300X70
শুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ডিজেলের বোঝা মাথায় নিয়ে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৩, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ণ

শাহিন হোসেন, দিনাজপুর : আগের বার (গতবার) আলু লাগায় (রোপন করে) কোন লাভ পাই নাই, ২০ হাজার টাকা লোস (লোকশান) হয়েছিল। শেষ পর্যন্ত গরু-বাছুর বিক্রি করে মহাজন সুজতে (পরিশোধ) হয়েছে।

সেই টাকা এখনও মহাজন সুজা (পরিশোধ) হয়নি, এখনও বাকী আছে। আস্তে আস্তে সুজতে (পরিশোধ) হচ্ছে। তারপরও ধার মহাজন করে আলু লাগাতে (রোপন) হচ্ছে। কি করব কৃষি কাজ করে চলা যাবে না।

এভাবে গৃহস্থবাড়ী (কৃষি) করতে হচ্ছে, উল্টা-পাল্টা করে। এপাখের (এপাশের) মহাজন করছি, এপাখে (এপাশে) সুজছি (পরিশোধ)। ওপাখের (ওপাশের) মহাজন করছি, ওপাখের (ওপাশের) সুজছি (পরিশোধ)। এভাবে গৃহস্থী করছি। তারপরও বিষ (কীটনাশক) ধারবাকী (বকেয়া) অনেক হয়েছে।

প্রায় ৩০ হাজার টাকার মত বিষ (কীটনাশক) বাকী (বকেয়া)। আলুর বীজ বাকী হয়েছে ৫০ হাজার টাকার মতন (মত)। এগুলা কিভাবে শোধ করব। ওর (আমার) মনে হয় যদি আলু লোস (লোকসান) খাই (হয়) তাহলে তো মহাজন সুজা (পরিশোধ) খুব কঠিন মুশকিল। আর যদি লাভ হয় তাহলে মহাজন সুজতে (পরিশোধ) পারব। না হলে কৃষকরা আমরা বাঁচবো না।

এবার আগাম আলু ২ বার লাগাতে হয়েছে। প্রথমবার আলু নষ্ট হয়ে গেছে। আগাম আলুটাতে যদি দাম পাই, তাহলে কিছুটা লাভ হবে। এমনিতে সার-বীজের (কীটনাশক ও বীজ) অনেক দাম। তার উপর সরকার এবার ডিজেলের দাম ১৫ টাকা বাড়াইছে। তাকে করে আমাদের লোস (লোকশান) ছাড়া কিছু দেখা পাচ্ছি না। সরকার যদি তেলের দাম কমায় তাহলে আমরা কৃষকরা বাচতে পারব, নইলে আমরা মরে যাব।

এভাবে নিজের আক্ষেপের কথা সামনে প্রকাশ করছিলেন দিনাজপুর সদর উপজেলার উলিপুর গ্রামের কৃষক কুশল চন্দ্র রায়।

দেশের শীর্ষ খাদ্য উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় গত ১ সপ্তাহ ধরে আগাম জাতের আলুর বীজ রোপনের কার্যক্রম চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে- এ পর্যন্ত জেলায় ১০ ভাগ আগাম আলুর বীজ রোপন সম্পন্ন করা হয়েছে। এবছর আগাম ও পরের জাত সব জেলার ১৩টি উপজেলায় ৪৮ হাজার ৫৯০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই জমিগুলো থেকে ১০ লাখ ৫৯ হাজার ৭৪৮ মেট্রিক টন আলু উৎপাদন হবে। গত বছর জেলার ৫০ হাজার ২১৭ হেক্টর জমিতে ১০ লাখ ৮০ হাজার ২০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। চলতি বছর প্রথম পর্যায়ে আগামী ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে আগাম জাতের আলু বাজারে উঠতে পারে বলে আশা প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ।

শুধু কুশল চন্দ্র রায়’ই নয়। তার মত বহু আগাম জাতের আলু চাষীর মাথায় ডিজেলের মুল্য বৃদ্ধির বোঝা হয়ে দাড়িয়েছে।

একই গ্রামের আগাম আলু চাষী আক্তারুজ্জামান বলেন, আগাম জাতের আলুর আমরা রোপন করেছি। এর মধ্যে কিছুটা নষ্ট হয়েছে, কিছু ভালো আছে। এখন আশা রাখছি এখন দাম ভালো পাওয়া যায়। না হলে তো লোস হয়ে যায়। তার উপর সার ও তেলের দাম বেশি। সার ও তেলের দাম বেশির কারণে আমাদের কতটা পোষাবে (লাভ) আমরা এখন এই মুহুর্তে বলতে পারব না।

তবে আশা করি যদি হয় তবে তো হবে, না হলে তো আর কিছু করার থাকতে না। আমাদের কৃষকদের অবস্থা দুরাবস্থা। সব সময় দুরাবস্থা। সরকার যদি আমাদের কৃষকদের সহযোগিতা করে, তাহলে তো হয়। কিন্তু এখন কৃষকদের কথা বিবেচনা করে সার ও তেলের দামে কিছুটা ভর্তুকি দেয়, তাহলে আমরা কৃষকরা বাঁচি। কিন্তু কৃষকদের যে অবস্থা, বর্তমানে অনেক কৃষক জমি ছাড়ে দিচ্ছে।

আগাম আলু চাষী রুহুল আমিন জানান, আমরা আগাম আলু ৪ বিঘা জমিতে রোপন করেছি। এর মধ্যে ১ বিঘার বীজ নষ্ট হয়েছে। এমনিতেই সব কিছুর দাম বেশি। এর মধ্যে আবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ছে। এতে আমাদের খরচ অনেক বেড়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রটি জানায়, আগাম জাতের মধ্যে গ্যানোলা ও কারেজ জাতের আলুর বীজ রোপন করা হয়েছে। যা আগামী ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে বাজারে পাওয়া যাবে। এছাড়াও আমন ধান কর্তনের পর জমিগুলোতে সারা বছর খাওয়ার মত আলুর বীজ রোপন করা হবে। এর মধ্যে ডিসেম্বরে ডায়মন্ড, কার্টিলাল, স্টারিজ, দেশী জাতের চল্লিশা, রোমানা, পেট্রোনিজ রোপন করা হবে। এছাড়াও জানুয়ারী মাসের শুরুতেই হাইব্রিড লেডিরোসেটা, বারী-২, বারী-৯, এটলাস ও দেশী জাতের স্থানীয় আলু লাল পাকড়ি, সাদা পাকড়ি, বগড়াই, সেলবিলাতী, কাবেরী, জলপাই, সাদপাটনায় ও লালপাটনায় আলুর বীজ রোপন করা হবে। সব মিলিয়ে এক দিকে আগাম জাতের আলুর বাজারে উঠবে এবং সারা বছর খাওয়ার আলুর বীজ রোপন করা হবে। ডিসেম্বর ও জানুয়ারীতে রোপন করা আলু এপ্রিল মাসে বাজারে উঠবে।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী আলুর ফলন অর্জন করতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের ক্ষেত পরিচর্যা, বালাই নাশক, কীটনাশক ব্যবহার ও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। তবে আগাম জাতের আলুর বীজ রোপনের সময় বৃষ্টি হওয়ায় কিছু বীজ নষ্ট হয়ে গেছে। তবে সে জায়গায়গুলোতে কৃষকদের আবারও বীজ রোপনের নির্দেশনা দেয়া হয়েছে। দিনাজপুর কৃষি বিভাগ সব সময় কৃষকদের আপদে-বিপদে পাশে থাকবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মাশরাফিকে ছাড়াই উইন্ডিজের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা

ডেপুটি স্পিকারের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এখন বিলিয়ন কালার শেডের স্ক্রিনে উপভোগ করুন খেলার দুর্দান্ত সব মুহূর্ত

পাচারের টাকায় সামিটের আজিজ খান এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনী

বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে, বলেছেন ব্রিটিশ হাইকমিশনার

কুড়িগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত

প্রথমবারের মতো ই-সিম নিয়ে এলো গ্রামীণফোন

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

দুটি নতুন ব্র্যান্ডের গাড়ি উন্মোচন করলো এশিয়ান মোটরস্পেক্স 

জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততা জরুরি : পরিবেশ মন্ত্রী