300X70
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনীর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৮, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : “আমাদের দেশের চারুকলা লেখাপড়ার ধরন থেকে শিল্পকলা একাডেমির শিল্পকাজ অনেক এগিয়ে আছে” – শিল্পী মোস্তফা জামান মিঠু।

‘জাতীয় প্রতিষ্ঠান হিসেবে শিল্পকলা একাডেমি কাঠামোগতভাবেও সম্প্রসারিত হয়েছে, পূর্বের তুলনায় এর পরিধি বেড়েছে, গ্যালারির সংখ্যা বর্ধিত হয়েছে’- অধ্যাপক ড. মো আখতারুজ্জামান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সারাদেশের চারুশিল্পীদের অংশগ্রহণে ২৮ মে- ১৭ জুলাই ২০২৩ পর্যন্ত চলা ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী-২০২৩ এর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সারাদেশের চারুশিল্পীদের অংশগ্রহণে শুরু হয় ২৫তম এ জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো আখতারুজ্জামান, মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন – “চারুশিল্পে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে কোন ঘাটতি যেন না থাকে সেদিকে গুরুত্ব দিতে হবে।

” শিল্পকলা একাডেমি পূর্বের তুলনায় শিল্পচর্চার ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন জাতীয় প্রতিষ্ঠান হিসেবে শিল্পকলা একাডেমি কাঠামোগতভাবেও সম্প্রসারিত হয়েছে, পূর্বের তুলনায় এর পরিধি বেড়েছে, গ্যালারির সংখ্যা বর্ধিত হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম। প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করেন শিল্পী মোস্তফা জামান মিঠু।

প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো বিষয়ে নতুন প্রজন্মের কাজের ধরণ ও সময়ের সাথে চিন্তার পরিবর্তন ও শিল্পকর্মে সেসব চিন্তাধারার প্রতিফলন ফুটে ওঠার বিষয়গুলো তুলে ধরেন তিনি। চারুকলা প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্ম গুলো পর্যালোচনা করে তিনি বলেন- “আমাদের দেশের লেখাপড়ার ধরন থেকে শিল্পকলা একাডেমির শিল্পকাজ অনেক এগিয়ে আছে”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। সভাপতির বক্তব্যে তিনি বলেন – “অনান্য মিউজিয়ামের মতো স্থায়ী গ্যালারি করতে চাই।”

একাডেমিতে সব শাখার শিল্পীদের চর্চা ও অনুশীলন করার জায়গা আগামি ১ বছরের মধ্যে তৈরী হয়ে যাবে বলেও ঘোষণা দেন তিনি। চারুশিল্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উল্লেখ করে তিনি বলেন – “বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।” এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। সবশেষে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ।

পরে ৭ জন কিউরেটরের মধ্যে উপস্থিত ৪ জনের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

১৯৭৪ সালে সমকালীন চিত্রকলা প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পকলা একাডেমির চারুকলা বিষয়ক কর্মকান্ড শুরু হয়। এ কর্মকান্ডের সূত্র ধরে ১৯৭৫ সালে শিল্পকলা একাডেমির উদ্যোগে এবংচারুকলা বিভাগের ব্যবস্থাপনায় প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনীর যাত্রা শুরু হয়।

প্রতি দুই বছর পর পর এ প্রদর্শনী আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় ২৮ মে ২০২৩ শুরু হয়েছিলো ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩। দেড় মাসের অধিক সময় ধরে চলা এ প্রদর্শনীর আজ সফল সমাপ্তি ঘটলো।

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ নীতিমালা অনুযায়ী ২১ বছরের উর্দ্ধে বাংলাদেশের চারুশিল্পীদের নির্বাচিত এসকল শিল্পকর্মের মধ্যে ছিলো চিত্রকলা ৯৬টি, ছাপচিত্র ৩৯টি, আলোকচিত্র ২২টি, ভাস্কর্য ৬০টি, প্রাচ্যকলা ০৪টি, মৃৎশিল্প ০৬ টি, কারুশিল্প ১০টি, গ্রাফিক ডিজাইন ০৭টি, স্থাপনা শিল্প ৩৮টি, নিউ মিডিয়া আর্ট ১১টি, পারফরমেন্স আর্ট ০৩টি।

এর আগে উদ্বাধনী আয়োজনে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এ প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়। আর সকল মাধ্যম মিলিয়ে ‘‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার ২০২৩” শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।

উল্লখ্য যে মাধ্যম ভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য এক লক্ষ টাকা এবং সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য দুই লক্ষ টাকা এবং গোল্ড মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়াও পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয় যার প্রতিটির মূল্যমান পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে ছিলো স্পন্সরশীপ পুরস্কার।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এক চোখ হারাতে পারেন হামলার শিকার সালমান রুশদি

টিএমজিবির সভাপতি কাওছার ও সম্পাদক জুনায়েদ নির্বাচিত

আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কুমিল্লায় বৃদ্ধা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড

ক্লায়েন্টের পছন্দের গুরুত্ব দিয়ে পার্টি আয়োজন করতো মিশু ও জিসান

ছাত্রলীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলো টেকনাফে অপহৃত ৭ বাংলাদেশি

বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি কর্মচারীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন মন্ত্রী

রাজধানীর শাহবাগে ইয়াবাসহ ১ জন গ্রেফতার

২০২৫ সালের প্রথম প্রান্তিকে গার্ডিয়ানের ১২৯ কোটি টাকার বিমাদাবি নিষ্পত্তি