300X70
শনিবার , ৭ অক্টোবর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তরুণ প্রজন্মকে গ্রন্থমুখী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৭, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, তরুণ প্রজন্মকে গ্রন্থমুখী করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে একটি সৃজনশীল, জ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠন করাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমৃত্যু যার স্বপ্ন দেখে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলা একাডেমি চত্বরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং ঢাকা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত আট দিনব্যাপী (০৭-১৪ অক্টোবর) ‘ঢাকা বিভাগীয় বইমেলা ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, পুস্তক বিক্রয় ও প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িতরা খুব বেশি লাভের আশায় এর সঙ্গে সম্পৃক্ত নয়। বরং ভালোবাসা, জ্ঞানপিপাসা ও হৃদয়ের খোরাক থেকে শিল্পটিকে টিকিয়ে রেখেছেন। কেননা, আজকাল মানুষ খুব বেশি বই কিনতে চায় না। তাছাড়া ছাপানোর কাগজসহ প্রকাশনা শিল্প সংশ্লিষ্ট আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী আমরা জেলা ও উপজেলা পর্যায়ে সাহিত্যমেলার আয়োজন করেছি। কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব। তিনি বলেন, বর্তমানে ৮টি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। সামনে অনুষ্ঠিত হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেলা ও সাংস্কৃতিক উৎসব।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি সচিব খলিল আহমদ বলেন, অমর একুশে বইমেলার ন্যায় দেশের ৮টি বিভাগে অনুষ্ঠিতব্য এ বইমেলার ব্যাপক প্রচার দরকার। সেজন্য জাতীয় গ্রন্থকেন্দ্রকে বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিটি স্কুল ও কলেজে চিঠি দিতে হবে যাতে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বইমেলা সম্পর্কে জানতে পারে এবং বই কেনা ও পড়ায় উদ্বুদ্ধ হয়। সংস্কৃতি সচিব বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে। তিনি বলেন, বই কিনতে ও বই পড়তে হবে। তবেই আমরা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে পারবো।

উল্লেখ্য, এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সোনার বাংলার স্বপ্নযাত্রা।’ মেলায় প্রায় ১০০টি স্টল রয়েছে।

প্রতিমন্ত্রী পরে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ছায়ানীড়’ আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান’ এবং ‘মুক্তিযুদ্ধে নারী’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা ও সংবর্ধনা-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বোদায় গাঁজা ব্যবসায়ী আটক

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী আজ

কাতার বিশ্বকাপই কি এই তারকাদের শেষ?

বায়ুদূষণে স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে বাড়ে মানসিক স্বাস্থ্য ঝুঁকি

বিশ্বে করোনায় আরও সাড়ে ৭ হাজারের বেশি প্রাণহানি

এক বছরের ব্যবধানে ই-কমার্স লেনদেন বেড়েছে ১০৮ শতাংশ

জাতীয় নাট্যশালা খুলছে ২৩ অক্টোবর

টেকনাফে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার