300X70
বুধবার , ২৪ মে ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘নিজের মুখশ্রীর মতো দেশ মাতৃকার মুখশ্রীকে যত্নে রেখ’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৪, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নবীন শিক্ষার্থীদের গভীর দেশপ্রেমে উদ্ধুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘নিজের মুখশ্রীকে যেন উজ্জ্বল দেখায়, সুন্দর দেখায় তার জন্য চেষ্টার কোনো ত্রুটি থাকে না। সেভাবেই দেশমাতৃকার মুখশ্রীকেও যত্নে রাখতে হবে। কারণ এই দেশ আমাদের মা। এর কাছে আমাদের অনেক ঋণ।’ আজ বুধবার (২৪ মে) দুপুরে মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠান-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘আমি স্টেজ থেকে তাকিয়ে দেখছিলাম। ছাত্রীরা কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে। নবীন বন্ধুদের মধ্যে চেষ্টা ছিল যেন নিজের ছবিটা অত্যন্ত সুন্দর হয়। নিজের মুখশ্রী যেন সবচেয়ে উজ্জ্বলতম হয়; সেটির প্রতি তার গভীর মনোযোগ ছিল। সেটি হওয়া খুবই স্বাভাবিক। আমরা সবাই নিজেকে সুন্দরতম উপায়ে উপস্থাপন করতে চাই।

একইভাবে আমি ভাবছিলাম, এই প্রিয় স্বদেশের অবয়ব অনন্য সুন্দরে ভরে ওঠা দরকার। বাংলাদেশের মুখশ্রী এমনভাবে সুন্দর হয়ে ওঠা উচিত, যেমন করে তুমি তোমার মুখশ্রীকে সবচেয়ে সুন্দরতম করতে চাও, যত্ন নেও। যদি বাংলাদেশের মুখশ্রী সুন্দর করতে হয়, যদি একটি সেলফিতে বাংলাদেশের মুখশ্রী তুলে ধরতে হয় তাহলে আমাদের কী করতে হবে? আজকের নবীনবরণ অনুষ্ঠানে তোমাদেরকে বলে যেতে চাই কোন কাজ করলে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে, যার মধ্য দিয়ে তুমি উপস্থাপন করবে বাংলাদেশকে।’

শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘তোমাদের মধ্যে সুন্দরতম হওয়ার যে প্রচেষ্টাটি আছে, তোমরা সেটিকে অবারিত করো। সেটির মধ্য দিয়েই বাংলাদেশ সুন্দর হবে। তোমার মধ্যে স্মার্টনেস আছে। তোমার মধ্যে উপস্থাপনের শক্তি আছে। তোমার হাতে যে মোবাইল আছে এর মানে প্রযুক্তির সঙ্গে তোমার সখ্য হচ্ছে। কিন্তু তুমি জানো তোমার মধ্যে কী কী দুর্বলতা আছে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে অনুরোধ সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে তোমাদেরকেই।’

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে সবচেয়ে পবিত্রতম জায়গা। যখন তুমি এখানে আসবে- যা যা তুমি পারো না, যা যা তোমার ব্যর্থতা, সবগুলোর তালিকা করে আগামী কয়েকবছরে সব ব্যর্থতাকে দূর করে দেও। নিয়মিত লাইব্রেরিতে যাও, বইয়ের কাছে যাও, শিক্ষকের কাছে যাও। জ্ঞানের কাছে যাও, বিজ্ঞানের কাছে, উৎকর্ষতার কাছে যায়।

এই যে রাষ্ট্র যেটি তৈরি হয়েছে- অন্যকোনো দেশকে তোমার আর্দশ ভাবার প্রয়োজন নেই। তোমার জন্য বাংলাদেশ শ্রেষ্ঠ আদর্শ। কেননা আমাদের ১৯৭২ সালের সংবিধানে যে চারটি মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে সেটিই অনন্য। সেগুলো অনুসরণ করলেই আমরা মূলধারা তৈরি করতে পারবো। আমরা যা কিছু ভালো, শ্রেষ্ঠ সেগুলো অনুসরণ করবো।’

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘মনে রেখ কেবল পাশ্চাত্য থেকে কেনো কিছু আসলেই সেটি শ্রেষ্ঠ হয়ে যায় না। যে মূল্যবোধ আমেরিকা বা ইউরোপ থেকে আসে সেটি শ্রেষ্ঠ তা ভাবার প্রয়োজন নেই। আমি মনে করি এই অঞ্চলের হাজার বছরের যে কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সেটিই সেরা। কারণ আমরা যদি সা¤প্রতিক উদাহরণ দেই- পৃথিবী যখন যুদ্ধে লিপ্ত তখন আমরা লাখো শরণার্থীকে আশ্রয় দেই। এই মূল্যবোধ পাশ্চাত্য থেকে আসেনি।

এটি জাতির জনকের কাছ থেকে আমরা শিখেছি। তার মূলনীতিতে মানবিকতা ছিল। তুমি পৃথিবীর যেখানেই যাবে সেখানেই গর্বিত হবে। প্রযুক্তির বন্ধনে তুমি পৃথিবীকে হাতের মুঠোয় পাবে। নিজেকে এমনভাবে তৈরি করবে, যেন অন্য দেশ আমাদের আদর্শ মনে করে। ’

মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এ টি এম মোয়াজ্জেম হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো ফসিউল্লাহ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ জাফর আলী প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের সাথে গ্লোবাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে ফার্মেসি মালিক নিহত

এআইইউবিতে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করবে হুয়াওয়ে

হলি আর্টিজান হামলার পর প্রায় ২ হাজার জঙ্গি আইনের আওতায় এসেছে : র‍্যাব

ইউনিয়ন ব্যাংকের মেজবান অনুষ্ঠিত

মশা নিধন শিখতে যুক্তরাষ্ট্রে যেতে অনুমোদন দিলেন না প্রধানমন্ত্রী

জনতা ব্যাংক স্টাফ কলেজে ২০ দিনব্যাপী ম্যানেজার্স ইন্ডাকশন কোর্সের উদ্বোধন

গণপিটুনিতে গরুচোরের মৃত্যু!

বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

টিকটক থেকে অর্থ উপার্জনের প্রলোভন তরুণ প্রজন্মকে বিপথগামী করছে: টিক্যাব