300X70
বুধবার , ২০ অক্টোবর ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সেই পথেই যেন চলি, যে পথ প্রিয় নবী দেখিয়েছেন : মেয়র শেখ তাপস

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২০, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : যে পথ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সে পথেই সবাইকে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মেয়র সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে(কমিউনিটি সেন্টার) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আহবান জানান।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস, “নবীজির একজন নগণ্য উম্মত হিসেবে আমি সকলের কাছে নিবেদন করতে চাই — নবীজির আদর্শ, নবীজির চিন্তা-চেতনা, শিক্ষা-দীক্ষা আমরা যতটা ধারণ করতে পারব, আমরা ততটাই নবীজির ভালোবাসা পাবো। যার বিনিময়ে হাশরের ময়দানে তিনি আমাদেরকে বেহেশতের পথ দেখাবেন। তাই আমরা সকলেই যেন সেই পথেই চলি, যে পথ প্রিয় নবী আমাদেরকে দেখিয়েছেন।”

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস আগামী বছর হতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে ঘোষণা দেন।

করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উক্ত আয়োজনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ লেয়াকত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মওলানা নাজির মাহমুদ, ধানমন্ডির বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মওলানা জামাল উদ্দিন, গ্রীন রোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী মাহবুবুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনহাজ উদ্দিন, মুফতি হেদায়েত উল্লাহ, গাজী মোতাচ্ছিম, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ এ সময় বলেন, “ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোন ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতার স্থান নেই। যারা ইসলামের নামে মানুষ হত্যা, মানুষের বাড়ি ঘরে আগুন দেয়, নৈরাজ্য সৃষ্টি করে, প্রকৃতপক্ষে তারা ইসলাম হতে যোজন যোজন দূরে অবস্থান করছেন।”

করপোরেশনের উদ্যোগে প্রথমবারের মত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী আয়োজন করায় বক্তাগণ দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, কাউন্সিলরবৃন্দ এবং দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।

আয়োজনে অন্যান্যের মধ্য সংরক্ষিত আসনের সংসদ সদস্য নারগিস রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশন সচিব আকরামুজ্জামানসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, মহানগর দক্ষিণ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিইডিপির ১৪তম ব্যাচের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

‍‍‍‍‍‍‍‍‍‍ইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের ট্রাষ্ট দলিল স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

টঙ্গীতে আহসান উল্লাহ মাষ্টারের জন্মদিন পালিত

ডিরেক্টরস গিল্ডের নির্বাচন চলছে

প্রথম আলো নিষিদ্ধের দাবিতে ৬ শতাধিক ওলামা মাশায়েখের বিবৃতি

সারাবিশ্বে করোনায় মৃত্যুর হয়েছে ২৮ লাখ ৬৫ হাজার ৯২১ জন

মুজিববর্ষ জাতীয় মহিলা কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি

বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের সাথে গ্লােবাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর