300X70
বুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

খামারি ও উদ্যোক্তাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে: কৃষিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও গ্রামীণ প্রান্তিক মানুষের দারিদ্র্যবিমোচনে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা অপরিসীম। সরকার এ খাতের খামারি ও উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহতভাবে করে যাবে।

কৃষিমন্ত্রী আজ বুধবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের করে যাচ্ছে। ফলে, নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সরকারের এখন লক্ষ্য হলো ‘দেশের মানুষের জন্য পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য’ নিশ্চিত করা। সেলক্ষ্যে, সরকার মাছ, দুধ, ডিম, মাংস, ফলমূলসহ অন্যান্য পুষ্টিজাতীয় খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। এগুলোর উৎপাদন আরও বৃদ্ধি করে দেশের সকলের পুষ্টির চাহিদা পূরণ, প্রান্তিক মানুষের দারিদ্র্যবিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

কৃষিবিদ ড. রাজ্জাক আরও বলেন, বঙ্গবন্ধুর মতোই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। দেশের কৃষকদের প্রতি তাঁর রয়েছে পরম দরদ ও আন্তরিকতা। তিনি মায়ের মমতা দিয়ে এদেশের কৃষি ও কৃষককে আগলে রেখেছেন। এর অনন্য উদাহরণ হলো তাঁর উপহার হিসাবে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদেরকে প্রদেয় আজকের এই আর্থিক অনুদান।

করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লক্ষ ৮৫ হাজার ৪৭৬ জন খামারিকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫৬৮.৮৬ কোটি টাকা নগদ আর্থিক প্রণোদনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্ত খামারির সংখ্যা ৪ লক্ষ ৭ হাজার ৪০২জন ও ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির সংখ্যা ৭৮ হাজার ৭৪জন। প্রদেয় অর্থ খামারিদের প্রদত্ত বিকাশ, নগদ এবং ব্যাংক হিসাবের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। স্বাগত বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাপানের ‘অর্ডার অফ দ্য রাইজিং সান’ সম্মাননা পেলেন ইউসিবি’র পরিচালক আবদুল হক

অনিয়মে কারাগারের ১২ জনের চাকরিচ্যুতি, ৮২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও পশুর হাটে চাঁদাবাজি, গ্রেফতার ৯

বিএসএমএমইউ-এর কার্যক্রমে রাষ্ট্রপতির সন্তুষ্টি প্রকাশ

কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকা-১৭ উপনির্বাচনে অনিয়ম হলে ভোট বন্ধ : সিইসি

টফি-তে সরাসরি দেখুন আইপিএল-২০২৪

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আশাহত করেছে

রৌমারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কলাপাড়ায় আর্ন্তজাতিক মানের জাহাজ নির্মান কারখানা হবে : সচিব জাকিয়া সুলতানা