300X70
রবিবার , ১২ জুন ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে : বিচারপতি মো: নিজামুল হক নাসিম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১২, ২০২২ ১২:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম বলেছেন, সরকারি কর্মচারিরা যাতে চাকুরিগত-পেশাগত বৈষম্যের শিকার না হন, সামাজিক-রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালনে মনোযোগী হউন সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।

আজ শনিবার (১১ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘পেশাগত ও আর্থ-সামাজিক অবস্থা উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মো: আবদুল বাতেন সিকদার ও মো: মামুনুর রশীদ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিচারপতি মো: নিজামুল হক নাসিম বলেন, দেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, যিনি না হলে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হতে পারতাম না। আত্ম মর্যাদাশীল জাতি হিসেবে পরিচয় পেতাম না।

তিনি আরও বলেন যে, সরকারি কর্মচারিরা যাতে চাকুরিগত-পেশাগত বৈষম্যের শিকার না হন, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। বর্তমান রাশিয়া-ইউক্রেন ও কোভিড-১৯ এর প্রভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সরকারি কর্মচারিদের জীবন-জীবিকা নির্বাহ ও কষ্ট লাঘবের বিষয়টি বিবেচনা করা জরুরি।‌ কেননা দেশ ও জাতি গঠনে সরকারি কর্মচারিদের ভূমিকা অপরিসীম। সরকারের মূল চালিকা শক্তি। বর্তমান সরকার সব মানুষের কল্যাণে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ বলেন যে, পেশাগত সমস্যা ও অনিয়মগুলো সমাধানের লক্ষ্যে সরকারের নিকট তুলে ধরার জন্য সংগঠন সঠিকভাবে প্রচেষ্টা চালাতে পারে। ঠিকমত দায়িত্ব পালন করতে পারে। সদস্যদের বিকশিত করার কাজে সংগঠন ব্যতীত অন্য কারো দ্বারা কখনো সম্ভব হয়ে ওঠে না।

সংগঠনের সভাপতি জনাব মো: আফসার আলী বলেন যে, এ সংগঠনটি সদস্য ও তাদের পরিবার এবং সন্তান-সন্ততির কল্যাণের জন্য, উৎসাহের জন্য, উদ্দীপনার জন্য, আবাসন সংকট নিরসনের জন্য, সমবায়ের মাধ্যমে আয় বর্ধনমূলক ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। সরকারের সহায়তা পেলে এ সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা যাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি সর্বজনাব আলহাজ্ব মো: মতিউর রহমান, মো: মোশাররফ হোসেন, মহাসচিব মো: নজরুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির, মো: সুলতান মাহমুদ, মো: জাহিদুল হক জাহিদ, মো: রমজান হোসেন খান, মো: আব্দুল ছাত্তার, মো: শামীম আহসান, মো: রাহিদুর রহমান, মো: সোহরাব হোসাইন, ডা. মো: খলিলুর রহমান, মো: কায়সার আহমেদ, মো: নুরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন জেলা ও দপ্তর কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া বলেন যে, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রতিনিধিগণের জ্ঞানগর্ব আলোচনা, মতামত ও উপদেশগুলো সংবলিত করে একটি সুপারিশমালা সরকারের যথাযথ পর্যায়ে উপস্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। বর্তমান সরকারের সংগে আলোচনার ক্ষেত্র তৈরি সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দেশের ১১ টি জেলার প্রতিবন্ধী, হতদরিদ্র ও দু:স্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ১৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের যাকাতের অর্থদ্বারা এই মেশিন বিতরণ করা হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে গতকাল ২৯ জানুয়ারি, ২০২২ তারিখে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে মেশিনগুলো বিতরণ করা হয়।

এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব জনাব মো: খাইরুল ইসলাম। তিনি মহান বিজয়ের সুবর্ণজয়ন্ত্রীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ এর মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা অর্জন করতে পেরেছি। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে এবং দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, মাদক নির্মূল, জনগনের শান্তি, নিরাপত্তা বিধানে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সরক‌ারি কর্মচারিদের ভূমিকা রয়েছে। তিনি আরো উল্লেখ করেন যে, দেশের প্রতিটি কর্মচারি সংগঠন দেশপ্রেমে উদ্ধুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গরীব, দু:স্থ, কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ভূমিকা রাখা প্রয়োজন। এ ধরণের প্রশংসনীয় কাজে এগিয়ে আসার জন্য সংগঠনটিকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো: মতিউর রহমান, মহাসচিব মো: নজরুল ইসলাম, মো: ইসমাইল ভূইয়া, মো: আনোয়ার হোসেন, মো: সুলতান মাহমুদ, মো: জাহিদুল হক জাহিদ, মো: রমজান হোসেন খান, মো: আব্দুল ছাত্তার, মো: শামীম আহসান, মো: ফারুক হোসেন মৃধা, ইঞ্জিনিয়ার মো: আব্দুল বাতেন সিকদার ও মো: সোহরাব হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

এ সংগঠনের সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আহ্বায়ক জনাব মো: মোশাররফ বলেন যে, এ সংগঠনটি জন্মলগ্ন থেকেই সমাজের কর্মহীন, গরীব ও দু:স্থদের কল্যাণে সামাজিক দায়িত্ব পালন অব্যাহত রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় এ সদস্যদের নিকট থেকে সংগৃহীত যাকাতের অর্থদ্বারা হতদরিদ্রদের মাঝে ১৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধারা আরও উত্তরোত্তর বৃদ্ধি করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সঞ্চালনায় ছিলেন সেলাই মেশিন বিতরণ কর্মসূচির সদস্য-সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপড়েন আছে: পররাষ্ট্র উপদেষ্টা

<strong>Keberagaman Koleksi Museum Diknas yang Mewakili Keanekaragaman Budaya Indonesia</strong>

Keberagaman Koleksi Museum Diknas yang Mewakili Keanekaragaman Budaya Indonesia

জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে সিরাজদিখান উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ডিভাইস আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে যেতে হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন, আজ থেকে চলবে বিচারকাজ

দেশকে ম্লান করার হীন ষড়যন্ত্র-গন্ডগোল কঠোর হস্তে দমন করা হবে : ড. হাছান মাহমুদ

মা হতে চলেছেন ক্যাটরিনা?

যা করবেন স্মার্টফোন গরম হলে

টেকনাফে ৪ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

শেখ হাসিনা হাওরের জন্য স্থায়ী প্রকল্প গ্রহনের নির্দেশ দিয়েছেন : এনামুল হক শামীম