300X70
মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দেশের স্বাধীনতাসহ কল্যাণকর সব‌ই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছেঃ শিল্প প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৮, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে, দেশের স্বাধীনতাসহ কল্যাণকর সব‌ই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর মিরপুর-১০ এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাফরুল থানা এবং ৪, ১৪, ১৬ ও ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২২ এর বিশাল জনসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে বঙ্গবন্ধুর সহধর্মিনী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকলকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, করোনা মহামারীতে সমগ্র বিশ্ব বিপর্যস্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সকলের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ করোনা পরিস্থিতি সাফল্যের সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ, সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার অসীম সাহসিকতায় দেশী-বিদেশী নানান ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু এখন এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সক্ষমতার প্রতীক।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ এর পরাজিত শত্রু বাংলার প্রকৃত ইতিহাসকে বিকৃত করার জন্য, বঙ্গবন্ধুর নামকে মুছে ফেলার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বঙ্গবন্ধু আজীবন বাংলা ও বাঙালিকে ভালোবেসে তাদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তাই যতদিন বাংলাদেশ ও বাঙ্গালী জাতি থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, স্বাধীনতা বিরোধীরা বাস্তবকে অস্বীকার করে দেশের শান্তি ও অগ্রগতির ধারাকে ব্যাহত করতে চায়। তাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।

বর্তমান সরকার দেশের সার্বিক কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখে দেশের শিল্প খাতের সম্প্রসারণের মাধ্যমে একটি শিল্পোন্নত বাংলাদেশ গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিদ্যমান করোনাসহ সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে বাঙালি জাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে এবং ২০৪১ সালের মধ্যেই গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস. এম. মান্নান কচি, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বক্তৃতা করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিমানবন্দরের কাওলায় ছিনতাইকারীর ছুড়িকাঘাতে গাড়ি চালকের মৃত্যু

দুর্নীতির তথ্য চাওয়ায় উল্টো সাজা পেলেন কালের কণ্ঠ প্রতিনিধি, সাংবাদিকমহল ক্ষুব্ধ

অর্থায়ন: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, আরেকটি দুর্দান্ত জয়

ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত ১৭

কমিশন প্রস্তাবিত সাংবাদিক স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

উদ্ভাবনে অবদানের জন্য দু’টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলো অপো

রাজশাহীতে পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

১৪ দলের বৈঠকে হিরো আলমকে নিয়ে আলোচনা