300X70
শনিবার , ১৮ মে ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

লাখাইয়ের নয়ন হত্যা ও নান্দাইলে গৃহবধূ হত্যায় জড়িত প্রধান দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৮, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অপহরন, ধর্ষণ ও হত্যাসহ, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

গত ৮ মে হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন মোড়াকরি এলাকায় বসবাসরত আমজাদ হোসেন নয়ন (৪৭) নামক এক ব্যক্তির নিখোঁজের ঘটনা ঘটে। অতঃপর নিখোজের পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করতে থাকে।

অতঃপর গত ১১ মে ২০২৪ খ্রিঃ তারিখ লাখাই থানা পুলিশ লাখাই এলাকায় আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত থাকাকালীন জানতে পারে যে, লাখাই থানাধীন মোড়াকরি এলাকার পিলখানা নামক একটি হাওরে হাত-পা বাঁধা অবস্থায় পঁচা-গলা অজ্ঞাতনামা একজন ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ দুপুর আমুনামিক ১৪:০৫ ঘটিকায় ঘটনাস্থলে গিয়ে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির লাশ স্থানীয় লোকজনদের সহযোগীতায় উদ্ধার করতঃ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করেন।

উক্ত ঘটনার লাখাই থানায় কর্মরত এসআই মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০৯, তারিখ-১৩/০৫/২০২৪ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ দন্ড বিধি।

অতঃপর লাখাই থানা পুলিশ উক্ত হত্যাকান্ডে জড়িত আসামিদের শনাক্ত এবং তাদের অবস্থান নিশ্চিৎ করতঃ আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিচাযনপত্র প্রেরণ করেন।

উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর উক্ত একটি আভিযানিক দল গতকাল ১৬ মে রাত আনুমানিক ২০:২৫ ঘটিকায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে হবিগঞ্জ জেলার লাখাই এলাকায় চাঞ্চল্যকর ও ক্লুলেস আমজাদ হত্যাকান্ডে সরাসরি জড়িত পলাতক অন্যতম প্রধান আসামি মোঃ ফারুক মিয়া (২৫), পিতা-আওয়াল মিয়া, মাতা-জোসনা বেগম, সাং-পশ্চিম বুল্লা, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ফারুক তার মা, বোনসহ ৫ জন মিলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আমজাদকে হত্যা করে। পরবর্তীতে আমজাদের লাশ গুম করার উদ্দেশ্যে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে লাখাই থানাধীন মোড়াকরি এলাকার পিলখানা নামক হাওরে গর্ত করে মাটিতে পুতে রাখে।

অপরদিকে গতকাল একইদিন রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-১৪ এর সহযোগীতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার মামলা নং-১৫ তারিখ-১৩/০৫/২০২৪ খ্রিঃ; ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০২০) এর ১১(ক)/৩০; যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু রেখা আক্তার’কে হত্যা মামলার পলাতক প্রধান আসামি ভিকটিম রেখার স্বামী মোঃ তাইজুল ইসলাম লিমন (২৩), পিতা-মোঃ আজিজুল ইসলাম, মাতা-মোছাঃ সুরাইয়া খাতুন, সাং-বারুনাকান্দা, থানা-নান্দাইল মডেল, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় অটোরিক্সা কেনার জন্য ভিকটিমের পরিবারের নিকট হতে দাবিকৃত টাকা না দেওয়ায় ভিকটিম রেখা আক্তারকে আসামি তাইজুল তার মা ও বাবা মিলে শারিরীক নির্যাতন ও শ্বাররোধ করে হত্যা করে।

অতঃপর হত্যার উদ্দেশ্য আড়াল করতে ও লাশ বেওয়ারিশ বলে চালিয়ে দেওয়ার জন্য তাদের নিজ উপজেলা হাসপাতালে না নিয়ে পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে ভিকটিম রেখার লাশ ফেলে রেখে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সিঙ্গেল লাইফে চিন্তা নেই, পিছুটান নেই : মোনালিসা

‘শিক্ষকের মর্যাদা নষ্ট হলে সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা হবে’

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আগামী ৬ আগস্ট আওয়ামী লীগের বর্ধিত সভা

‘জুলাই আন্দোলনের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করব’

মিয়ানমারের রাষ্ট্রপতি ও অং সান সু চি আটক, এক বছরের জন্য জরুরি অবস্থা জারি

সর্বসাধারণকে চিকিৎসাসেবা দিচ্ছে রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স গ্র্যাজুয়েশন ডিনার সম্পন্ন

চিকিৎসকদের মানসম্মত সেবা প্রদানের আহবান ডিএনসিসি মেয়রের