300X70
বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চঞ্চল চৌধুরী বসুন্ধরা টিস্যু’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ

অশুদ্ধতাকে ছাড় না দেওয়ার যাত্রা

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী এবার যোগ দিয়েছেন বসুন্ধরা টিস্যু’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ২ মার্চ ২০২৩, বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার রেস্টুরেন্টে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

চঞ্চল চৌধুরী’র সাথে এই চুক্তিপত্রে বসুন্ধরা গ্রুপ-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর মোহসিনুল করিম (অব:), ইনচার্জ , বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হেড অফ মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ তৌফিক হাসান হেড অফ ডিভিশন, মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট, কাজী ইমদাদুল হক, জেনারেল ম্যানেজার, সেলস, টিস্যু ও হাইজিন, মার্কেটিং ম্যানেজার ইমরানুল কবির-সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বসুন্ধরা টিস্যু’র কমিউনিকেশন এজেন্সি এমপাওয়ার-এর প্রতিনিধিরা।

চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেতা, যিনি এই সময়ে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করে চলেছেন। বসুন্ধরা টিস্যু’র কার্যক্রমের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জড়িত থাকার মর্মে এ-পর্যায়ে এক বছরের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। অস্বাস্থ্যকর চর্চা-সহ যে-কোনোরকম অশুদ্ধ চিন্তাভাবনার বিরুদ্ধে ছাড় না দেওয়ার অব্যাহত অভিযানে ব্র্যান্ডটির বেশ কিছু কাজে সরাসরি অংশ থাকবে তার।

বসুন্ধরা গ্রুপ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা খুবই আশাবাদী, যে বসুন্ধরা টিস্যু ব্র্যান্ডের সাথে সবার ভালোবাসার এই অভিনয়শিল্পীর যোগদান আমাদের ক্রেতাসাধারণ-সহ দেশের আপামর মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় আমাদেরকে আরো সহায়তা করবে।”

তিনি আরো বলেন, “বসুন্ধরা টিস্যু দীর্ঘ সময় ধরে নানান রকম অশুদ্ধতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সেখানে, আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি বড় আর বিশেষ ক্ষেত্র হচ্ছে অটিজমগ্রস্ত শিশুদের উন্নয়নে কাজ করা।

সাধারণ মানুষের মধ্যে অনেকেই অটিজম সম্পর্কে না জেনে তাদের বিরূপ ধারণা থেকে অটিজম-আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের সাথে বন্ধুভাবাপন্ন কিংবা স্বাভাবিক আচরণ করতে ব্যর্থ হন। তাই তাদের জীবনকে একটু সহজ করতে এমন শিশুদেরকে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আসবার পাশাপাশি, এখন আমরা কাজ করছি সাধারণ সব নাগরিককে এই বিষয়টি সম্পর্কে আরো আলোকিত ও সচেতন করতে।

এমনকি, ২০ বছরেরও বেশি সময় ধরে বসুন্ধরা টিস্যু’র প্রতি প্যাক বিক্রির টাকা থেকে ১ টাকা যোগ হয় বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের কাজে, অটিজমগ্রস্ত শিশুদের সার্বিক উন্নয়নে। চঞ্চল চৌধুরী’র মতো একজন বহুপরিচিত ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হওয়ায় অশুদ্ধতার বিরুদ্ধে আমাদের এই লড়াই আরো নতুন ও কার্যকর মাত্রা পাবে বলে আমার বিশ্বাস।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

“ঈদে ঘরমুখো মানুষ স্বাস্থ্যবিধি না মেনে সুইসাইড সিদ্ধান্ত নিচ্ছে”

যাত্রাবাড়ী হতে বিপুল পরিমান ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ২

সাউথইস্ট ব্যাংকের ৮% নগদ এবং ৪% বোনাস লভ্যাংশ ঘোষনা

উগান্ডা সীমান্তে কেনিয়ার বাস উল্টে নিহত ২১

হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে : বিমান মন্ত্রী

প্রধানমন্ত্রীর জনসভায় মাঠের বাইরে আরো আট-দশগুণ মানুষ হবে : চট্টগ্রামে তথ্যমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

এমআরটি’র সাথে সমন্বয় করেই নগর পরিবহনের ২৪ ও ২৫ নম্বর যাত্রাপথ চালু হবে : মেয়র শেখ তাপস

এবার বুচা ‘গণহত্যা’ তদন্তের ঘোষণা রাশিয়ার

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে বিভ্রান্তি দূরীকরণ