300X70
শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইনের উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৬, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক:
চট্টগ্রাম থেকে ঢাকায় পাইলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। ২৫০ কিলোমিটার দীর্ঘ এই পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বছরের প্রায় ২২৬ কোটি টাকা সাশ্রয় হবে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় জ্বালানি তেলের প্রধান স্থাপনা (এমআই) প্রান্তে এর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানান, ২৫০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হলে তেল পরিবহন বাবদ বছরের সাশ্রয় হবে অন্তত ২২৬ কোটি টাকা। এই পাইপলাইন দিয়ে ঢাকা প্রান্তে মূলত ডিজেল পরিবহন হবে।

প্রকল্পের বিবরণ অনুসারে, পেট্রোলিয়াম ট্যাঙ্কারে তেল পরিবহনের ফলে আগে লোডিং এবং আনলোডিং প্রক্রিয়ার সময় দুইবার সময় ব্যয় হতো। এখন থেকে পাইপলাইন ব্যবহারের ফলে দূষণের হার কমবে।

পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত ২৪১ কিলোমিটারজুড়ে ১৬ ইঞ্চি ব্যাসের একটি পাইপ স্থাপন করা হয়েছে। গোদনাইল থেকে ৮.২৯ কিলোমিটার দূরে ফতুল্লায় একটি ডিপো স্থাপন করা হয়েছে, যেখানে ১০ ইঞ্চি ব্যাসের একটি পৃথক পাইপলাইন স্থাপন করা হয়েছে। ভূগর্ভস্থ পাইপলাইনটি ২২টি নদী ও খালের নিচ দিয়ে গেছে।

এর আগে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন নামে একটি পাইপলাইন ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য নির্মাণ করা হয়েছিল।

বিপিসি কর্মকর্তারা জানান, তারা এখন সমুদ্র থেকে অপরিশোধিত তেল খালাসের জন্য আরেকটি পাইপলাইন নির্মাণ করছেন।

বিপিসি কর্মকর্তাদের মতে, তেল ট্যাঙ্কারগুলো বন্দর শহর থেকে নারায়ণগঞ্জ নদী বন্দরে পেট্রোলিয়াম পরিবহনে অন্তত ২৪ ঘণ্টা সময় নেয়। সেখানে পাইপলাইনটি মাত্র চার ঘণ্টার মধ্যে তেল পৌঁছাতে সক্ষম।

বর্তমানে বিপিসি প্রতি বছর তেল ট্যাঙ্কারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনে ৩২৬ কোটি টাকা ব্যয় করে। তবে পাইপলাইনটি চালু হলে খরচ হবে ৯০ কোটি টাকা। ফলে বার্ষিক কমপক্ষে ২২৬ কোটি টাকা সাশ্রয় হবে। পাইপলাইন চালুর ফলে তেল চুরিও ঠেকাবে বলে জানান কর্মকর্তারা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পাকিস্তানে দেয়াল ধসে ১৩ শ্রমিক নিহত

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু

অগ্নিকান্ডে নান্দাইলের জাহিদ ফুড বেকারীর ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

‘সিকিউরিটি ডে’ পালন করলো গ্রামীণফোন

চিকিৎসকদের উপর অযাচিত হামলা হলে ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় আম্ফানে খুলনা এবং সাতক্ষীরা জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার প্রকল্প হস্তান্তর করলো সেনাবাহিনী

অনঅরা ক্যান আছন, গম আছন্যি : চট্টগ্রামের জনসমূদ্রে প্রধানমন্ত্রী

৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুাত্থন দিবস পালন করেছে জাসদ

মানারাত ইউনিভার্সিটিতে নবীনবরণ ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত