300X70
শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ : কখনো ঘাটে, কখনো মাঠে, কখনোবা স্লোগানে, কখনো নাটকের মঞ্চে, কখনো বা প্রতিবাদের তপ্ত রৌদ্রের শেষান্তে, কখনো অধিকার আদায়ের এবং মুক্তি সংগ্রামের অগ্রনায়ক হিসেবে অস্ত্র হাতে, কখনোবা তরুণ প্রজন্মে মেধা রক্ষায় দক্ষ সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ কামাল।

১৯৪৯ সালের ৫ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জ্যেষ্ঠ পুত্র। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এদেশের স্বাধীনতা বিরোধীদের হাতে শহীদ হয়েছিলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র।

শৈশব থেকে বাবার আদর ও স্নেহের স্পর্শ বড় ছেলে শহিদ শেখ কামাল তেমন পাননি। বাঙালি জাতির মুক্তির আন্দোলন করতে গিয়ে তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে কারাগারে রাজবন্দি হিসেবে। শেখ কামালের জন্মের সময়ও তিনি কারাগারেই ছিলেন। এ সময় পার করে বড় হয়ে উঠে শেখ কামাল ।

শেখ কামালের শিক্ষা শুরু হয়েছিল রাজধানীর শাহীন স্কুলে। এখান থেকে তিনি মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর তার সাংগঠনিক শক্তি ও ক্রীড়াপ্রেমের বহিঃপ্রকাশ প্রকট আকারে প্রকাশ হতে থাকে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাতবরণের সময় তিনি সমাজবিজ্ঞান বিভাগের এম এ শেষ পর্বের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নিরহংকারী, বন্ধুবৎসল, সদালাপী শেখ কামালের স্পর্শ দেশের ক্রীড়াঙ্গনে আজো লেগে আছে। তার শূন্যতা হু হু হাওয়ার মতন আজো আমাদের মন ছুঁয়ে যায়।

বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে শেখ কামাল ছিলেন অগ্রদূত। খেলাধুলার প্রতি পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকার পেয়েছিলেন শহীদ শেখ কামাল। তার দাদা শেখ লুৎফর রহমান ও পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন ক্রীড়ানুরাগী।

শেখ কামাল নিয়মিত ফুটবল, ক্রিকেট, হকি ও বাস্কেটবল খেলায় অংশগ্রহণ করতেন। শাহিন স্কুলে পড়ার সময় থেকেই তিনি এই ক্রীড়া জগতের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃদল ফুটবল দলের নিয়মিত খেলোয়ার ছিলেন। ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের ক্যাপ্টেনও ছিলেন তিনি। তার দল ছিল অপরাজেয়।

শেখ কামাল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক হিসেবে অমর হয়ে থাকবেন উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা হিসেবে। তবে মুক্তিযুদ্ধের আগেই তিনি সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৬৮ সালে তিনি প্রথম ধানমন্ডি ক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।

দেশ স্বাধীন হওয়ার পর শেখ কামাল বন্ধুদের নিয়ে ধানমন্ডির সাতমসজিদ এলাকায় গড়ে তোলেন আবাহনী ক্রীড়াচক্র। আবাহনী ক্রীড়াচক্র আজ দেশ বিদেশে পরিচিত একটি ক্লাবই নয়, দেশের ক্রীড়াঙ্গনের আধুনিকায়নের পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবেও খ্যাতিমান। ক্লাব ভবন থেকে শুরু করে সবকিছুতেই শেখ কামাল আধুনিকতার নিদর্শন নিয়ে এসেছিলেন।

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার শেখ কামালের বন্ধু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাফ ফুটবল ফেডারেশনের সভাপতির দৃঢ় বিশ্বাস আজ শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে খেলত। এশিয়ার অন্যতম শক্তিশালী দেশে পরিণত হতো বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটকে এখন সবাই সমীহ করে। বলা হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটে নতুন পরাশক্তি। ওয়ানডেতে এখন সত্যিই সমীহ করার মতো খেলছে টাইগার বাহিনী।

যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে ক্রিকেট বোর্ড গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন শেখ কামাল। অনেকে বলেছিলেন ক্রিকেট রাজকীয় খেলা, এ খেলায় অনেক ব্যয়। এ দেশের ছেলেরা এত টাকা ব্যয় করে ক্রিকেটসামগ্রী কিনতেও পারবে না, এ খেলার প্রসারও ঘটবে না।

বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের প্রতীক শহিদ শেখ কামাল সেদিন সমালোচকদের কথায় কান দেননি। ফুটবলের মতো ক্রিকেট প্রসারে আত্মনিয়োগ করেছিলেন বলেই বাংলাদেশ আজ ক্রিকেট বিশ্বে ধীরে ধীরে পরাশক্তিতে রূপান্তরিত হচ্ছে।

হকিতেও নতুন দিনের সূচনা করেছিলেন শেখ কামাল। যোগ্যতা, দক্ষতা আর দেশপ্রেমের অসামান্য স্ফুরণে এই মানুষটা বদলে দিচ্ছিলেন সদ্য স্বাধীন একটা দেশের পুরো ক্রীড়াক্ষেত্র।

মঞ্চনাটকেও স্বতঃস্ফূর্ত ছিলেন শেখ কামাল। স্বাধীনতার পরে দেশে গ্রুপ থিয়েটার চর্চার ক্ষেত্রে এক উল্লেযোগ্য অগ্রগতি ঘটে। বাংলাদেশের পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সমাজচেতনায় উদবুদ্ধ নাট্যকর্মীরা এগিয়ে আসেন। শেখ কামাল যুক্ত ছিলেন তাতে।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নবনাট্য আন্দোলনে তিনি প্রথম সারির সংগঠক। এখনকার বিখ্যাত নাট্যদল ঢাকা থিয়েটার-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শেখ কামাল। নিয়মিত অভিনয়ও করেছেন মঞ্চে। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে যুক্ত ছিলেন। কলকাতাতেও নাটকের দল নিয়ে গেছেন, সেখানে প্রশংসিত হয়েছেন অভিনয় করে।

তার বড় বোন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে খুব আদর করতেন এবং পিঠাপিঠি হওয়ায় নিজেদের মধ্যে সুসম্পর্ক ছিল। ছোট ভাই বড় বোনের কাছে ‘এডিডাস’ বুটও চেয়েছিলেন যেটা মাননীয় প্রধানমন্ত্রী তাকে দিয়েছিলেন। তিনি ‘আবাহনী’র স্রষ্টা, তিনি ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন এবং ছাত্রলীগের সাথে তাঁর এমন সম্পর্ক ছিল যে ছাত্রদেরকে লেখাপড়ার পাশাপাশি রাজনীতি সচেতন করে গড়ে তোলায় অবদান রাখেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ১৯৬৯ সালে। এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করে এদেশের মুক্তিকামী মানুষের পক্ষে ব্যাপক ভূমিকা রাখেন।

বিপুল প্রাণশক্তিতে ভরপুর এক তরুন ছিলেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামাল। বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, ধ্রুপদি সংগীত ও নাট্যশিল্পী, সংস্কৃতি সংগঠক, ছাত্রনেতা – এমন অনেকভাবেই তার পরিচয় দেওয়া যায়। তবে দুঃখজনক হলো শেখ কামালের এই প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটেনি। বলা সংগত যে, সে জন্য যথেষ্ট সময় তাকে দেওয়া হয়নি। মাত্র ২৬ বছর বয়সে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার বিদেহী আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।

লেখক: সদ্য সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; ও সাবেক মহাসচিব, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মহেশপুরে আল চিশতীয়া গারো মিজানীর দরবার শরিফে ওরশ আনুষ্ঠিত

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্য বরখাস্ত

আকর্ষণীয় অফারে রিয়েলমি প্যাড মিনি এখন দারাজে

প্রকৌশল সংস্থার শীর্ষপদগুলোতে প্রকৌশলীদের পদায়ন চায় আইইবি 

আসিয়ানে বাণিজ্য ও অর্থনীতি ডিজিটাল করতে আগামী পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ

কাদের মির্জার ভাই ও ছেলেসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশের কথাসাহিত্যে আধুনিকতার পথিকৃৎ শওকত ওসমানের ১০৫তম জন্মদিন আজ

সাবেক এমপি বদিকে ষাঁড়ের গুঁতো

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

সাউথইস্ট ব্যাংকের ‘এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ পুরষ্কার অর্জন