300X70
বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দল থেকে পদত্যাগ করছেন বরিস জনসন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৭, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: চাপের মুখে অবশেষে কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসির।

আজ বৃহস্পতিবার তিনি দলীয় প্রধানের পদ ছেড়ে দিচ্ছেন। তবে কনজারভেটিভরা নতুন নেতা ঠিক করার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বরিস জনসন। আগামী অক্টোবরে টরি পার্টির সম্মেলনের জন্য একজন নতুন প্রধানমন্ত্রী জনসনের স্থলাভিষিক্ত হবেন।

বরিস জনসনের উপর আস্থা হারিয়ে তার মন্ত্রিসভার একের পর এক মন্ত্রী এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা পদত্যাগ করেন। সদ্য-নিযুক্ত মন্ত্রী এবং ৫০ জনের বেশি সংসদ সদস্য তাকে ছেড়ে যাওয়ায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে জনসন নেতৃত্বাধীন সরকারের।

তবে তিনি ‘চালিয়ে যাওয়ার’ ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বরিস পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন।

এর আগে, নবনিযুক্ত অর্থমন্ত্রী নাদিম জাহাউই-সহ তার মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা তাকে পদত্যাগ করতে বলেন এবং ‘সম্মানের সঙ্গে’ চলে যেতে অনুরোধ করেন।

জনসন প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি দেবেন বলে আশা করা হচ্ছে।

ক্ষমতাসীন টোরি দলের নেতৃত্বের লড়াইয়ে জয়ী হওয়ার পর ২০১৯ সালের জুলাই মাসে জনসন প্রধানমন্ত্রী হন এবং এর পাঁচ মাস পরে একটি ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিপুল জনসমর্থনে জয়লাভ করেন।

তিনি ‘ব্রেক্সিট সম্পন্ন করার’ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন তবে সাম্প্রতিক মাসে তার সরকার বেশ কিছু বিষয়ে বিতর্কের মুখে পড়ে, যেসবের মধ্যে ছিল ডাউনিং স্ট্রীটে লকডাউনের মধ্যে আয়োজন করা পার্টির বিষয়ে পুলিশী তদন্ত।

প্রাক্তন ডেপুটি চিফ হুইপ ক্রিস পিনশারের বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগের বিষয়গুলো যেভাবে প্রধানমন্ত্রী সামাল দিয়েছেন তা নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি বিদ্রোহের সূত্রপাত ঘটে।

বিবিসির রাজনীতি বিষয়ক সম্পাদক ক্রিস মেসন জানান, টোরি ব্যাকবেঞ্চারদের ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্র্যাডি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন যে তিনি দলের আস্থা হারিয়েছেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিপর্যস্ত ইথিওপিয়া; বৃষ্টির জন্য কান্না!

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

তারিক মোর্শেদ পুনরায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী

প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন জো বাইডেন

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে

একসাথে কাজ করবে বাংলালিংক ও হুয়াওয়ে

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আইনগত সহায়তা দিবস পালিত

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২১তম এয়ারক্রাফট