300X70
রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‌`নবজাতকদের বিক্রি করা ২৩ হাজার টাকা শেষ, আর সংসার চলছে না মর্জিনার’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১২:৪৫ পূর্বাহ্ণ

প্রতিনিধি, কুুড়িগ্রাম: ‘কোনো একটা বিষয় মায়েদের দুবার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য’। মা’কে নিয়ে এমন মন্তব্য করেছিলেন ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন।

মায়ের ভালোবাসা সম্পর্কে কোনো প্রশ্ন তোলা যায় না। প্রত্যেক মা চায় তার সন্তানেরা বেঁচে থাকুক, ভালো থাকুক। মানুষ যতই কষ্টে থাকুক না কেন কখনও নিজের সন্তানের ওপর আঁচ পড়তে দেয় না। তবে এর ব্যতিক্রম ঘটনা দেখা গেল কুড়িগ্রামে। অভাবের তাড়নায় নিজের দুই কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন খোদ মা’ই।

‘অভাবের কারণে বাচ্চা দুইটাকে পোষানি দিছং (অন্য মানুষকে লালন-পালন করতে দিয়ে দিয়েছে)। মুই পঙ্গু, মোর স্বামীও পঙ্গু। কামাই করবার পাই না তাই কোলের দুইটা ছাওয়াক পোষানি দিছং। যে টাহা পাইচং তাও শ্যাষ। এলা বাকি বাচ্চাগুলাক কি খায়্যা বাচাং।’ দুই সন্তান বিক্রি করার পরে আর সংসার চালাতে পাচ্ছে না। ফলে মানবেতর জীবন-যাপন করছে।

উপরোক্ত কথাগুলো বলেছেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের শিমুলতলা গ্রামের ফকির মোহাম্মদ গুচ্ছ গ্রামে বসবাস করা শারীরিক প্রতিবন্ধী মর্জিনা বেগম।

বাচ্চা বিক্রি করা প্রসঙ্গে মর্জিনা বলেন, তার দুই সন্তান জন্মের পরেই ২৩ হাজার টাকায় বিক্রি করেছিল। সে পেয়েছিল তারা। ওই ২৩ হাজার টাকা ইতোমধ্যে শেষ হয়েছে। আর সংসার চলছে না তাদের।

মর্জিনার প্রতিবেশী বানেছা বলেন, ‘অভাবের কারণে তারা দুইটা বাচ্চা পোষানি দিছে। কী করবে, ভাত কাপড় দিবের পায় না। মর্জিনার হাত-পা অবশ। উয়ার ভাতার তো পাগলা জোগলা মানুষ। কামাই কইরবার পায় না খায় কী।’

একই এলাকার জিয়াউর রহমান বলেন, ‘খলিলের জমি জমা নাই, সরকারের দেয়া গুচ্ছ গ্রামে থাকে। স্বামী-স্ত্রী দুজনেই কাজ করবার পায় না। আশপাশের লোকজন যা দেয় তা-ই খায়। মাঝে মধ্যে চেয়ারম্যান-মেম্বার কিছু দেয়। এ ছাড়া খলিলের শ্বশুর মাসে কিছু ধান চাউল দিয়ে সহযোগিতা করে। বাচ্চাগো ভরণপোষণ করবের না পাইরা দুডা বাচ্চাক বেঁচে খাইছে।’

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের শিমুলতলা গ্রাম। এ এলাকার ফকির মোহাম্মদ গুচ্ছ গ্রামে বসবাস করেন শারীরিক প্রতিবন্ধী মর্জিনা বেগম (৩৫)। মানসিক ভারসাম্যহীন স্বামী ও সাত সন্তানকে নিয়ে থাকেন তিনি। প্রতিনিয়ত টানাপোড়েনে চলে তার সংসার। দুবেলা খাবার যোগাতে হিমশিম খেতে হয় মর্জিনা বেগমকে। বাপের বাড়ি ও প্রতিবেশীদের সহযোগিতায় খেয়ে না খেয়ে দিন কাটে তাদের।

মর্জিনার সাত সন্তানের মধ্যে রয়েছে তিন ছেলে ও চার মেয়ে। অভাবের কারণে কোনো সন্তানকেই এখনও স্কুলে ভর্তি করতে পারেনি দম্পতিটি। এমনকি অপুষ্টিতে ভুগে এক সন্তান মারাও গেছে। জীবিত থাকা সকল সন্তানই অপুষ্টিতে ভুগছে বলে জানা গেছে।

সন্তানদের ভরণ-পোষণ দিতে বেগ পোহাতে হয় মর্জিনা বেগমকে। ছোট সন্তানদের বিভিন্ন জায়গায় কাজে পাঠালেও ফিরে এসেছে তারা। অবশেষে নিজের দুই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে পিছু পা হননি তিনি। আড়াই বছরের মধ্যে সন্তানদের বিক্রি করলেও মর্জিনার অভাবের কপাল এখনো খোলোনি।

সরেজমিনে দেখা যায়, বিক্রি করা ওই কন্যা সন্তানরা দম্পতিটির পঞ্চম ও ষষ্ঠ সন্তান। বর্তমানে ওই দুজনের বয়স যথাক্রমে দুই মাস ও দুই বছর। জন্মের পরেই তাদেরকে বিক্রি করে মর্জিনা দম্পতি। তাদের বিক্রি করে মোট ২৩ হাজার টাকা পেয়েছিল তারা। তাদেরকে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও খলিলগঞ্জ এলাকায় বিক্রি করা হয়।

বুড়াবুড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনা শোনার পর সংযোগটি কেটে দেন।

এ বিষয়ে উলিপুর উপজেলার চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু সরকার বলেন, ‘আপনাদের মাধ্যমে জানতে পারলাম বুড়াবুড়ি ইউনিয়নের খলিল দুটো কন্যা সন্তানকে বিক্রি করেছে। এটা দুঃখজনক ব্যাপার। ডিজিটাল বাংলাদেশে প্রধানমন্ত্রী গৃহহীন ও অভাবী মানুষের জন্য কাজ করছে। ওই ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যানদের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানোর। তারা পাশে না থাকলে আমাকে জানাতো আমি দ্রুত ব্যবস্থা নিতাম।’

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে জান্নাত রূমি বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিতে লোক পাঠিয়েছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, ‘সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে মন্তব্য করব।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষায় পাশ করেছেন ১ লাখ ৪৯ হাজার ৬০৭ জন

সাঈদ খোকনের অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই : মেয়র তাপস

সাউথইস্ট ব্যাংকের “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স” অনুষ্ঠিত

কক্সবাজারে হবে দেশের সবচেয়ে আধুনিক সম্মেলন কেন্দ্র

ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিহত ১৮ জনের পরিচয় জানা গেছে, আবার শুরু হচ্ছে উদ্ধারকাজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস পালিত

জাতির পিতার সমাধিতে বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা

নারী চরিত্র থাকা নাটক-সিরিয়াল বন্ধের নির্দেশ তালেবানের

বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত