300X70
শনিবার , ২৬ মার্চ ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বারিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২৬, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ

মাসুদুল আলম টিটু, গাজীপুর: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ আজ শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে।

দিবসটি উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বারি থেকে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোকসজ্জা।

আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অন্যান্য পরিচালকবৃন্দকে সাথে নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচীর সূচনা করেন। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর বিকালে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে স্বাধীনতা দিবসের মর্যাদা ও তাৎপর্যের উপর আলোচনা সভা ও বারি থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. অপূর্ব কান্তি চৌধুরী, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল লতিফ আকন্দ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. সাইফুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মোছাম্মৎ সামছুন্নাহার, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার।

অনুষ্ঠানে বারি বিজ্ঞানী সমিতি (বারিসা), ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বারি শাখা, বারি কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা), বারি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি (বারিচা), বারি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শ্রমিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, আমাদের সকলের দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো। তাদের জানা প্রয়োজন এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। নানা ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি।

একই সাথে তারা এটাও জানুক আমরা যদি এখনও পরাধীন থাকতাম তাহলে আমাদের বঞ্চনা আরও বাড়তো। আমাদের এখন যেসব উন্নয়ন হচ্ছে তা চোখে পড়ার মতো। এগুলো আমাদের স্বাধীনতার সুফল। আমাদের এখন দায়িত্ব দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিজ নিজ জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন করা।

পরে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ যোহর বারি’র সকল মসজিদে জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি পালন উপলক্ষে বারি প্রধান কার্যালয়ে মনোমুগ্ধকর আলোকসজ্জা করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ

আট সপ্তাহের মধ্যে নির্বাচন হবে, দাবি পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রীর

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণ : আটক ৬

সাউথইস্ট ব্যাংকের “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স” অনুষ্ঠিত

বন আইন যুগোপযোগী করা হবে : বনমন্ত্রী

ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে টঙ্গীতে একজন গ্রেপ্তার

জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এনামুল হক শামীম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ১০ জনের যাবজ্জীবন

সবজি রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হবে : কৃষিমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশনের রূপরেখা প্রস্তুত