300X70
বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফের ৪৮ ঘণ্টার অবরোধে চলছে পরিবহন,সর্তক পাহারায় আ’লীগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৮, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও কয়েকটি বিরোধী দলের ডাকা দেশজুড়ে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। তবে রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় অবরোধে চলছে যানবাহনও।

বুধবার (৮ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর পর্যন্ত।
এদিকে বিএনপি ও জামায়াতসহ সরকার বিরোধী দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদে আজও সর্তক অবস্থানে পাহারা বসিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর প্রবেশপথ ও গুরত্বপূর্ণ পয়েন্ট অবস্থান নিয়েছে আওয়ামী লীগের থানা-ওয়ার্ড নেতারা।


গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি মহাসমাবেশের ডাক দিলেও সহিংসতায় তা পণ্ড হয়ে যায়। পরে একদিন হরতাল পালনের পর অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এ নিয়ে তৃতীয়বারের মতো এই কর্মসূচি পালন করছে দলটি।
অবরোধকে সমর্থন জানিয়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে। পাশাাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে একই কর্মসূচির ঘোষণা দিয়ে আসছে।

এদিকে বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচিতে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার।

রাজধানীসহ সারাদেশে অতিরিক্তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দূরপাল্লার গাড়িতে দেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।

অবরোধে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক সমিতি বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিলেও যাত্রী সংকটে দূরপাল্লার বাস চলছে কম। রাজধানীতেও যাত্রী সংখ্যা কম থাকায় গণপরিবহনের সংখ্যা কম।

টানা প্রায় ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির সামনে এখন আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। সরকারের ‘দমন-পীড়নে’ দলের নেতাকর্মীরা বিপর্যস্ত হলেও কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে চায় দলটি। নির্বাচন পর্যন্ত এমনকি আবারও একতরফা নির্বাচন করলে সরকারের বিরুদ্ধে নির্বাচনের পরেও আন্দোলন অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

তবে দলটি হরতাল-অবরোধের বাইরেও কঠোর আর কী কর্মসূচি দেওয়া যেতে পারে সেটা নিয়ে ভাবছে।

এ ব্যাপারে দলের শীর্ষ নেতা যারা কারাগারের বাইরে আছেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই বিএনপি ভিন্ন কোনো কর্মসূচি ঘোষণা দিতে পারে বলে আভাস দিয়েছেন দলটির নেতারা।

সর্তক অবস্থানে যারা:
ডেমরা ষ্টাফ কোয়ার্টারের সামনে সকাল ৭ টা থেকে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও অব‌রে‌া‌ধের প্রতিবাদে পাহারা বসিয়েছে ডেমরা থানা আওয়ামী লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ম‌শিউর রহমান মোল্লা সজ‌ল।

এতে শান্তিপূর্ণভা‌বে অবস্থান ও অব‌রোধ বি‌রোধী মি‌ছিল কর্মসূচি পালন করছেন ৬৭,৬৮,৬৯,৭০ নং ওয়া‌র্ড আওয়ামী লী‌গের নেতৃবৃন্দ‌। এদিন ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে পাহারা বসিয়েছে ৬৪,৬৫ ও ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দিচ্ছেন কাউন্সিল মাসুদুর রহমান মোল্লা বাবুল ও সোহেল খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রাজধানীর যাত্রাবাড়ীতে সকাল থেকে অবস্থান নিয়েছেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনুর কর্মী সমর্থকরা। এতে নেতৃত্ব দিচ্ছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া। পাশেই শহীদ শেখ রাসেল পার্কের সামনে অবরোধ বিরোধী অবস্থান নিয়েছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না।

এতে নেতৃত্ব দিচ্ছেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসু ও কাউন্সিলর হাজী আবুল কালাম অনু। সেখানে একটি বিশাল বিলবোর্ডে টানানো হয়েছে। এতে একপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি,আরেক পাশে রয়েছে হারুনর রশীদ মুন্নার বড় একটি ছবি। এতে লেখা রয়েছে ঢাকা -৫ আসনে এমপি হিসেবে হারুনর রশীদ মুন্না ভাইকে দেখতে চাই।

রাজধানীর জয়কালী মন্ধীরের সামনে পুলিশের পাশাপাশি অবরোধ বিরোধী অবস্থান নিয়ে সর্তক অবস্থায় বসে আছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন। এতে ৬ শতাধিক নেতাকর্মী লাঠি হাতে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে নজর রাখছেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

সকাল থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর সামনে অবরোধ বিরোধী অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ নেতৃত্ব দিচ্ছেন।

তিনি জানান, বিএনপি ও জামায়াত অবরোধের নামে দেশের মানুষকে জিম্মি করার চেষ্টা করছে। তাই আমরা তাদের অপচেষ্টা ঠেকাতে মাঠি সর্তক অবস্থান আছি।
এছাড়াও যুবলীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ,মৎসজীবী লীগ নেতাকর্মীরা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সৎ মানুষ তৈরিতে উদ্যোগ নিতে হবে : বাহাউদ্দিন নাছিম

মিনায় সমবেত ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জয়েন্ট ট্রেনিং ডকট্রিন-২০২৩ প্রণয়ন

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সেই ২ জনের মৃত্যু

আগামী নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

করোনায় ৯৩ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু আজ

দেশে ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত

বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনের অগ্রসেনানী : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু

নয়াপল্টনে কোন মতলবে সমাবেশ করতে চায় বিএনপি: কাদের