300X70
সোমবার , ৩০ মে ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঘূর্ণিঝড় আম্ফানে খুলনা এবং সাতক্ষীরা জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার প্রকল্প হস্তান্তর করলো সেনাবাহিনী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৩০, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সেনাবাহিনী কর্তৃক ঘূর্ণিঝড় আম্ফানে খুলনা এবং সাতক্ষীরা জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার/পুনঃ নির্মাণ প্রকল্প স্থানীয় প্রশাসনকে হস্তান্তর অনুষ্ঠান আজ সোমবার (৩০ মে) খুলনা জেলার কয়রা উপজেলা ডাক বাংলোতে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক পুণঃনির্মাণ ও সংস্কারকৃত বাঁধসমূহ নির্মাণ প্রকল্পটি জেনারেল অফিসার কমান্ডিং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এর প্রতিনিধি হিসেবে কমান্ডার, ১০৫ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান, পিএসসি ও প্রকল্প পরিচালক ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মাসুদ মোঃ মাহেনুর, পিএসসি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাব এর বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পের সফল বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন। এই প্রকল্প শেষে খুলনা ও সাতক্ষীরা জেলার তিনটি উপজেলার প্রায় ২ লাখ মানুষ পানি মুক্ত হয়েছে। এছাড়াও তাদের ঘরবাড়ী, আবাদী জমি ও মাছের ঘের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে এবং এই অঞ্চলের মানুষের জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

উল্লেখ, গত ২০ মে ২০২০ তারিখে বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে সাইক্লোন আম্ফান। সাইক্লোন সিডরের পর এটাই ছিল দেশের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। দশ নম্বর মহাবিপদ সংকেত ও ঘন্টায় ১৫০ কিঃ মিঃ গতিসম্পন্ন এই সাইক্লোন দেশের ২৬টি জেলায় তান্ডব চালায়।

প্রায় ২৬ লক্ষ লোক বাস্তুহারা হয়, ২ লক্ষের অধিক বাড়ীঘর ধ্বংস হয়। এই সাইক্লোনে ২৬ জন মানুষ প্রাণ হারায়। সাইক্লোন আম্ফানের আঘাতের পরপরই সরকারী উদ্ধারকার্য ও পুনঃনির্মাণ কাজে সহায়তার জন্য সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর অত্র অঞ্চলের দায়িত্বে থাকা ৫৫ পদাতিক ডিভিশন তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের আপ্রাণ চেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে বিধ্বস্ত এই জনপদে এলাকাবাসীর পুনর্বাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। সরকারী দায়িত্বপ্রাপ্ত সংস্থার পাশাপাশি সেনাবাহিনীও ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে।

পুনর্বাসন কার্যক্রম চালু থাকা অবস্থাতেই ২০২১ সালের আগষ্ট মাসে ভারী মৌসুমী বৃষ্টিপাতের ফলে আম্ফানে ক্ষতিগ্রন্থ খুলনা জেলার কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১১ টি জায়গায় প্রায় ১০.৫৩ কিঃ মিঃ বাঁধ ভেঙ্গে প্রায় ৫০০০০ পরিবার ক্ষতিগ্রহ হয়।

এই অবস্থায় বারবার বাঁধের ভাঙ্গন রোধকল্পে বাংলাদেশ সরকার দ্রুত বাঁধ মেরামত ও সংস্কার এবং টেকসই বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেয়। দায়িত্ব পাওয়ার সাথে সাথেই সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসন ও জনগণকে সাথে নিয়ে তাদের কাজ শুরু করে।

মহামারী কোভিডের মধ্যেও বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণকে রক্ষায় এই পবিত্র দায়িত্ব চালিয়ে যায় এবং প্রকল্প শেষ হবার সম্ভাব্য তারিখের আগেই কাজ শেষ করে। প্রকল্প চলাকালীন সময়ে সম্মানিত সেনাবাহিনী প্রধান সাধারণ জনগণের কল্যানের কথা চিন্তা করে কাজের গতি ত্বরান্বিত করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে প্রতিনিয়ত বিস্তারিত ও সময়োপযোগী নির্দেশনা প্রদান করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিকাশে ইউএনএইচসিআরের আর্থিক সহায়তা পেলো কক্সবাজারের ১৫,০০০ স্থানীয় অধিবাসী

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইভিএম-এ ভােটগ্রহণ

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষ চালু

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর কেরাণীগঞ্জে গ্রেফতার

বাজার মূল্য বৃদ্ধি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

নির্বাচনে অংশ নেবে কি না পুনর্বিবেচনা করবে এনসিপি : আসিফ মাহমুদ

শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে কালেকশন বুথ চালু করল ব্র্যাক ব্যাংক

сканирования для использования | фирма в столице | условия

сканирования для использования | фирма в столице | условия

যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি পারমাণবিক আলোচনায় বসছে: ট্রাম্প