300X70
বুধবার , ৭ জুন ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জনগণের আস্থা অর্জন করেছে ফায়ার সার্ভিস : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৭, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : “স্বাধীনতা পুরস্কার-২০২৩” অর্জন উপলক্ষ্যে উদযাপন অনুষ্ঠান করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ৭ জুন বুধবার সকাল ১১-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান, এনডিসি, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল ১১-৩০ ঘটিকায় অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি ফায়ার সার্ভিস সদর দপ্তরে এসে পৌঁছালে বিশেষ অতিথিদের সাথে নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন মঞ্চ আরোহন করেন।

এ সময় একদল চৌকস অগ্নিসেনা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করার পর মাননীয় প্রধান অতিথি অভিবাদন মঞ্চ থেকে অতিথিদের নিয়ে অনুষ্ঠান মঞ্চ আরোহণ করেন। ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা পুরস্কার ২০২৩ অর্জন উপলক্ষ্যে আয়োজিত উদযাপন অনুষ্ঠানের আলোচনা পর্ব।

ফায়ার সার্ভিসের পক্ষে স্বাধীনতা পুরস্কার লাভের বিষয়ে অভিব্যক্তি প্রকাশ করেন জনাব বাবুল চক্রবর্তী, উপপরিচালক (পরিকল্পনা)। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সুরক্ষা সেবা বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

এরপর অনুষ্ঠানের সভাপতি ও অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকসহ সকলকে “স্বাধীনতা পুরস্কার ২০২৩” অর্জন করায় আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের ‘দুঃসময়ের বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “অপারেশনাল কাজে আত্মাহুতি প্রদান, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে জনগণকে তাৎক্ষণিক সেবা প্রদান করায় এ বাহিনী জনগণের আস্থার একটি জায়গায় পরিণত হয়েছে।”

ফায়ার সার্ভিসকে “স্বাধীনতা পুরস্কার-২০২৩” প্রদান করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সভাপতি অধিদপ্তরের মহাপরিচালক তাঁর সমাপনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাব কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার এবং আরও নিষ্ঠা ও আন্তরিকভাবে অপারেশনাল কাজ পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিগণ তাদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এ বছর জনসেবায় বিশেষ অবদানের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে স্বাধীনতা পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়।

গত ৯ মার্চ ২০২৩ মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্বাধীনতা পুরস্কার ২০২৩ প্রাপ্তির বিষয়টি জানা যায় এবং গত ২৩ মার্চ ওসমানি স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এমপি ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিনের হাতে স্বাধীনতা পুরস্কার ২০২৩ তুলে দেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার সম্মাননা পেল প্রিমিয়ার ব্যাংক

৮৯০টি যুব সংগঠনকে ৩ কোটি ৬২ লক্ষ ৪০ হাজার টাকার অনুদান প্রদান

‘বিসিবি দেয় ৬৫০ টাকা, নারী ক্লিনাররা পায় ৩০০’- অবাক তামিম

অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, আরেকটি দুর্দান্ত জয়

পবিত্র শবে বরাতে রাজধানীতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

ফের ছেলে ও মেয়েকে নিয়ে দিল্লি গেলেন অভিনেত্রী কারিশমা

প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিকমানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ২ ব্যাংক

আগামীকাল থেকে জিলক্বদ মাস শুরু

দক্ষিণ কেরানীগঞ্জে ৫ জুয়াড়ি গ্রেফতার