300X70
রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফার্মগেটে নান্দনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ডিএনসিসির

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৫, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর ফার্মগেট এলাকায় উদ্বোধন শেষে আরো একটি নান্দনিক ফুটওভার ব্রিজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ঐতিহ্যবাহী স্থাপনা জাতীয় সংসদ ভবনের ডিজাইনের সাথে মিল রেখে এটি নির্মাণ করা হয়েছে। ফুটওভার ব্রিজটির শৈল্পিক নকশার কারণে এখন থেকে সাধারণ পথচারী এটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে রাস্তা পাড়াপাড় হতে পারবে। এছাড়াও ব্রিজটি থেকে সরাসরি নিকটস্ত বিপণি-বিতানে প্রবেশের জন্য রয়েছে কয়েকটি প্রবেশ মুখ।

এ সময় ফুটওভার ব্রিজের অদূরে নির্মিত একটি পুলিশবক্সেরও উদ্বোধন করা হয়।
রোববার (১৫ অক্টোবর, ২০২৩) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেটে উদ্বোধন উপলক্ষ্যে ওভার ব্রিজেই একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘পুলিশ বাহিনী দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় ডিউটি করে রাস্তায়। তাদের প্রয়োজনে বা যে সার্জন সাহেব দাঁড়িয়ে থাকেন তিনি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। তার যদি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, সহজে যেতে পারেন না। এমন কি মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে নারীর ব্যপক ক্ষমতায়ন ঘটেছে। অনেক নারী পুলিশও বা সার্জনও দায়িত্ব পালন করেন ফলে তারা এ সময় ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়েন।’
ফুটপাত বন্ধ না করে, জনসাধারণের চলাচল স্বাভাবিক রেখে আধুনিক সুবিধা সম্মলিত একটি পুলিশবক্স নির্মাণের জন্য তিনি ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি অন্যান্য স্থানেও এরূপ নান্দনিক পুলিশবক্স ও গণশৌচাগার নির্মাণের কথা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঢাকায় প্রথম দিকে যে ফুট ওভারব্রিজ গুলি নির্মাণ করা হয়েছিল ফার্মগেটের ফুট ওভারব্রিজ ছিল তার একটি। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মানের সময় এটি ভেঙ্গে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়। শুধু সরিয়ে নিলে তো হবে না। মানুষকে তো আরেকটি বিকল্প পথ করে দিতে হবে। তারই বিকল্প হিসেবে এই আধুনিক ও বহুমুখি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে আমাদের মাথায় ছিল যেহেতু আসে পাশে একটি ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে তার আদলেই করতে হবে। তাই জাতীয় সংসদ ভবনের সাথে মিল রেখে এটি করা হয়েছে।’

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘ফুট ওভারব্রিজ হল কিন্তু এখন আমাদের খেয়াল রাখতে হবে এটাতে যেন কেউ দোকান না বসায়, হকার না বসে। কেউ যাতে নোংরা না করে। এটা সাধারণ পথচারীদের চলাচলের রাস্তা কেউ যাতে কোনো ভাবে বিঘ্ন না ঘটাতে পারে।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘পুলিশ বাহিনীর জন্য রাস্তায় পুলিশবক্সের প্রয়োজন আছে। ডিএমপির মাধ্যমে আবেদন করলে আমরা আলোচনা সাপেক্ষে করে দেব। এমনভাবে করবো যাতে পথচারীরও অসুবিধা না হয় আবার পুলিশ সদস্যদেরও কোনো অসুবিধা না হয়।’

এ সময় তিনি কোনো কোম্পানীর বিজ্ঞপণ প্রচারের অংশ হিসেবে তাদের কাছ থেকে অপরিকল্পীতভাবে পুলিশবক্স না করানোর জন্য অনুরোধ করেন। এতে শহরের সৌন্দর্য নষ্ট হয় এবং দৃশ্য দূষণ হয় বলে তিনি উল্লেখ করেন।

ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজি,পি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ সময় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামীম হাসান ও সংরক্ষিত আসন ১০ এর নারী কাউন্সিলর হামিদা আক্তার মিতু বক্তব্য প্রধান করেন।

উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের শেরেবাংলা নগর এর মাস্টারপ্ল্যান এর শুরু এই ফার্মগেট মোড় থেকে। তাঁর স্থাপত্য চর্চা থেকে অনুপ্রাণিত হয়ে এই নকশা করা হয়েছে। এটি নির্মাণে অর্থ প্রদান করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চলন্ত সিঁড়ির সুবিধাসহ ২শ ৬ ফুট লম্বা ও ২১ ফুট প্রস্তের এই ফুট ওভারব্রিজটি সার্বক্ষণিক সিটি ক্যামেরার আওতায় থাকবে।
ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে অদূরেই নির্মিত আধুনিক পুলিশবক্সটি উদ্বোধন করা ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশজুড়ে র‍্যাংগসের পণ্য ডেলিভেরি দিবে পেপারফ্লাই

কেরোসিন ঢেলে শিক্ষিকার শরীরে আগুন দিলেন স্বামী

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

শুক্র-শনিবার নিয়োগ পরীক্ষা নেবে না পিএসসি

ঢাকায় মার্কিন মন্ত্রী: সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা

নাসার সঙ্গে ৫৪তম দেশ হিসেবে চুক্তি করল বাংলাদেশ

সৌদি আরব ওমরাহ মন্ত্রণালয়ের পবিত্র হজ পালনে ৬ নির্দেশনা

ইউক্রেনকে আরও অস্ত্র দিতে ন্যাটো রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

৪ দিন ধরে হাসপাতালের লিফটে আটকে ছিলেন বৃদ্ধা!