300X70
শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে : ড. ইউনূস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৭, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, তরুণ ও ছাত্ররা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। তারা প্রযুক্তিগতভাবে আগের প্রজন্মের থেকে অনেক এগিয়ে এবং নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে।

শনিবার (১৭ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট-২০২৪’ এর ইনোগরাল লিডার্স অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস একথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে যুক্ত হন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম বহুপক্ষীয় কোনও অনুষ্ঠানে যোগদান।

আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মূলত এসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম।

ড. ইউনূস গ্লোবাল সাউথ নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, ‘আমাদের কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুণ ও ছাত্রদের রাখতে হবে যারা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। আমাদের জনসংখ্যার দুই তৃতীয়াংশ তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ।

তিনি বলেন, “আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে গত ৫ আগস্ট বাংলাদেশ একটি ‘দ্বিতীয় বিপ্লব’ সংগঠিত হয়েছে। জনগণের যোগদানের মাধ্যমে এটি গণঅভ্যুত্থানে রূপ নেয়।

আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য জনগণকে প্রভাবিত করেছে। তরুণরা একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। আমাদের কাজ এখন আমাদের নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, মিডিয়া, অর্থনীতি ও শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার আনা।”

ড. ইউনূস বলেন, “১৯৫২ সালে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন যা সারা বিশ্বে মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। প্রায় সাত দশক পর আমাদের তরুণ শিক্ষার্থীরা দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার, মর্যাদা, সমতা ও সমৃদ্ধির আওয়াজ তুলে বিশ্বব্যাপী তরুণদের অনুপ্রাণিত করেছে। এই বিপ্লবে অংশ নিতে পেরে আমি সবচেয়ে বয়স্ক ‘তরুণ ব্যক্তি’ হিসেবে সম্মানিত।”

তিনি বলেন, ‘বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে তরুণরা আন্দোলন করেছে এবং তাদের আকাঙ্ক্ষা দেশবাসীকে প্রভাবিত করেছে। এখন গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে অর্থবহ সংস্কার জরুরি। যার মাধ্যমে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা হবে।’

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রে উত্তরণ এবং এরকম একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রতিবদ্ধ যার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, যুক্ত করেন তিনি।

‘গণঅভ্যুত্থানের’ পরে বাংলাদেশে নানা পরিবর্তন ঘটছে উল্লেখ করে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস গ্লোবাল সাউথের নেতৃবৃন্দকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘তরুণ ছাত্র ও ১২ থেকে ১৩ বছর বয়সী শিশুরা ৪০০ বছরের শহরের দেয়ালে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ছবি আঁকছে। এর জন্য কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা বা নির্দেশনা তাদের নেই। কারোর পক্ষ থেকে বাজেট সমর্থনও নেই। এটি দ্বিতীয় বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতি তাদের আবেগ এবং অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র।’

তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণদের দেয়ালের লেখা পড়ে যে কেউ বুঝবেন তারা কী স্বপ্ন দেখছে। তরুণদের স্বপ্ন পূরণ করাই আমাদের প্রধান কাজ।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্বব্যাপী তরুণরা আলাদা, তারা সক্ষম এবং প্রযুক্তিগতভাবে আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে। তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। তারা উদ্যোক্তা। কিন্তু তারা চাকরি চায়, কারণ দেশে দেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা রয়েছে যা তাদের চাকরির জন্য প্রস্তুত করে। অথচ সব মানুষের মধ্যে সৃজনশীলতা রয়েছে। কেবলমাত্র চাকরিপ্রার্থী তৈরি করে এমন শিক্ষা ও আর্থিক ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানোর দরকার।

আমরা আশা করি গ্লোবাল সাউথ সামাজিক ব্যবসার সঙ্গে উদ্যোক্তাকে একত্র করে অলৌকিক কিছু তৈরি করতে পারে। আমরা সামাজিক ব্যবসার মাধ্যমে আমাদের তরুণ জনসংখ্যার সৃজনশীলতা ও শক্তি উন্মোচন করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী কিছু প্রস্তাব করতে চাই।’

নিজের অভিজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা হলো যে আমাদের আর্থিক ব্যবস্থা সম্পদ কেন্দ্রীকরণ করার জন্য তৈরি করা হয়েছে।

এখন সবাই যাতে সম্পদের ভাগিদার হতে পারে সেভাবেই আমাদের আর্থিক ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। সব মানুষের, বিশেষ করে নারী ও যুবকদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে। আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি কীভাবে এটি সফল করা যায়। অনেক দেশ এ ব্যাপারে নেতৃত্ব দিয়েছে। আমাদের আরও কিছু করতে হবে।

আর্থিক ব্যবস্থা কখনোই কারও জন্য বাধা হওয়া উচিত নয়। এই ব্যবস্থা এমন হওয়া উচিত যা উদ্যোক্তা তৈরি করে ও সৃজনশীলতাকে উৎসাহিত করে। এক্ষেত্রে দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যা সমাধানে সামাজিক ব্যবসায় ব্যাংক গঠনে উৎসাহিত করা যেতে পারে।’

তৃতীয়বারের মত গ্লোবাল সাউথ সম্মেলনের আয়োজন করেছে ভারত। এবারের সম্মেলনে রাষ্ট্র বা সরকারপ্রধানদের নিয়ে উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য এবং মূল সম্মেলনের প্রতিপাদ্য হলো-‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার’। রাষ্ট্র বা সরকারপ্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত ২০২৩ সালের ১২ ও ১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট (ভিওজিএসএস) এবং একই বছরের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল। দুটি সামিটই ভার্চ্যুয়াল ফরম্যাটে আয়োজন করা হয়। শীর্ষ সম্মেলনের পূর্ববর্তী উভয় আয়োজনে গ্লোবাল সাউথ থেকে শতাধিক দেশ অংশ নিয়েছিল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশে #শিমিনসবিজনেস নিয়ে এলো মেটা

ব্র্যাক ব্যাংক ও কেওয়াই টু টোনের মধ্যে অ্যাফোর্ডেবল হোম লোন বিষয়ক চুক্তি

গোপালগঞ্জ বিচার বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি : ধর্ম উপদেষ্টা

টাঙ্গাইলের সখিপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ

নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা কৃষক লীগ নেতা, খেলেন গণপিটুনি

সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বিচার ব্যবস্থা ডিজিটাইজেশন কাজের অগ্রগতি দৃশ্যমান হবে ছয় মাসের মধ্যে : আইন উপদেষ্টা

What is a Kosher Diet regimen

What is a Kosher Diet regimen