300X70
বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৯, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

‘হিট’ প্রকল্পের আওতায় ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর অধীনে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : ব্রিটিশ কাউন্সিলের ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর অধীনে আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ (ট্রেনিং অব ট্রেইনার্স-টিওটি) কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য একটি টেকসই ও সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা এবং একাডেমিক নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হিট প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির উদ্দেশ্য দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, এ খাতে সুশাসন নিশ্চিত করা, শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়ানো। হিট প্রকল্পের কারিগরি অংশীদার হিসেবে ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর পাঠ্যক্রম তৈরি, প্রশিক্ষণের উপকরণ প্রস্তুত, কর্মসূচির বাস্তবায়ন এবং মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনারদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে ব্রিটিশ কাউন্সিল।

সম্প্রতি পর্যন্ত কক্সবাজারে অনুষ্ঠিত এই আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন বরেণ্য ও অভিজ্ঞ শিক্ষাবিদ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্য, ডিন, কোষাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালকরা। শিক্ষা খাতের নেতৃত্বস্থানীয় এসব ব্যক্তি নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন।

ব্রিটিশ কাউন্সিল, যুক্তরাজ্যের অ্যাডভান্স এইচই এবং বাংলাদেশের উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা যৌথভাবে এই কর্মসূচি তৈরি করেন। এতে আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে স্থানীয় বাস্তবতার সমন্বয় করা হয়েছে। প্রশিক্ষণটি ছিল অংশগ্রহণকারীকেন্দ্রিক এবং এতে ইন্টারঅ্যাকটিভ শিক্ষণপদ্ধতি অনুসরণ করা হয়।

১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইন্টারঅ্যাকটিভ কর্মশালা, ব্যবহারিক অনুশীলন, সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং দলীয় আলোচনায় অংশ নেন। এতে কৌশলগত সুশাসন, মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিকীকরণ, পাঠ্যক্রমে নেতৃত্ব ও শিক্ষার্থী সহায়তা, শিক্ষাদানে উৎকর্ষ ও মূল্যায়ন সংস্কার, গবেষণায় নেতৃত্ব এবং শিল্প-শিক্ষা খাতের মধ্যে অংশীদারিত্বসহ ছয়টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের পরিচালিত সেশন, কেস স্টাডি, দলীয় আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সম্মানিত অতিথিদের মধ্যে আরও ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান এবং অ্যাডভান্স এইচই (যুক্তরাজ্য)-এর পরামর্শক ড. বেন ব্রাবন। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় পরামর্শক দলের সদস্য, ব্রিটিশ কাউন্সিল ও হিট প্রকল্পের প্রতিনিধিরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় ১৫ জন মাস্টার ট্রেইনারকে সনদ দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ পরিচালনায় অবদান রাখায় দেশি ও আন্তর্জাতিক ফ্যাসিলিটেটরদেরও সম্মাননা সনদ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে মাস্টার ট্রেইনার ও পরামর্শক দলের সদস্যরা প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষায় শিক্ষাদান, শিক্ষা কার্যক্রম ও একাডেমিক নেতৃত্ব আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান।

এই প্রশিক্ষণের মাধ্যমে হিট প্রকল্পের অধীনে প্রথম ব্যাচের ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। ভবিষ্যতে তাঁরা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবেন। তাঁদের মাধ্যমে আরও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হবে। এতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পেশাগত উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত হবে।

হিট প্রকল্পের অংশীদার হিসেবে ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর পরবর্তী ধাপেও নিজেদের সহযোগিতা অব্যাহত রাখবে ব্রিটিশ কাউন্সিল। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দেশীয় অংশীদারত্বের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়াই এ উদ্যোগের লক্ষ্য। মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনারদের নেটওয়ার্ক সম্প্রসারিত হলে দেশের উচ্চশিক্ষায় শিক্ষাদানের মান, একাডেমিক নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং উদ্ভাবনী কার্যক্রম আরও শক্তিশালী হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন জমার তারিখ ১২৪ বার পেছাল

মাঠে সেনাবাহিনী, আতঙ্ক কাটিয়ে ফিরছে স্বস্তি

ব্লক মার্কেটে আজ ২২টি কোম্পানির লেনদেন

৪র্থ বাংলাদেশ ইনোভেশন এ্যাওয়ার্ড ২০২২ ট্রাস্ট আজিয়াটা পে

স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করতে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে

ডিএনসিসিতে আরো দুই দিন চলবে গণটিকা কার্যক্রম

কলাপাড়ার লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাগবে সৈয়দ নজরুল ইসলাম সেতু উদ্বোধন হবে জুনে

পরাধীনতার জালে সম্পর্কের রসায়ন

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা উদ্বোধন

মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে ২০২৪ সালে