300X70
বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিএসএমএমইউ’র ইপনা ও রাবির মনোবিদ্যা বিভাগের মধ্যে সমাঝোতা চুক্তি সই

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১২, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ

শিশু ও কিশোরদের মানসিক বিকাশে সকলের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী: বিএসএমএমইউর উপাচার্য
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শিশু ও কিশোরদের মানসিক বিকাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনিস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিস অর্ডার এন্ড অটিসম (ইপনা) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিদ্যা বিভাগের মধ্যে একটি সমাঝোতা চুক্তি স¦াক্ষরিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (১১ অক্টোবর ২০২৩) মাননীয় উপাচার্যের কক্ষে এ সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ সমাঝোতা চুক্ততিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইপানার পক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. গোলাম সাব্বির সাত্তার স্বাক্ষর করেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের সকল শিক্ষামূলক, গবেষণাধর্মী, জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে। ইপনা, শিশু ও কিশোরদের মানসিক বিকাশে অনেক কাজ করছে। আজকের এই সমাঝোতার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের সঙ্গে একত্রে কাজ করার সুযোগ তৈরি হল। এতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা শিশু ও কিশোরদের মানসিক বিকাশে বাধার কারণ ও তা থেকে উত্তরণের মৌলিক প্রশিক্ষণের উপর জ্ঞানার্জন ও গবেষণার নতুন একটি দ্বার উন্মোচন হবে। যারা এখান থেকে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নেবে তারাও অন্যদের প্রশিক্ষণ দিতে সক্ষম হবে। এতে করে দেশের বিশেষ শিশু ও কিশোররা মানসিক বিকাশে করণীয় ও এর থেকে উত্তরণ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবে।

মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইপনা, শিশু ও কিশোরদের মানসিক বিকাশে অনেক গবেষণা করে চলছে। ইপনার গবেষণার অনুপ্রেরণার অন্যতম উৎস বঙ্গবন্ধুর দৌহিত্রা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ স্কুল সাইকোলজিস্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক এ্যাডভাইসরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির মাননীয় সভাপতি জনাব সায়মা ওয়াজেদ। সারা বিশ্বের সাথে আমাদের দেশের বিশেষ শিশুদের শিক্ষা, গবেষণার ও তাদের মানসিক বিকাশে এবং ইপনার ভবিষ্যৎ অগ্রগতিতে তাঁর অবদান অনস্বীকার্য।

এ চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি), নিউরো ডেভলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডিএস), শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে একত্রে কাজ করবে। এছাড়াও এমএলএসএস প্রশিক্ষণ কর্মসূচি, প্রাতিষ্ঠানিক জ্ঞান বিতরণ ও বিনিময়, প্রযুক্তিগত, পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে এ দুটি বিশ্ববিদ্যালয়।

এ চুক্তি স্বাক্ষরকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, ইনিস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার এন্ড অটিসম ইপনা’র পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, ইপনার ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মাজহারুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালবাসীর ভালোবাসা অক্লান্ত পরিশ্রমে জয়লাভ করেছি: আবুল খায়ের

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত

বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২১৪তম ইন্দুরহাট শাখার যাত্রা শুরু

রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে ‘কঠোর ব্যবস্থার’ দাবি ম্যাক্রোঁর

জাতির জনকের সমাধিতে আইইবির অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ

ইসলামী ব্যাংক-রিয়া মানি রেমিট্যান্স উৎসবের ৩য় মোটরসাইকেল হস্তান্তর

আজ একুশে পদকপ্রাপ্ত কবি ফজল শাহাবুদ্দীনের ৭তম মৃত্যুবার্ষিকী

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৬ গুণী লেখক

মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচির ঘোষণা ডিএনসিসির