300X70
মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হচ্ছে : সালমান এফ রহমান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৫, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর হত্যাকারীরা আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি৷ তাই দেশবাসীকে এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি৷

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) তাঁর নির্বাচনী এলাকায় (দোহার-নবাবগঞ্জ) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের কল্পনা করা যায় না । তাই বঙ্গবন্ধুর অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেছেন, ‘এদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে পুণর্গঠন এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যেভাবে নিরলসভাবে কাজ করে গেছেন তা বিশ্ব দরবারে ঐতিহাসিক দলিল হিসেবে রয়েছে।’

ষড়যন্ত্র ছিলো, আছে এবং থাকবে উল্লেখ করে সালমান এফ রহমান এমপি বলেন, সকল ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সাংগঠনিক ভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি৷

স্বাধীনতা পরবর্তী মাত্র সাড়ে তিন বছরের দায়িত্বকালে বাংলাদেশের ভিত্তিপ্রস্তর রচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের হাতে সপরিবারে নির্মমহত্যাকাণ্ডের শিকার হন তিনি৷ ষড়যন্ত্রকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা৷

সালমান এফ রহমান এমপি বলেন, সেদিন ভাগ্যক্রমে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বিদেশে অবস্থান করায় ঘাতকের হাত থেকে বেঁচে যান৷ তাই তো জাতির জনক কে হত্যার পরও তাঁর স্বপ্নের সোনার বাংলার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের শৈশবের বন্ধু সালমান এফ রহমান এমপি, জাতির জনকের পরিবার নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একদিকে যেমন শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সুপরামর্শ দিতেন অন্যদিকে তাঁর পরিবারের প্রতিটি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে সব ধরণের দায়িত্বও পালন করে যেতেন তিনি৷

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বৈদেশিক রিজার্ভ ছিলো শূন্য৷ সে সময় অন্যদেশের সাথে বিনিময় প্রথার মাধ্যমে প্রয়োজনীয় পণ্য আমদানির শুরু করে সরকার।

পাট ও চামড়া ছিল বাংলাদেশের বিনিময় পণ্য। তবে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় আজ দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯৭৩২.১ মিলিয়ন মার্কিন ডলার৷ বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল৷ তাই এই উন্নয়নকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি৷

নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রিয় শহিদ মিনারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালমান এফ রহমান এমপি, মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তর কর্তৃক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প উদ্ভোধন ছাড়াও বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রান্তিক জনসাধারনের মাঝে খাবার বিতরন করেন৷

দিনব্যাপি এসব অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন৷

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ‘এসভিএএম’ দেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহ প্রকাশ

ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন দিলেন পাঠাও চালক

কক্সবাজারের হোটেলে আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ স্মরণে ডাকটিকেট অবমুক্ত 

সাকিব আল হাসান একটি অনুপ্রেরণার নাম

‘লকডাউনে মাছ, মাংস, দুধ, ডিম পরিবহণ ও বিপণণে নিষেধাজ্ঞা নেই’

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বাউবি উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

দৈনিক আজকের জনতার সম্পাদক সোহরাব উদ্দিন মারা গেছে