300X70
রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

একুশে গ্রন্থমেলায় পিতা-পুত্রের আট গ্রন্থ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও তার পুত্র নাট্যকার ড. মুকিদ চৌধুরীর মোট আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। এর মধ্যে ২টি গ্রন্থ লিখেছেন আব্দুর রউফ চৌধুরী। সেগুলো হলো-

‘গল্পসভার’ (আদিত্য প্রকাশ): দশটি ভিন্নস্বাদের ছোটগল্প। দাম্পত্যজীবনের জটিলতা : ‘বিকল্প’ এবং ‘বন্ধুপত্নী’; সামাজিক সমস্যা ও প্রতিবাদ : ‘ভূত ছাড়ানো’ এবং ‘জিনা’; মনস্তাত্ত্বিক : ‘পরিচয়’ ও ‘শাদি’; মুক্তিযুদ্ধের চেতনা : ‘বীরাঙ্গনা’ এবং ‘বাহাদুর বাঙালি’; বাৎসল্য রস : ‘যৌতুক’ এবং ‘ট্যাকরা-ট্যুকরি’। ভৌগোলিক স্থান যুক্তরাজ্য, পাকিস্তান এবং বাংলাদেশ। ভৌগোলিক ব্যবধান থাকা সত্ত্বেও একজনের ভালোবাসা, সুখদুঃখ, হাসিকান্না– সবই এক, রক্তের রং-ও এক; কাজেই একটি বিশাল ক্যানভাসে মানুষের গল্প চিত্রিত হয়েছে।

‘একটি জাতিকে হত্যা’ (আদিত্য প্রকাশ): উপজীব্য বাংলাদেশে পাকিস্তানি শাসক ও সমরনায়ক গোষ্ঠী কর্তৃক ১৯৭১-এর হত্যাযজ্ঞ ও গণহত্যা। এসম্বন্ধে বিদেশি পত্রপত্রিকার দুষ্প্রাপ্য কিছু প্রতিবেদনের কখনও হুবহু অনুবাদ, কখনও বিশ্লেষণ-পর্যালোচনা এই গ্রন্থে যুক্ত করা হয়েছে। স্থান-কাল-পাত্রের পরিপ্রেক্ষিতে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিশ্লেষণ-পর্যালোচনা-গবেষণার ক্ষেত্রে লেখকের পারঙ্গমতা প্রশ্নাতীত। তাঁর অভিজ্ঞতা, তথ্যসংগ্রহ ও বিশ্লেষণ-ব্যাখ্যা এই গ্রন্থটির মর্যাদাকে অন্যস্তরে উন্নীত করেছে। এখানেই ‘একটি জাতিকে হত্যা’ গ্রন্থটির অভিনবত্ব ও শ্রেষ্ঠত্ব।

এছাড়া অপর ছয়টি গ্রন্থ লিখেছেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। সেগুলো হলো-

‘জার্মানি : অতীত ও বর্তমান’ (আগামী প্রকাশনী): এই গ্রন্থে বিশদভাবে জার্মানির সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, রাজনীতি, কূটনীতি, আর্থসামাজিক, গণতান্ত্রিক ও মানবিক দিকগুলো আলোচনা করা হয়েছে। সমগ্রভাবে জার্মানির বিবর্তনের ইতিহাস বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে এই গ্রন্থটি একটি উল্লেখযোগ্য ও চমকপ্রদ দলিল।

‘জার্মান সাহিত্য : প্রারম্ভ থেকে অধুনা’ (আদিত্য প্রকাশ): এই গ্রন্থটি জার্মান সৃজনশীল চিন্তাধারার এক পরিপূর্ণ ইতিহাস। সপ্তম শতকে রচিত হিলডেব্রানডের কীর্তন থেকে শুরু করে উচ্চজার্মান ও ব্যারোক যুগ হয়ে ক্যানট, লেসিং, ক্লোপস্টক, হারডার, ক্লিংগার (তুফান ও তাড়ন), ভাগনার, গ্যেটে, শিলার, ফিশচে, নোভালিশ, ক্লাইস্ট, কার্ল মার্কস, কাফকা, ম্যান, ব্রেশট, রেমার্ক, গ্রাস, মুলার প্রমুখ কথাসাহিত্যিক, কবি, দার্শনিকের রচনার নিদর্শন এই গ্রন্থে দেওয়া হয়েছে। জার্মান সাহিত্যের সুদীর্ঘ ঐতিহ্য, মানবিকতাবোধ, সমাজব্যবস্থার আলোচনা-সমালোচনা– কখনও উগ্র, কখনও-বা বৈপ্লবিক; ন্যায়পরায়ণতা ও গণতান্ত্রিক প্রত্যয়, পুঁজিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আর্থসামাজিক ব্যবস্থা– সামগ্রিকভাবে এই স্বাতন্ত্র্য, অভিনব ও তথ্যপূর্ণ গ্রন্থে আলোচনা করা হয়েছে।

নাট্যোপন্যাস ‘যোদ্ধা’ (আদিত্য প্রকাশ): ময়নামতির (ত্রিপুরা) সুপ্রতীক মহারাজ বীরচন্দ্র মাণিক্য। হঠাৎ তার রাজকোষে এক লাখ মুদ্রার প্রয়োজন পড়ে। তখন তিনি খোয়াই নরপতির কাছে এক লাখ মুদ্রা ধার চান। কিন্তু খোয়াই নরপতি ধার দিতে অস্বীকৃতি জানান। তাকে ভোজসভায় আমন্ত্রণ জানিয়ে মহারাজ অপমান করেন। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই শুরু হয় যুদ্ধ। ত্রিপুরার সেনাপতি মহাবীর ভরতের কাছে পরাজিত হয়ে নিহত হন খোয়াই নরপতি। ভরত নতুন খোয়াই নরপতি হয়। আর বীরশ্রেষ্ঠ শশীভূষণকে করার হয় সেনাবাহিনীর সেনাধ্যক্ষ। কিন্তু ত্রিপুরা সিংহাসন অধিকার করার জন্য ভরত ষড়যন্ত্র শুরু করে। শুরু হয় একের পর এক হত্যা। শশীভূষণ ত্রিপুরাকে রক্ষার জন্য ভরতের মুখোমুখী হয়। তরবারি রক্তে রঞ্জিত হয়। পাপাচার ও তার পরিণামের এক মর্মবিদারী বিষয়ই যোদ্ধা নাট্যোপন্যাসের মূল উপজীব্য। একজন মানুষের নিষ্ঠুর কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে যে-জীবন স্থাপিত হয় তা অবশেষে তাকেই নিক্ষেপ করে অন্ধকার মৃত্যুকূপে।

কবিতাসম্ভার ‘অনাহূত অতিথি’ (আদিত্য প্রকাশ): ‘অনাহূত অতিথি‘ মা-মাটি-মানুষের এক অশ্রুসিক্ত লবণাক্ত ছবি। কখনও দিনবদল বা কালবদলের পূর্বাভাস; কখনও সমাজবদলের প্রস্তুতি আর ঝড়ের দুরন্ত আনাগোনা; কখনও যন্ত্রণাবিদ্ধ সহস্র হৃদয়ের আর্তনাদ; স্বপ্ন-প্রতিবাদ-প্রতিরোধের মন্ত্রণা; হত্যা-সন্ত্রাস-আন্দোলন-ধর্মঘট– রাজনৈতিক ঘটনা আর ধর্মীয় উন্মাদনায় উত্তাল জনজীবন– এইসব নিয়েই ‘অনাহূত অতিথি‘। একটা সময়কে, একটা দেশকে, একটা সমাজকে একদল মানুষকে বুঝে নিতে হলে অনাহূত অতিথির কাছে বারবার ফিরে আসতে হয়।

তিনটি নাটক ‘ত্রয়ী’ (আদিত্য প্রকাশ): তিনটি নাটক : ‘যোদ্ধা’, ‘কলকাতায় গির্জা গালিব’ ও ‘আটই ফাল্গুন‘। যোদ্ধা : ময়নামতির (ত্রিপুরা) ইতিহাসাশ্রয়ী একটি বিয়োগান্ত নাটক, কল্পনাও। মানুষের ভেতরের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে অবচেতন চিন্তায় কুমন্ত্রণা দেয়, কীভাবে মানুষের ভেতরের গোপন বাসনাকে কালসাপের মতো উন্মাদ করে তোলে, হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সমস্ত বিবেক বিসর্জন দিয়ে আপন মানুষকে নির্মমভাবে হত্যা করে।

অবশেষে নৃশংস হত্যা ও পাপকর্মের পরিণামস্বরূপ এই মানুষ নামের জীবটিরও মৃত্যু ঘটে শোচনীয়ভাবে। কলকাতায় গির্জা গালিব : একটি বিয়োগান্তক নাটক। গালিব তখন যুবক। কলকাতায় এসেছেন কয়েক বছরের জন্য। এখানেই তাঁর একজন বাঈজির সঙ্গে মাত্র কয়েক দিনের পরিচয়। ভালোবাসা, মায়া, মমতা, দুঃখ, যন্ত্রণা নিভৃতে ভাষা পায়। হঠাৎ বাঈজি কলকাতা ছেড়ে চলে যায়।

গালিবও কলকাতা ত্যাগ করেন, যা অনিবার্য পরিণতির লক্ষ্যমাত্রা নির্ণয় করে। আটই ফাল্গুন : এই নাটকের প্রধান চরিত্র আম্মা। তিনি একজন ভাষাসৈনিক। তিনি দুর্লভ এক নারী। কালকে অতিক্রম করে যান, একইসঙ্গে এগিয়ে দেন প্রবহমাণ কালের ধারাকেও, যে-ধারা মাঝেমধ্যে স্তিমিত হয়, নিস্তরঙ্গ হয়। তিনি লাঞ্ছিত হন, উপহসিত হন, বিরক্তিভাজন হন। অতীত-হারানো ও ঠিকানা খুঁজে-ফেরা আম্মার বুক-ফাটা যন্ত্রণা ও হাহাকারের এক হৃদয়স্পর্শী অজানিতি একটি আলেখ্য।

‘মগ্নপাঠ : সুরা বাকারাহ’ (আদিত্য প্রকাশ): ধর্মগ্রন্থ হিসেবে আল-কুরআনের বাণী চিরন্তন– সর্বজ্ঞানসম্পন্ন; কিন্তু যুগে যুগে আল-কুরআনের মগ্নপাঠের প্রয়োজন রয়েই যায়; কারণ, আরবি ও বাংলা ভাষার বাক্যগঠনরীতি, বাক্ভঙ্গি, উপমা-উৎপ্রেক্ষা-রূপক ব্যবহারের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া আল-কুরআনের ভাষা ধ্রুপদী আরবি, বচনবিন্যাসপ্রণালি নিপুণ, শব্দ অমৃতকণা, অলংকার– মাধুর্য মধুরতায় ভরপুর, অনুপমেয়। ফলে আক্ষরিক বঙ্গানুবাদে আল-কুরআনের নিদর্শনসমূহের মর্মার্থে পৌঁছানো কঠিন। তবে আল-কুরআনে বারবার তার নিদর্শনসমূহের অর্থ উপলব্ধি এবং হৃদয়ঙ্গম করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই এই মহাগ্রন্থের একটি অধ্যায়ের (সুরার) মূলানুগ মগ্নপাঠের চেষ্টা করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এডিস নিয়ন্ত্রণে সরকারি সংস্থার প্রতি বার্তা আশু পদক্ষেপ নিতে হবে, নইলে কঠোর ব্যবস্থা

‘উন্নয়ন দেখে দেশবিরোধী গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে’ 

জলবায়ু অভিযোজনের জন্য সরকার প্রতি বছর ৩.৫ বিলিয়ন ডলার ব্যয় করছে : পরিবেশমন্ত্রী

বিজয়ের মাস জুড়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ১ জন আটক

হাইকোর্টের বিচারপতি ইকবাল কবিরকে গোবিন্দগঞ্জে ফুলেল শুভেচ্ছায় বরণ

আজ টিকাদান কর্মসূচি শুরু করছে ভারত

এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে ১৬৯ শতাংশ

বাঙালি নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া