300X70
মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‎বিবাহবহির্ভূত সম্পর্কে খুন ও ছিনতাইয়ের ত্রিভুজ চক্র, গ্রেফতার ২

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

তিনি জানান, ২০২৩ সালের ২৮ নবেম্বর সকাল সাড়ে ১০টায় ধামরাইয়ের বাইশাকান্দার কেষ্টখালী গ্রামের একটি ধানক্ষেতের পাশে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ পাওয়া যায়। পরে তদন্তে জানা যায় তার নাম সায়েদুর রহমান। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। ওই ঘটনায় বাদী হয়ে এসআই আব্দুল জব্বার ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে পিবিআইয়ের এসআই আনিসুর রহমান সেই মামলা তদন্ত করছেন।

পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, এই ঘটনার মূল আসামি আলমগীরকে (২৫) মানিকগঞ্জের সদর থেকে এবং সিংগাইর থেকে সদর আলীকে ওরফে সোহরাবকে (৪৭) গ্রেফতার করা হয়। গত ১৯ সেপ্টেম্বর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন, আসামি সদর আলী সোহরাব, আলমগীর এবং আরেকজন আসামি জুয়েল একই বাসায় পাশাপাশি রুমে থাকতেন। আলমগীর এবং জুয়েল অবিবাহিত ছিলেন। পরবর্তীতে সদর আলীর স্ত্রী ও আসামি জুয়েলের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয় এবং জুয়েল আলমগীরের সহায়তায় সদর আলীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যান। তারপর আসামি সদর আলী সোহরাব ও আলমগীর ভিকটিম সায়েদুর রহমানের স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করে। অপরদিকে সদর আলীর স্ত্রী জুয়েলের সঙ্গে ৬ মাস থাকার পর আবার সোহরাবের কাছে ফিরে আসে।

তিনি আরও বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা নিয়ে সায়েদুর রহমানের সঙ্গে তিনজন আসামির মারধরের ঘটনাও ঘটে। এরপর নগদ টাকার প্রয়োজন হলে সদর আলী, আলমগীর ও জুয়েল ভিকটিম সায়েদুর রহমানের অটোরিকশা ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করে। এরপর তারা সায়েদুর রহমানকে ফুসলিয়ে গান শোনার অজুহাতে বাইরে নিয়ে গিয়ে ফেরার পথে ধামরাই থানাধীন কেষ্টখালি গ্রামের নির্জন স্থানে গামছা দিয়ে মুখ বেঁধে, হাত ও পায়ে রশি পেঁচিয়ে ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর তারা সায়েদুর রহমানের অটোরিকশা ৫০ হাজার টাকায় বিক্রি করে।

পিবিআই ঢাকা জেলার এই পুলিশ সুপার বলেন, দায়িত্ব পাওয়ার পর আমরা ঘটনার বিষয়ে প্রকাশ্য ও গোপনে তদন্ত শুরু করি। একপর্যায়ে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি সদর আলী ও আলমগীরকে গ্রেফতার করি। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর এই ঘটনার আরেক আসামি বিদেশে পালিয়ে গেছে বলে তথ্য পেয়েছি। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারো সংশ্লিষ্টতা পেলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বে বাংলাদেশ

লাখ দর্শনার্থীর সমাগমে শেষ হল বেসিস সফটএক্সপো ২০২৩

সাউথইস্ট ব্যাংকে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

বিয়ের জন্য চাপ দিতেই প্রেমিকাকে নির্মমভাবে হত্যা

দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল

ওয়ালটন ই-প্লাজায় বিকাশ পেমেন্টে ১২% পর্যন্ত ডিসকাউন্ট

ঈদ-উল-আজহা’র নামাজ আদায় করলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

১০ প্রতিষ্ঠান পেলো চাল আমদানির অনুমতি

অবসর প্রসঙ্গে যা বললেন ধোনি

কেরাণীগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জন গ্রেফতার