300X70
মঙ্গলবার , ২১ জুন ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক থেকে খরচ ছাড়াই বিকাশে টাকা আনা যাচ্ছে অনায়াসে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২১, ২০২২ ৭:০০ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বেসরকারি খাতের শরীয়াহ ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখন বিকাশ অ্যাকাউন্টে সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে তাৎক্ষণিক টাকা আনতে পারছেন কোনো খরচ ছাড়াই। এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে টাকা আনার সবচেয়ে বড় ‘অ্যাড মানি’ প্ল্যাটফর্মটি আরও সমৃদ্ধ হলো।

আজ মঙ্গলবার শাহ্‌জালাল ইসলামী ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক – আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী; উপ-ব্যবস্থাপনা পরিচালক – মোঃ শাহ্‌জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও ইমতিয়াজ ইউ. আহমেদ এবং বিকাশের হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিস জায়েদ আমীন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিকাশে টাকা আনতে প্রথমেই শাহজালাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং-এ নিবন্ধিত গ্রাহককে ব্যাংকটির অ্যাপ ‘এসজেআইবিএল নেট’ থেকে ব্যাংকিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর নিজের বা প্রিয়জনের বিকাশ নাম্বার বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে।

বেনিফিশিয়ারি যোগ করা হয়ে গেলে এসজেআইবিএল নেট অ্যাপের ‘ট্রান্সফার’ অপশনের ‘ওয়ালেট ট্রান্সফার’ অংশ থেকে ‘বিকাশ’ আইকনে ট্যাপ করে বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, টাকার পরিমাণ ইত্যাদি প্রয়োজনীয় তথ্য পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ওটিপি এবং পিন নাম্বার দিলেই তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে।

লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। উল্লেখ্য, বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

২০০১ সালে প্রতিষ্ঠিত শাহজালাল ইসলামী ব্যাংক এখন ১৩২টি শাখা ও দেশজুড়ে উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ নিয়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদান করছে।

বিকাশের বৃহত্তম অ্যাড মানি নেটওয়ার্কে শাহজালাল ইসলামী ব্যাংক যুক্ত হওয়ায় এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৬টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৬ কোটি ২০ লাখ গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো।

ব্যাংক থেকে বিকাশে তাৎক্ষণিক টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকেট ক্রয় করা, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন গ্রাহকরা, যা তাদের আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ ও ঝামেলামুক্ত।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সকলের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ : খাদ্যমন্ত্রী

সৌদি আরব, আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন, বাংলাদেশে কাল

মানবতার কল্যাণে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের ‘দৌড়’

শুধু রাজস্ব আদায় নয়, নাগরিক সেবাও বৃদ্ধি করতে হবে : এলজিআরডি মন্ত্রী।

গাজীপুর জেলা পরিষদে বিজয় দিবস পালন

রোববার থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান

যাত্রী ভোগান্তি বন্ধে দ্রুত পদক্ষেপ দাবি সেভ দ্য রোডের

বলিউডে পা রাখছেন সাইফপুত্র ইব্রাহিম

বালু সংকটে থমকে গেছে সরকারি উন্নয়ন কাজ !

ভারত মহাসাগরীয় সম্মেলনের ফলাফল : চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন