300X70
বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

চিকিৎসা সহায়তাসহ সংবাদপত্র হকারদের পাশে থাকবে বসুন্ধরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৬, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ

হকারদের কেউ মারা গেলে পরিবার পাবে নগদ ১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : প্রচন্ড শীত কিংবা ঝড়-বৃষ্টি যা-ই থাকুক, প্রতিদিন সূর্যের আলো ফোটার আগেই জনগণের হাতে পৌঁছে যায় দেশের খবর। কিন্তু প্রতিনিয়ত যারা এই কাজ করেন তাদের খবর রাখে না কেউ। হাজারো কষ্টে কাউকে পাশে পান না তারা। বলছি পত্রিকার সেই নেপথ্যের নায়ক হকারদের কথা। বরাবরের মতো গণমাধ্যমের অন্তরালের এই নায়কদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দুর্ঘটনা-অসুস্থতাসহ যেকোনো বিপদে সারাদেশের ১৫ হাজারের বেশি হকারের পাশে থাকবে বসুন্ধরা। এছাড়াও কোনো হকারের মৃত্যু হলে তার পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। প্রাথমিক প্রতিক্রিয়ায় বসুন্ধরা গ্রুপের এই ঘোষণাকে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন সংবাদপত্র হকার্স, এজেন্ট ও সংবাদপত্র পরিবহন সমিতির নেতারা।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ব্যবস্থাপনা পরিচালকের নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
এর আগে সংবাদপত্র হকার্স, এজেন্ট ও পরিবহন সমিতির নেতারা তাদের বিভিন্ন সমস্যা-বঞ্চনা ও দাবির কথা বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীরের কাছে তুলে ধরেন। এসময় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতি লিমিটেড, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেড, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমূখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ সংবাদপত্র পরিবহন সমিতির নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর। সংবাদপত্রের এজেন্ট এবং হকারসহ পত্রিকার সেবাকর্মীদের পাশে থাকার অঙ্গিকার করে বসুন্ধরা ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, চিকিৎসা সহায়তাসহ যেকোনো প্রয়োজনে সংবাদপত্রসেবী ও হকারদের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। এছাড়া কোনো পত্রিকাসেবী হকারের মৃত্যু হলে ওই পরিবারকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দেওয়া হবে। যতদিন বসুন্ধরা গ্রুপ থাকবে ততোদিন এই অনুদান চলবে।
হকারদের উদ্দেশ্য বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর বলেন, ‘আপনারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্যের মতো। হাজারো সমস্যা মোকাবেলা করে আপনারা ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই মানুষের হাতে পত্রিকা তুলে দেন। তাই যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে পাবেন আমাকেও।’
বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীরের এই ঘোষণা শুনে আবেগাপ্লুত রাজধানীতে পত্রিকা বিক্রি করে জীবন চালানো আব্দুস সালাম, হানিফ মিয়া, মোহাম্মদ রফিক ও আবেদ আলী।
তারা বলেন, এতোদিন মনে হতো আমাদের কথা কেউ ভাবে না। এখন মনে হচ্ছে আমাদের জন্য কেউ একজন আছেন। আমাদের চিকিৎসা সহয়তাসহ বিপদে আপদে আমাদের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। আল্লাহ বসুন্ধরা গ্রুপের এমডি ও তার পরিবারকে ভালো রাখুক। বসুন্ধরার এই উদ্যোগে হকাররা সবাই খুবই আনন্দিত।
বসুন্ধরা এমডির এই ঘোষণাকে যুগান্তকারী মন্তব্য করে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘দেশের সংবাদপত্রের ইতিহাসে এর আগে কেউ এভাবে হকারদের পাশে দাঁড়ায়নি। সায়েম সোবহান আনভীরের এই ঘোষণায় আজ ১৫ হাজারেরও বেশি হকারের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক বলেন, ‘এজেন্ট-হকারদের কাজের কোনো মূল্যায়ন নেই। কাজের সময় কেউ দুর্ঘটনার শিকার হলে, কিংবা অসুস্থ হলেও হকাররা কোনো সহায়তা পান না। শুধু তাই নয়, কর্মরত অবস্থায় কোনো হকার মারা গেলেও অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় না কেউ। তাই বসুন্ধরা গ্রপের এই ঘোষণায় সারাদেশের হকাররা খুবই আনন্দিত। এখন নিজেদের কাজ আরও ভালোভাবে করার সাহস ও প্রেরণা পাবেন হকাররা। তারা জেনে গেছেন কোনো বিপদ হলে তার পাশে থাকবে বসুন্ধরা।’
এসময় বসুন্ধরা গ্রুপের পাশের থাকার ঘোষণা দিয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিবহন সমিতির সভাপতি আক্তার হোসেন রিন্টু বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে হকারদের বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা যেমন হকারদের পাশে দাঁড়িয়েছে, তেমনি ভবিৎষতে হকাররাও বসুন্ধরার পাশে থাকবে সবসময়।
মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইষ্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের প্রধান সমন্বয়ক মোহাম্মদ গোলাম ও সার্কুলেশন বিভাগের প্রধান বিল্লাল হোসেন মন্টু প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ব্র্যাক ব্যাংক আবারও অর্জন করলো বাংলাদেশের সেরা ‘এএএ’ ক্রেডিট রেটিং

স্নাতক পাসেই সেলস ম্যানেজার নেবে ওয়ালটন

এ বছর ২৮ হাজার কোটি টাকা লাগবে সারের ভর্তুকিতে

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিদ্দিকীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্ম সচিবের গভীর শোক

Runway draws fresh $141 million as next-level generative AI video begins to emerge

Runway draws fresh $141 million as next-level generative AI video begins to emerge

নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং ট্রেড শো-এ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের ব্যাংকিং পার্টনার ব্র্যাক ব্যাংক

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং ফ্যাকশন হোল্ডিংস কর্পোরেশনের মধ্যে চুক্তি সই

গৌরব ও অহংকারের অমর ২১ ফেব্রুয়ারী আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

মাদারীপুরে ধর্ষণ ও হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড