300X70
রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মাননা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৬, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় তিন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ। রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বীর মায়েদের হাতে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি শুভেচ্ছা উপহার হিসেবে ৫০ হাজার টাকার চেক তুলে দেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। একই অনুষ্ঠানে চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাওয়ায় সংবর্ধনা দেয়া হয় বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার রকিবুল হাসানকে।

এ সময় ইমদাদুল হক মিলন বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উপস্থিত থাকার কথা ছিল। বিদেশ থেকে ফিরতে না পারায় উপস্থিত হতে পারেননি। তিনি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পেরে আনন্দিত। এ ধরণের মহতি উদ্যোগে যুক্ত করায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এপেক্স বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, বসুন্ধরা গ্ৰুপের স্লোগান ‘দেশ ও মানুষের কল্যাণে’ যেখানে মানুষের কল্যাণ হবে দেশের কল্যাণ হবে সেখানে বসুন্ধরা গ্ৰুপ হাজির থাকবে এবং থাকে। আজকের অনুষ্ঠান যার একটি উৎকৃষ্ট উদাহরণ।
সংবর্ধনা পাওয়া তিন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হলেন মাগুরার লাইলি বেগম, রাজবাড়ীর নুরজাহান বেগম ও কুষ্টিয়ার দুলজান নেছা। সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তাদের। সম্মাননা ও শুভেচ্ছা উপহারের জন্য বসুন্ধরা গ্রুপ ও এপেক্স বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এপেক্স বাংলাদেশের জাতীয় যুব ও নাগরিকত্ব পরিচালক এপে. মো. আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. মো. আবদুল মতিন সিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তৈরি পোশাক শিল্প মালিকদের -বিজিএমইএ’র সভাপতি হলেন ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন- বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এপে. মো. আনিসুজ্জামান শাতিল, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি এপে. মোহাম্মদ আদিল হায়দার সেলিমসহ বিভিন্ন এপেক্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সভাপতি এপে. এম সায়েম টিপু।
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি মো. আবদুল মতিন সিকদার তার বক্তব্যে বলেন, আজ বীর মায়েদের সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। আজকের এ আয়োজনে এবিজি বসুন্ধরার আর্থিক, শারীরিক ও মানসিক সহযোগিতার কথা এপেক্স বাংলাদেশ আজীবন মনে রাখবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ

জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনে তহবিল সংগ্রহে হিউস্টনে “কনসার্ট ফর বাংলাদেশ”

ডেমরা ও দ. কেরাণীগঞ্জে প্যাথোডিন ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ইসলামী ব্যাংক ও.আর. নিজাম রোড শাখা স্থানান্তর

বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত

ডিএনসিসির হটলাইনে ২৪ ঘন্টায় ২৮১ নাগরিকের ফোন ও ব্যবস্থা গ্রহ

বার্জার ইয়াং পেইন্টার্স আর্ট কম্পিটিশনে বিজয়ীদের পুরস্কৃত

নীরবতা ভাঙলেন সাকিব, তামিমকে নিয়ে আবেগঘন বার্তা

বিডা’র সাথে পাঁচটি প্রতিষ্ঠানের সমঝোতা স্বারক স্বাক্ষরিত হলো

বন্ধ হচ্ছে ফেসবুক লাইভে পণ্য বিক্রি