300X70
শুক্রবার , ২৬ জুন ২০২৬ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

৩ জেলার ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৬, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সাথে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের ৯০ জন জন নারী উদ্যোক্তা ব্যবসার বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছেন।

মে মাসে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির প্রতিটি ব্যাচে ৩০ জন করে নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘আমরাই তারা’ ব্র্যাক ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, যা গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য হলো ব্যবহারিক জ্ঞান, মেন্টরশিপ, নেটওয়ার্কিং এবং বাজার-সংযোগের সুযোগ সৃষ্টির মাধ্যমে সারা দেশের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা।

নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নিজ নিজ কমিউনিটিতে অর্থনৈতিক অবদান আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় জ্ঞান, আত্মবিশ্বাস ও উপকরণ প্রদানের মাধ্যমে তাঁদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য।

প্রশিক্ষণে ব্যবসা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন- ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল সাক্ষরতা, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং গ্রাহক সম্পৃক্ততা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা একে-অন্যের সাথে এবং বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান, যা তাঁদের
বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন ও ব্যবসার টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক গড়ে তুলতে ব্যাপকভাবে সহায়তা করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত কর্মশা্লায় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের রিজিওনাল হেড (সিলেট) মো. মনিরুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার টেরিটরি ম্যানেজার মো. তাজুল ইসলাম। হবিগঞ্জে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেসের টেরিটরি ম্যানেজার মোহাম্মদ রুকন উদ্দিন। অন্যদিকে মৌলভীবাজারে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেসের টেরিটরি ম্যানেজার গৌতম দেবনাথ। তাঁরা স্থানীয় পর্যায়ে কাঠামোবদ্ধ উদ্যোক্তা সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে লক্ষ্যভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা উল্লেখ করেন, নারীদের নেতৃত্বে পরিচালিত শক্তিশালী ব্যবসা প্রতিষ্ঠান কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার মাধ্যমে বহুমাত্রিক ইতিবাচক প্রভাব সৃষ্টি করে।

‘আমরাই তারা’র মতো উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। এমন উদ্যোগ নারীদের উদ্যোক্তা স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে টেকসই ব্যবসায় রূপ দিতে সহায়তার পাশাপাশি তাঁদের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে গড়ে উঠতে ভূমিকা রাখছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে শ্রম প্রতিমন্ত্রীর অভিনন্দন

তৈরি পোশাকের ৩১ হাজার কোটি টাকার অর্ডার বাতিল

মধ্যপ্রাচ্যে ৬ যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে এবার মুখ খুলল চীন

ভরা মৌসুমেও লোকসানের শঙ্কায় শুটকি ব্যবসায়ীরা

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

কয়রা সদরে স্বাস্থ্যকেন্দ্র হলে চিকিৎসা পাবে লাখো মানুষ

ঈদ উপলক্ষে অপো’র দু’টি ডিভাইসে মূল্য ছাড়

সানালী ব্যাংক গোমস্তাপুর শাখায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

শব্দদূষণে জনসচেতনতা বাড়াতে ব্র্যাক ব্যাংকের সহকর্মীদের দলবদ্ধ হাঁটা

ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন