300X70
বুধবার , ৬ জুলাই ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বন্যার্তদের ত্রান সহায়তায় ব্র্যাকে ইমোর ৫০ হাজার মার্কিন ডলার অনুদান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৬, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যাদুর্গত এলাকায় মানুষের সহায়তায় দায়িত্বশীল গ্লোবাল ব্র্যান্ড হিসেবে এগিয়ে এসেছে ইমো। প্রতিষ্ঠানটি ব্র্যাকের সাথে যৌথ উদ্যোগে বন্যা প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী ও ডোনেশন সহায়তা দেয়ার জন্য ‘ডাকছে আমার দেশ’ ক্যাম্পেইনে সম্পৃক্ত হয়েছে।

ইমো ও ইমো ব্যবহারকারীরা ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে। এ প্রসঙ্গে ইমো বাংলাদেশের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোঃ মাসুদ রানা বলেন, “ভয়াবহ এ বন্যায় যে সব মানুষের ঘর, দোকান, আবাদী জমি ও গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াতে আমরা ব্র্যাকের মতো মহৎ প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছি।

পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় অনেক সময় লাগবে; তবে, এ পুনর্বাসন প্রক্রিয়ায় গতি এনে ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছি।”

এ নিয়ে ব্র্যাকের প্রধান আর্থিক কর্মকর্তা তুষার ভৌমিক বলেন, “বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয়টি অনুধাবন করে ৫০ হাজারেরও বেশি বন্যাদুর্গতদের মাঝে প্রয়োজনী সামগ্রী পৌঁছে দিতে ব্র্যাক পুনরায় তাদের ডাকছে আমার দেশ ক্যাম্পেইনটি চালু করে। এ সঙ্কটকালীন মুহুর্তে জনপ্রিয় তাৎক্ষণিক মেসেজিং অ্যাপ ইমো অর্থ সহায়তা দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। এটি অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা প্রদর্শনের ক্ষেত্রেও অনুকরণীয় হবে বলে আমরা মনে করি।”

‘ডাকছে আমার দেশ’ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৬০ হাজার পরিবার শুকনো খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পেয়েছেন। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে ৭ হাজার ৮শ’ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ৪০ হাজার পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। জরুরি সহায়তা হিসেবে এ প্রোগ্রামটি খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন সুবিধা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ডিগনিটি কিট, পশুদের খাবার এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

এটি বাংলাদেশের উত্তর- পূর্বের জেলাসমূহে ভয়াবহ আকস্মিক বন্যার জন্য ইউএন হিউমেনিটারিয়েন কো-অর্ডিনেশন টাস্ক টিম ( এইচসিটিটি) রেসপন্স প্ল্যান ( জুলাই-ডিসেম্বর ২০২২) অনুসরণ করে সহায়তা প্রদান করা হয়। এ ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জানা যাবে https://brac.net/dakcheamardesh/en/

এ যৌথ প্রচেষ্টার পাশাপাশি, ইমো বন্যাদুর্গতের ত্রাণ ও অনুদান সংগ্রহের বিষয়টিকে ত্বরাণ্বিত করতে ‘বাংলাদেশ রিলিফ’ নামের একটি ডেডিকেটেড চ্যানেল চালু করেছে। গত মাসের ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ইমো ব্যবহারকারীদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ব্র্যান্ডটি ব্যবহারকারীদের কাছ থেকে অনুদান হিসেবে ১২,৮৫১ মার্কিন ডলার উত্তোলন করেন।

এর আগে, সিলেট বিভাগের ইমো ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি ৪০ লাখ বাংলাদেশি টাকা সমমূল্যের ফ্রি-ডেটা ডোনেশন ক্যাম্পেইন চালু করে। দেশের বিভিন্ন প্রতিকূল সময়ে অবদান রাখার মাধ্যমে নিজেদের একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠানে পরিণত করেছে ইমো। এ অনুদান ক্যাম্পেইনটি বন্যায় প্লাবিত অঞ্চলগুলোর দুর্দশাগ্রস্ত মানুষ ও সমাজের প্রতি ব্র্যান্ডটির দায়বদ্ধতাকে ফুটিয়ে তুলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.brac.net/dakcheamardesh/sitrep/SitRep-flood-8.pdf; https://brac.net/dakcheamardesh/en/

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভুটানের রাজাকে বিমানবন্দরে তথ্যমন্ত্রীর অভ্যর্থনা

মাকে হত্যা মামলায় ছেলে গ্রেফতার

নারায়নগঞ্জের ফতুল্লায় চোরাই মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সচিবালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

একাত্তরের বধ্যভূমি-গণকবর সংরক্ষণে চাই রাষ্ট্রীয় উদ্যোগ

আইসিটি অধিদপ্তর ও ব্র্যাক কুমনের মধ্যে চুক্তি সই

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে স্বাস্থ্য ও কৃষি

বুস্টার ডোজ গুরুতর ওমিক্রন থেকে সুরক্ষায় অন্তত ৮০ শতাংশ কার্যকর : গবেষণা

বুড়িমারীতে জুয়েল হত্যার বিচার দাবীতে পাটগ্রামে মানববন্ধন