300X70
বৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তিন ম্যাচের টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ

মাঠে-মাঠে ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হেরেছে ৬৫ রানে। এর আগে প্রথম ম্যাচে ৬৬ রানে ও দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ২৮ রানে হেরেছিল টাইগাররা।

এই ম্যাচের মাধ্যমেই শেষ হলো বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। এদিন অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে কমিয়ে ১০ ওভারে আনা হয়। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ১০ ওভারে ৪ উইকেটে ১৪১ রান করে। পরে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৯.৩ ওভারে ৭৬ রান করে অলআউট হয়।

দলের পক্ষে তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন। সর্বোচ্চ ১৯ রান করেন নাঈম শেখ। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টিম সাউদি ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ১৩ রান দিয়ে ৪টি উইকেট নেন টড অ্যাসলে।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে সৌম্য সরকারকে ও ষষ্ঠ বলে লিটন দাসকে হারায়। সৌম্য ৪ বলে ১০ রান করলেও লিটন প্রথম বল মোকাবেলা করতে গিয়েই বোল্ড হন। বোলার টিম সাউদির হাতে ক্যাচ হয়েছিলেন সৌম্য।

চতুর্থ ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত। ১৩ বলে ১৯ রান করেন নাঈম। ৬ বলে ৮ রান করেন শান্ত। টড অ্যাসলের করা ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে স্ট্যাম্পিং হন আফিফ হোসেন। চতুর্থ বলে ফিলিপসের হাতে ক্যাচ হন শেখ মেহেদী হাসান।

এরপর সপ্তম ওভারে শরিফুল ও অষ্টম ওভারে তাসকিন আহমেদ বিদায় নেন। নবম ওভারে টিম সাউদির শিকার হন মোসাদ্দেক হোসেন। দশম ওভারে সাউদির হাতে ক্যাচ হন নাসুম আহমেদ। অন্যদিকে, টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তাদের ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন।

একের পর এক চার-ছক্কায় বড় স্কোরের দিকে এগোতে থাকে তারা। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ৮৫ রানে মার্টিন গাপটিল ফিরে যান আফিফ হোসেনের হাতে ক্যাচ হয়ে। এক্ষেত্রে বোলার ছিলেন শেখ মেহেদী হাসান। ১৯ বলে ১টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৪৪ রান করেন তিনি। দলীয় ১২৩ রানে গ্লেন ফিলিপস ক্যাচ হন সৌম্য সরকারের হাতে। ৬ বলে ১৪ রান করেন তিনি।

দশম ওভারে তাসকিনের বলে স্কুপ করতে গিয়ে মিরাজের হাতে ক্যাচ হন ফিন অ্যালেন। ১৮ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করা অ্যালেন শেষ পর্যন্ত ২৯ বলে ৭১ রান করে আউট হন। তার ইনিংসে রয়েছে ১০টি চার ও তিনটি ছক্কার মার। ইনিংসের শেষ বলে রান আউট হন ড্যারিল মিচেল।

এই ম্যাচে একজন বোলারের জন্য বরাদ্দ ছিল সর্বোচ্চ ২ ওভার। পেসার রুবেল হোসেন ২ ওভারে ৩৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। শেখ মেহেদী হাসান ২ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। নাসুম আহমেদ ২ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ২ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন তাসকিন আহমেদ। ২ ওভারে ২১ রান দিয়ে ১টি উইকেট নেন শরিফুল ইসলাম। ম্যাচসেরা হন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। সিরিজ সেরা হয়েছেন স্বাগতিক দলের গ্লেন ফিলিপস।

এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাই অধিনায়কের দায়িত্ব দেয়া হয় লিটন দাসকে।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৬৫ রানে জয়ী নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ইনিংস: ১৪১/৪ (১০ ওভার)
(গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১, চ্যাপম্যান ০*; নাসুম ০/২৯, তাসকিন ১/২৪, শরিফুল ১/২১, রুবেল ০/৩৩, শেখ মেহেদী ১/৩৪)।

বাংলাদেশ ইনিংস: ৭৬ (৯.৩ ওভার)
(নাঈম ১৯, সৌম্য ১০, লিটন ০, শান্ত ৮, আফিফ ৮, মোসাদ্দেক ১৩, শেখ মেহেদী ০, শরিফুল ৬, তাসকিন ৫, রুবেল ৩*, নাসুম ৩; সাউদি ৩/১৫, মিলনে ১/২৪, ফার্সুসন ১/১৩, অ্যাসলে ৪/১৩, ফিলিপস ১/১১)।
ম্যাচসেরা: ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)।
সিরিজ সেরা: গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক অরুণ দাশগুপ্তের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

অল্প সময়েই টার্গেটবল খেলাটি জনপ্রিয়তা অর্জন করেছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শিল্পীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বন্ধের দিনেও খাল খননে ডিএনসিসি

মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন : শেখ হাসিনা

টঙ্গীতে ইকোনো বাস কাউন্টারে যাত্রীদের পেটালো কাউন্টার সংশ্লিষ্টরা

মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পসংস্থার প্রধান

গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৫৪ জন

স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

পদ্মা সেতুর ওপর নৌকার আদলে মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে