300X70
রবিবার , ৩ মার্চ ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফায়ার সার্ভিসের আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতা সম্পন্ন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আন্তঃবিভাগীয় পেশাগত প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে।

আজ রোববার (৩ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে-এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সম্মিলিতভাবে ঢাকা বিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, প্রথম রানার্সআপ হয় খুলনা বিভাগ এবং দ্বিতীয় রানার্সআপ হয় ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর। পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রতিযোগিতায় যে ইভেন্টগুলো ছিল সেগুলোর মধ্যে ব্যক্তিগত ইভেন্ট হলো : ওয়ারহাউস ইন্সপেক্টরদের পেশাগত লিখিত পরীক্ষা, স্টেশন অফিসার ও ফায়ারফাইটার পর্যায়ে ব্রেভ হার্ট কম্পিটিশন, কুইক ড্রেস পরিধান, লেডার ক্লাইম্বিং ও কনফাইন্ড স্পেস রেসকিউ। দলগত ইভেন্টের মধ্যে ছিল রোড ট্রাফিক এক্সিডেন্ট ম্যানেজমেন্ট ও সিরিজ পাম্প ম্যানেজমেন্ট কম্পিটিশন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথির বক্তব্যে প্রতিবছর বিভাগীয় পর্যায়ে দুইবার এবং কেন্দ্রীয় পর্যায়ে একবার করে পেশাগত প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেন।

তিনি বলেন, “অগ্নি দুর্ঘটনার যে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য এ ধরনের পেশাগত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোঃ রেজাউল করিম, অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন), উপপরিচালক (পরিকল্পনা), উপপরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা এবং ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশে আসছে এআই চালিত ‘পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস’

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সৌজন্য সাক্ষাৎ

র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জ পদ্মা সেতু উত্তর হতে বিয়ার, দেশী মদ ও বিদেশী মদ উদ্ধার

প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হবে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

মানারাত ইউনিভার্সিটিতে নবীনবরণ ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত

তাজরীন ট্রাজেডির ১১ বছর : স্মরণে শ্রমিক নিরাপত্তা ফোরামের শ্রদ্ধাজ্ঞাপন ও মানববন্ধন

ক্রিকেট তারকার পুষ্টিবিদ প্রেমিকা, বিয়ে এ মাসেই

রাজধানীতে কিশোর গ্যাং মনির গ্রুপের পাঁচ সদস্য গ্রেফতার

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ

নান্দাইলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ