300X70
বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

৭ দিনের মধ্যেই হোল্ডিং রিপোর্ট দিতে হবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১৩, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

# অব্যবহৃত ও আংশিক ব্যবহৃত সকল দাখিলা বই প্রত্যাহারের নির্দেশ
#আগামীকাল ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা কার্যকরে ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আগামীকাল থেকে পহেলা বৈশাখ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা সফলভাবে কার্যকর করার জন্য মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আজ একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

নির্বিঘ্নে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য ৭ কার্যদিনের মধ্যে যেন ভূমি মালিক হোল্ডিং রিপোর্ট পান তা নিশ্চিত করার কথা বলা হয়েছে পরিপত্রে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল। অসাধু ব্যক্তিরা যেন প্রতারণামূলক কাজে লিপ্ত হতে না পারে সেজন্য পহেলা বৈশাখের পর ৭ কার্যদিনের মধ্যে ভূমি অফিসে সংরক্ষিত অব্যবহৃত ও আংশিক ব্যবহৃত সকল দাখিলা বই প্রত্যাহার করারও নির্দেশ দেওয়া হয়েছে পরিপত্রে।

ভূমি সচিব মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত ‘অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় বিষয়ক নির্দেশাবলী’ শীর্ষক পরিপত্রটিতে মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের জন্য আরও যেসব বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা আছে তা হচ্ছে: নাবালক ও প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র না থাকলে করণীয়, খতিয়ানের রেকর্ডিয় মালিকের নাম জাতীয় পরিচয় পত্রের নামের সাথে মিল না থাকলে করণীয়, মহিলাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ও রেকর্ডে স্বামীর নাম থাকলে করনীয়, মালিকের নামে ভূমি উন্নয়ন কর আদায়, ব্যক্তির ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায়, জমির ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়, অগ্রিম ভূমি উন্নয়ন কর আদায়, সংস্থার ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায়, মওকুফ দাখিলা বিষয় ইত্যাদি।

প্রসঙ্গত, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমকে অধিকতর জনবান্ধব করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ মার্চ ২০২৩ তারিখ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ১লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন।

এর পরিপ্রেক্ষিতে, আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা কার্যকর করার ব্যাপারে গতকাল ১২ এপ্রিল এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ভূমি মন্ত্রণালয়। আগামীকাল ১লা বৈশাখ ১৪৩০, ১৪ এপ্রিল ২০২৩, থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু হলে তা জনবান্ধব স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। একই সাথে আবহমান বাংলার ভূমি সংস্কারে যোগ হবে নতুন এক অধ্যায়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয় : রিজভী

ক্রিকেট কুইজ খেলে বিকাশে ২০০০ টাকা করে জিতবেন ২০০ জন

বিমান বাহিনী প্রধান কর্তৃক মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান

আনোয়ারায় লকডাউনের প্রথম দিনে ২৭ মামলা

মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পসংস্থার প্রধান

দেশবাসীকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে কাজ করা হচ্ছে : পরিবেশ মন্ত্রী

রিয়েলমি’র ২য় বর্ষপূর্তিতে ৯% পর্যন্ত ছাড়ের সাথে ক্যাশব্যাক অফার একাধিক প্লাটফর্মে

কিছুক্ষণ পরই মাঠে নামছে বাংলাদেশ

নির্বাচন কমিশন বিপুল সংখ্যক জনবল পাচ্ছে ২৬ নভেম্বর থেকে

২৮ অক্টোবর বিএনপি বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেয়া হবে : কৃষিমন্ত্রী