300X70
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২০ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

এক বছরের ব্যবধানে ই-কমার্স লেনদেন বেড়েছে ১০৮ শতাংশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৯, ২০২০ ১০:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় স্বশরীরে ব্যাংকে যাওয়া কমিয়েছেন সাধারণ গ্রাহকরা। সরাসরি ব্যাংক লেনদেনের পরিবর্তে ইন্টারনেট মাধ্যমই বেছে নিয়েছেন তারা। ঘরে বসে ক্যাশলেস বা নগদ মুদ্রাবিহীন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ লেনদেনে আগ্রহ বেড়েছে তাদের। এর ফলে ইন্টারনেট ব্যাংকিংয়ে আর্থিক লেনদেন ও গ্রাহক সংখ্যা দুটোই বেড়েছে অনেক বেশি। করোনাকালে শুধু মোবাইল ব্যাংকিং বা এমএফএস নয়, অ্যাপসের মাধ্যমে লেনদেন করতেও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন গ্রাহকরা। ঘরে বসে আর্থিক চাহিদা মেটানোর পাশাপাশি তারা বিভিন্ন বিলও পরিশোধ করেছেন ইন্টারনেটের মাধ্যমে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে অটোম্যাটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অব সেল (পিওএস), কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) ও ই-কমার্স ট্রানজেকশন মিলিয়ে লেনদেন হয়েছে ১৬ হাজার ৭০৩ কোটি টাকা। এক মাস আগেও অর্থাৎ আগস্টে এ লেনদেনের পরিমাণ ছিল ১৪ হাজার কোটি টাকার ঘরে। সে হিসাবে দেখা যাচ্ছে, এক মাসের ব্যবধানে ইন্টারনেটভিত্তিক লেনদেন বেড়েছে দুই হাজার ১৬০ কোটি ২০ লাখ টাকা।

ইন্টারনেটভিত্তিক লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান এটিএম খাতের। গত সেপ্টেম্বরে এটিএমের মাধ্যমে লেনদেন হয়েছে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় এক হাজার ৩৫৯ কোটি টাকা বেশি।

পয়েন্ট অব সেলের (পিওএস) মাধ্যমে গত সেপ্টেম্বরে লেনদেন হয়েছে এক হাজার ৩৫০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল এক হাজার ২৮৯ কোটি টাকা।

আর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের (সিআরএম) মাধ্যমে সেপ্টেম্বরে লেনদেন হয়েছে ৭০১ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৭০ কোটি টাকা।

তবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ই-কমার্সভিত্তিক লেনদেন। গত সেপ্টেম্বরে এ খাতে লেনদেন হয়েছে ৪০৬ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯৫ কোটি ৩০ লাখ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ই-কমার্স লেনদেন ২১০ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে, যার হার ১০৮ শতাংশ।

অন্যদিকে সেপ্টেম্বরে মোবাইলভিত্তিক লেনদেন হয়েছে ৪৯ হাজার ১২১ কোটি টাকা। যা আগের মাস অর্থাৎ আগস্টের তুলনায় ১৮ শতাংশ বেশি। আগস্ট মাসে এই লেনদেনের পরিমাণ ছিল ৪১ হাজার ৪০৪ কোটি টাকা।

এ বিষয়ে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’র পাবলিক রিলেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম জাগো নিউজকে বলেন, ঈদের পর আগস্টে ট্রানজেকশন কিছুটা কমেছে, এরপর এটি বাড়ছে। এখন সময় যতো যাবে এ সেবা ততই গ্রোথ করবে। তাছাড়া এখনো কোভিড-১৯ রোগী একেবারেই কমেনি, সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে। এতে স্বাভাবিকভাবেই মানুষ ব্যাংক ট্রানজেকশন থেকে সরে এসে মোবাইল ব্যাংকিংয়ে ঝুঁকছেন। আবার দিন দিন মোবাইল সেবায় নতুন নতুন সেবা যুক্ত হওয়ায় গ্রাহক আরও আকর্ষিত হচ্ছেন।

দেশে ২০১৭ সালের ২ নভেম্বর থেকে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু হয়। এ সেবার মাধ্যমে গ্রাহক ঘরে বসে ক্যাশলেস বা মুদ্রাবিহীন লেনদেন করতে পারছেন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে। এতে সময়ক্ষেপণের বাড়তি ঝামেলা থেকেও মুক্ত হচ্ছেন গ্রাহক। এর মাধ্যমে গ্রাহকরা এক অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডে অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারছেন যে কোনো সময়ে। এছাড়া অল্প সময়ে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ডিপিএস ও ঋণের কিস্তি জমা, বীমার প্রিমিয়াম দেয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধাও পাচ্ছেন তারা।

অন্যদিকে নগদ টাকার লেনদেন কমাতে অনেক নীতি সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সেজন্য সম্প্রতি মোবাইলের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের নির্ধারিত সীমাও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন জমার তারিখ ১২৪ বার পেছাল

আহবায়ক আবু সাঈদ ও সদস্য সচিব নজরুল ইসলাম

রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

আন্তর্জাতিক প্রতারচক্রের সদস্যকে গ্রেফতার

সবচেয়ে বড় রিজিওনাল সিডস ফর দ্যা ফিউচার প্রোগ্রাম উদ্বোধন করলো হুয়াওয়ে

স্বতন্ত্র প্রার্থীকে পোস্টার লাগাতে না দেওয়ার হুমকি নৌকার প্রার্থী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৭২ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত, ৪০ মরদেহ উদ্ধার

জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের অবদান জাতি কখনো ভুলতে পারবে না : পরিবেশমন্ত্রী