300X70
শুক্রবার , ১৯ নভেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পাকিস্তানের সঙ্গে ভালো শুরু চায় টাইগাররা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৯, ২০২১ ৯:৪২ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের উইকেট এবং সংযুক্ত আরব আমিরাতের উইকেট এক নয়। তাই বিশ্বকাপে ভরাডুবির পরও ঘরের মাঠে আজ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০তে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

আমিরাতে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা শক্তিশালী দল নিয়েই ঢাকায় পা রেখেছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ দলে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। দলে এসেছে ছয় ছয়টি পরিবর্তন। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বলতে গেলে অভিজ্ঞ ক্রিকেটারই নেই! স্কোয়াডের চার ক্রিকেটারের অভিষেকই হয়নি। এমন একটি দলটি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কতটা জমিয়ে তুলতে পারবে বাংলাদেশ?

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ছাড়া এ যেন নতুন এক দল! বাদ দেওয়া হয়েছে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারকেও।
বিশ্বকাপে ব্যর্থতার পর স্কোয়াডে আমূল পরিবর্তন আনা হয়েছে। নতুন একই দল নিয়েই পাকিস্তানকে রুখে দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘আমাদের বাংলাদেশ টিমের জন্য শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সিরিজে ভালো শুরু করব।’

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ঘরের মাঠে কিছুদিন আগেই সিরিজে হারিয়েছে বাংলাদেশ। তাই স্বাগতিকদের মোটেও হালকা করে দেখছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

তিনি বলেন, ‘এটা তাদের (বাংলাদেশ দল) হোম সিরিজ। কাজেই ওদেরকে হালকাভাবে নেওয়া যাবে না। কয়েকজন ক্রিকেটার নেই, তবে যারা আছে, তারাও কম নয়। বিপিএল খেলে ওরা সবাই। ওদেরকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই।’

বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছেন ওপেনাররা। পাওয়ার প্লেতে সুবিধা করতে না পারায় বড় স্কোর হয়নি। এমনকি স্লগ ওভারে দ্রুত রান করার মতো পাওয়ার হিটারও বাংলাদেশ দলে নেই। এজন্যই দলে পরিবর্তন আনা হয়েছে। কিন্তু তাতেও কি সমস্যার সমাধান হবে? অবশ্য বাংলাদেশের যে উইকেট তাতে পাওয়ার হিটার না থাকলেও সমস্যার হওয়ার কথা নয়। কারণ অধিকাংশ ম্যাচ হয় লো স্কোরিং! সেটা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই দেখা গেছে।

এদিকে, ওই দুই সিরিজের ফল দেখে নিজেদের সেভাবে প্রস্তুত করেছেন বাবর আজমরা। গতকাল পরিকল্পনা সম্পর্কে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের মতোই থাকবে। অনুশীলন যতটা করে বুঝেছি, আমিরাতের মতো রান এখানে হবে না। এখানে যেটা করতে হবে, হাতে উইকেট রাখতে হবে। তাহলে কাজ সহজ হবে পরে। বিশ্বকাপেও যেমন আমরা উইকেট হাতে রেখে পরে শেষ ৭-৮ ওভারে যতটা সম্ভব বেশি রান করতে চেয়েছি, এই পরিকল্পনাই থাকবে এখানে। উইকেট যতটা হাতে রাখব, ততটা কার্যকর হবে।’

পাকিস্তানের ওপেনিং জুটি ভয়ংকর। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে আউট করাই কঠিন। তবে এই দুজনকে নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে টাইগার বোলারদের। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য হুমকি শাহিন শাহ আফ্রিদি। নতুন বলে তার বিরুদ্ধে টিকে থাকা খুবই কঠিন।

পাকিস্তানি বোলারকে নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘শাহীন শাহ ওদের অধিকাংশ ম্যাচেই দলে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে নতুন বলে। ওই বিষয়টা আমাদের মাথায় আছে, আমরা এনালাইসিস করেছি।’

তবে এই সিরিজে বাংলাদেশ দলের আসল বাধা হচ্ছে ‘মনস্তাত্ত্বিক’। বিশ্বকাপে ভরাডুবির ট্রমা মাথায় থেকে মুছে ফেলে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের তারুণ্যে উদ্দীপ্ত এই ‘বাংলাদেশ দল’ কতটা ভালো খেলতে পারে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে-সেটা একটা প্রশ্ন। তবে এটাও তো ঠিক যে, উজ্জীবিত তারুণ্যের সামনে কোনো বাধাই বাধা নয়! এখন দেখা যাক কি হয়!

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত

ওয়াটারএইডের ‘বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রাম স্ট্রাটেজি ২০২৩-২০২৮’ এর আনুষ্ঠানিক সূচনা

ছয় ঘণ্টার পূর্বাভাস: ঢাকায় বৃষ্টি হতে পারে

উপজেলা প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির সদস্য ৯ এর পরিবর্তে ১১জন

করোনায় দেশে একদিনে আরো ৭ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীকে বরণে পদ্মায় লাল-সবুজের ৮০ নৌকা

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে : পরিবেশমন্ত্রী

২০২৬ সালকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় পরিকল্পনা বাস্তবায়ন করছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল : পরিবেশমন্ত্রী

দুই দিন ব্যাপী গ্লোবাল বিজনেস কনফারেন্স এর বর্ণাঢ্য উদ্বোধন