300X70
শনিবার , ৬ জানুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

৯ মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়েও ঘুরে বেড়াচ্ছেন রফিক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৬, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : প্রতারণা, বিশ্বাস ভঙ্গ এবং জালিয়াতির অভিযোগে ৯টি মামলা হয়েছে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের বিরুদ্ধে।

৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও প্রশাসনের চোখের সামনেই নারায়ণগঞ্জ ১ আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সার্বক্ষণিক সহযোগী হয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের টাকা বিতরণ করছে রফিক ও তার বাহিনীর ক্যাডাররা। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে পুরো রূপগঞ্জে।

তথ্য সূত্র বলছে, বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির জমি তথ্য গোপন ও জালিয়াতি করে বিক্রি করার অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, তার ছেলে কাওসার আহমেদ অপু ও মেহেদী হাসান দীপুর বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে। এছাড়া ভূমি দখল ও হত্যার হুমকির অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে রফিকের বিরুদ্ধে।

মামলাগুলোর মধ্যে ৬টিতে জামিনে থাকলেও ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়না রয়েছে রফিক ও তার পুত্রদের বিরুদ্ধে। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ১ আসনের (রূপগঞ্জ) নৌকার মনোনীত প্রার্থী মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের পক্ষে প্রচারনা চালাচ্ছে রফিক ও তার সহচররা। এরই মধ্যে গত ৫ জানুয়ারি ভোটারদের টাকা দিয়ে নতুন করে আলোচনায় এসেছে রফিক। নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন ও ভোটারদের হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় ভোটাররা বলছেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক ও তার লোকজন ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্ঠা করছে। রফিকের সন্ত্রাসীরা রূপগঞ্জের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে। অন্য কোন প্রার্থীকে ভোট দিলে পিটিয়ে বাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছে।

নথি পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির নিকট বিক্রি করা ৫০৩.২৭৪ কাঠা বা ৮.৩৮৭৯ একর জমি প্রতারণা, বিশ্বাস ভঙ্গ এবং জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে রফিকুল ইসলাম রফিক, তার ছেলে কাওসার আহম্মেদ অপু ও মেহেদী হাসান দীপুর বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে। আদালতে দায়ের করা মামলাগুলো হলো- ৭৬২, ৭৬৩, ৭৭০, ৭৭১, ৭৭৩ এবং ৭৭৪। এছাড়া জমি দখল ও হত্যার হুমকির অভিযোগে ভাটারা থানায় ৩টি মামলা রয়েছে। মামলাগুলো হলো ৭৪৫, ৭৪৬ ও ৭৪৭।

এ প্রসঙ্গে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কামরুজ্জামান বলেন,পুরো রূপগঞ্জে জমি দখল, মাদক ব্যবসায়ীদের দৌরত্ব বেড়েছে।

নির্বাচনকে সামনে রেখে কায়েতপাড়া ইউনিয়ের সাবেক চেয়ারম্যান রফিক ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তারা ভোটারদের টাকা দিচ্ছে। যারা তাদের কথা শুনছে না তাদের বাড়ি ঘরেও হামলা হচ্ছে।
তিনি বলেন, একজন মামলার আসামী কিভাবে মন্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে-এ প্রশ্ন রূপগঞ্জের সাধারণ মানুষের। তার বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

রূপগঞ্জের আরেক বাসিন্দা বলেন, পূর্বেরগাঁও গতকাল আজিজ মেম্বারের বাড়িতে হামলা করেছে রফিকের সন্ত্রাসীরা। ভোটের জন্য টাকা বন্টনের সময় স্থানীয়রা বাধা দিলে তাদের উপর আক্রমণ করে রফিকের বাহিনী।

পূর্বেরগাঁওয়ের সাবেক যুবলীগ নেতা কাওসার মিয়া বলেন, আমি কেটলী প্রতীকের সমর্থন করি এখবর পাওয়ার পর নৌকার সমর্থক যুবলীগ নেতা নাজমুল হোসেন, শাহীন মিয়া, আরমান আলী, হুমায়ুন মোল্লা ও ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর কর্মী যুবদল নেতা রাসেল মিয়াসহ ৮ থেকে ১০ জন আমার বাড়িতে হামলা করে। তাদের কাছে অস্ত্রও ছিল। তার প্রত্যেকই মন্ত্রী গাজী ও রফিকের লোক।

এ অভিযোগের বিষয়ে রূপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদ হাসান রাসেল সঙ্গে কথা বলতে চাইলে তিনি এই বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিটি মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায় আমরা সে ব্যবস্থা নিয়েছি, প্রধানমন্ত্রী

দেশে এলো করোনার ৪৫ লাখ ডোজ টিকা

চারটি স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের ট্রলিম্যান আটক

বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন ডিপজল

বাউবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

এক আইএমইআই নম্বরেই প্রায় ৪ কোটি ডিভাইস

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১.০৪৫ কেজি আইস জব্দ

ওয়াশিংটনের বৈঠক একটি ‘সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’: জেলেনস্কি

উদ্বোধনের ৮ মাসেও চালু হয়নি কুবির শিক্ষক ডরমিটরি

অচিরেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রেডিও থেরাপির দ্বিতীয় শিফট চালু হবে : বিএসএমএমইউ উপাচার্য