300X70
শুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

৭২ ঘণ্টায় তিন মন্ত্রীসহ একাধিক বিধায়কের পদত্যাগ, যোগীরাজ্যে চাপে বিজেপি?

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৪, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: ভারতে এ মুহূর্তে রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে নির্বাচন আসন্ন। রাজ্যে বর্তমানে ক্ষমতায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যোগী আদিত্যনাথের সরকার। কিন্তু, নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্যে প্রকট হচ্ছে বিজেপির অন্তর্কোন্দল আর বিদ্রোহ। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও বিবিসি এ খবর জানিয়েছে।

ভোটের ক্ষণগণনা শুরু হতেই যোগীদূর্গে আছড়ে পড়ছে একের পর এক ধাক্কা। টানা তিন দিনে মন্ত্রিসভা ছেড়েছেন স্বামী প্রসাদ মৌর্য, দারা সিংহ চৌহান ও ধরম সিংহ সাইনি। এ ছাড়া ছয় জন বিধায়কও বিজেপি ছেড়েছেন।

এর আগে রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক দল সমাজবাদী পার্টির (সপা) শরদ পাওয়ার আভাস দিয়েছিলেন—উত্তরপ্রদেশের বিজেপি ছেড়ে ১৩ জন বিধায়ক সপামুখী হচ্ছেন। তাঁর ভবিষ্যদ্বাণী কতটা সঠিক হয়, তা সময়ই বলে দেবে। তবে, আপাতত যোগীরাজ্যে একের পর এক বিজেপিনেতা সপা’র প্রেসিডেন্ট অখিলেশ যাদব শিবিরের দিকে ঝুঁকছেন।

এদিকে, বিজেপি ছেড়ে দেওয়া মন্ত্রী ধরম সিং সাইনি জানান দিয়েছেন—আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন একজন করে বিজেপি বিধায়ক দল ছাড়বেন।

এর আগে গত মঙ্গলবার যোগীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে স্বামী প্রসাদ মৌর্য সদর্পে বলেছিলেন—তিনি যে শিবিরে থাকেন, তাদেরই সরকার গঠিত হয়।

এককালে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর বিএসপি সরকারের মন্ত্রী স্বামী প্রসাদ পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে তিনি সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। পাঁচ বারের বিধায়ক এই প্রবীণ রাজনীতিক বলছেন, তাঁর এ পদক্ষেপে বিজেপিতে ‘ভূমিকম্প’ হবে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার ধরম সিং সাইনি বিজেপি ছেড়ে সপা’র নেতা অখিলেশের সঙ্গে দেখা করেন। সে ছবি টুইট করে অখিলেশ তাঁকে দলে ‘স্বাগত’ জানিয়েছেন।

এ সব ঘটনায় উত্তরপ্রদেশের ভোট-পূর্ববর্তী অঙ্ক অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

বিজেপি ছেড়েছেন ছয় বিধায়ক

উত্তরপ্রদেশের তিন্ডওয়ারি, তিলহারের বিধায়কসহ একাধিক হেভিওয়েট রাজনীতিক এরই মধ্যেই বিজেপির ‘পদ্ম’ ছুড়ে ফেলেছেন। তাঁরা সপা’র ‘সাইকেল’ শিবিরের দিকেই যেতে প্রস্তুত বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।

এসব বিধায়কের অনুসারীও যে দল বদল করতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। সব মিলিয়ে, বিজেপির দুর্গে এ ঘটনা বেশ বড় ধাক্কা বলে মনে করছেন অনেকেই। কয়েকদিন আগেও যেখানে বিভিন্ন জনমত জরিপে উত্তরপ্রদেশে যোগীর রথকে অপ্রতিরোধ্য বলে মনে করা হচ্ছিল, সেখানে নতুন এ দলবদলের হিড়িক হিসাব-নিকাশ পাল্টাতে পারে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা।

প্রশ্ন উঠছে—৭২ ঘণ্টায় বিজেপির নয় বড় নেতার দলবদল গেরুয়া শিবিরে কি আদৌ প্রভাব ফেলবে?

এ ক্ষেত্রে একটি বিষয় সামনে আসছে। যোগী আদিত্যনাথ রাজ্যে ঠাকুর বা ক্ষত্রিয় সম্প্রদায়ের প্রতিনিধি। উত্তরপ্রদেশে যোগীর কর্তৃত্ব ঘিরে এরই মধ্যে সেখানে ঠাকুরদের সঙ্গে ব্রাহ্মণ সম্প্রদায়ের কিছুটা মন কষাকষি রয়েছে বলে মনে করেন বহু বিশ্লেষক।

এদিকে, গত তিন দিনে যে মন্ত্রীরা বিজেপি থেকে পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে দুজনই অ-ব্রাহ্মণ শ্রেণির প্রতিনিধি। ভোট-অঙ্কের হিসাবে যোগীকে নিয়ে ব্রাহ্মণদের মধ্যে যে অসন্তোষ রয়েছে, তা পুষিয়ে নিতে বিজেপি দলিতদের ভোটব্যাংকে নজর রেখেছিল। তবে, বর্তমানে যেভাবে দলিত হেভিওয়েটরা অখিলেশ শিবিরের দিকে যাচ্ছেন, তাতে বিজেপির বহু অঙ্কের গড়মিল হবে কি না এবং রাজ্যের মসনদে কে থাকবে, তার উত্তর মিলবে ১০ মার্চ। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৭ মার্চ শেষ হবে উত্তরপ্রদেশের নির্বাচন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাই হিল জুতো পরে ১০০ মিটার দৌড়ে গিনেসে নাম তুললেন স্প্যানিশ যুবক

দক্ষিণ কেরাণীগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণ মামলার ইমাম গ্রেফতার

ব্রিটিশ কাউন্সিলের বৈশ্বিক ‘ইওর ওয়ার্ল্ড’ ভিডিও প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শীর্ষ সম্মান অর্জন করেছে বাংলাদেশের স্কুল স্কলাস্টিকা

দিনের তাপমাত্রা বাড়তে পারে ঢাকায়

সেনা সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ডুমুরিয়া ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিয়ে ভাঙল আমির খানের

সিরাজদিখানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশে উদ্যোগে ওয়ার্কশপ ”Professional CV & Resume writing” অনুষ্ঠিত

তাপমাত্রা আরও বাড়ার আভাস