নেমেছিল। সেদিন এই ছাত্র জনতার আন্দোলনে মানুষের উপর শাসক গোষ্ঠীর সৈন্যদল ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে গুলি টিয়ার সেল মেরে শত শত মৃত্যু ঘটিয়েছিল।
উপদেষ্টা বলেন, সুন্দর সমাজ, সাম্যের সমাজের স্বপ্ন আমরা দেখতাম। ৭১-এ তার
জন্য আমরা লড়েছিলাম। ৫০টি বছর গড়িয়ে গেল সেই ইতিহাস সুরক্ষিত হলো না। কেউ কেউ সেই ইতিহাস দখল করে নিল। যারা প্রকৃত যোদ্ধা তাদেরকে আমরা ভুলে গেলাম, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদেরকে যথাযথ সম্মান দিতে পারলাম না। ২০২৪ এর দিকে তাকাই, ভাবি এই ইতিহাসটাও কি কেউ কেড়ে নিবে? একদিন কি এই ইতিহাসটাও বিকৃত হয়ে যাবে? এই ছেলেমেয়েরা যারা প্রাণ দিল তাদের নামও কি মুছে যাবে? এবং অদ্ভুত অদ্ভুত নতুন নাম সৃষ্টি হবে? তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, এতদিন সমাজে আমরা যে বিশ্বাসঘাতকতা করেছি, মিথ্যার উপর
শাসনব্যবস্থা চালিয়েছি, মিথ্যার ইতিহাস লিখেছি, মিথ্যার নেতৃত্ব দিয়েছি, মিথ্যার উপর
গায়ের জোরে মিথ্যা রাজত্ব কায়েম করেছি, এতো অন্যায় এই তরুণ সমাজের মেলেমেয়েরা তারা সেটা ঘৃণা করেছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা সত্য বলে, তারা চোখে চোখ রেখে কথা বলে । এ যে জাতি মৃত্যু ভয় করে না, সেই জাতিকে সকলেই ভয় পাবে। এই তরুণ প্রজন্ম আদর্শের জন্য প্রাণ দিতে পারে ’২৪ তার উদাহরণ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জেনারেল ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ

নির্বাচনি রোডম্যাপ নিয়ে সরগরম রাজনীতি

আগামী জাতীয় নির্বাচন ইতিহাসে বড় ঘটনার জন্ম দিতে পারে: জিএম কাদের

ইসলামী ব্যাংকে ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার কারামুক্তি গণতন্ত্রেরই মুক্তি : তথ্যমন্ত্রী

তাইওয়ান ঘিরে সামরিক মহড়ার প্রস্তুতি চীনের

উৎসবের আমেজে ঠাকুরগাঁওয়ে গণতন্ত্র উৎসব পালন

প্রয়াত মেয়র আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলসচিব

ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ নেবেন পুতিন, হুঁশিয়ারি ট্রাম্পের