300X70
শুক্রবার , ২ অক্টোবর ২০২০ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জলাশয়ের ময়লা-আবর্জনা অপসারণে আরো তৎপর হচ্ছে ডিএনসিসি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২, ২০২০ ৭:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তি মালিকানাধীন ও সরকারি-বেসরকারি মালিকাধীন নর্দমা, ডোবা, পুকুর, খাল, জলাশয় ইত্যাদি থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা নিজ দায়িত্বে অপসারণ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ব্যক্তিমালিকানা বা বেসরকারি প্রতিষ্ঠান ছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতেও এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এই তালিকায় রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উত্তরা রাজউক বিভাগ, সাধারণ বীমা করপোরেশনের রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট, পানি উন্নয়ন বোর্ড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিটিআরসি খিলক্ষেতসহ আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে এ চিঠি পাঠানো হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এ বর্ষা পরবর্তী শুষ্ক মৌসুমে কিউলেক্স মশার প্রকোপ বৃদ্ধি পায়। কিউলেক্স মশা সাধারণত ময়লা-আবর্জনা, নর্দমা, অপরিচ্ছন্ন ডোবা, নালা, পুকুর, জলাশয় ইত্যাদি স্থানে বংশবিস্তার করে। এসব স্থানে ময়লা-আবর্জনা, কচুরিপানা, জলজ উদ্ভিদ থাকলে বারবার কীটনাশক প্রয়োগ করেও মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ব্যক্তি মালিকানাধীন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের খাল, ডোবা, জলাশয় ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিজ নিজ ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব।
তাই নিজ নিজ মালিকানাধীন নর্দমা, ডোবা, পুকুর, খাল, জলাশয় ইত্যাদি থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা নিজ দায়িত্বে অপসারণ করে নিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দিয়েছে ডিএনসিসি।
ডিএনসিসির ৫ পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচটি পার্ক ও খেলার মাঠ থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এর ফলে এ পার্ক ও খেলার মাঠগুলো আধুনিকায়নে আর কোনো বাধা নেই। পার্ক ও মাঠগুলো হলো- বনানী পূজা মাঠ, বনানী সি ব্লক পার্ক, মোহাম্মদপুর ত্রিকোণ পার্ক, শিয়া মসজিদ পার্ক এবং মোহাম্মদপুর উদয়াচল পার্ক।
শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি জানিয়েছেন।
প্রসঙ্গত, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম গত ২৮ সেপ্টেম্বর গুলশান শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৩ অক্টোবরের মধ্যে পার্ক ও খেলার মাঠের সকল অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এই পাঁচটি পার্ক ও খেলার মাঠ অবৈধ দখলে থাকার কারণে এগুলোর আধুনিকায়ন কাজ ব্যাহত হচ্ছিল। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রচারিত হয়। বনানী পূজা মাঠে একটি রাজনৈতিক দলের কার্যালয়; বনানী সি ব্লক পার্কে অবৈধভাবে ডেসকোর পরিত্যক্ত সাবস্টেশন ও অফিস রুম এবং বনানী সোসাইটির গার্ড শেড স্থাপন করা হয়েছিল। এছাড়া মোহাম্মদপুর ত্রিকোণ পার্কে অবৈধভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়, রিকশা গ্যারেজ ও নার্সারি স্থাপন করা হয়েছিল। শিয়া মসজিদ পার্কে অবৈধভাবে একটি ক্লাব ঘর, টং দোকান, রিকশা গ্যারেজ স্থাপন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মেয়র আতিকুল ইসলামের নির্দেশে এ চারটি পার্ক ও খেলার মাঠের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ এস এম মামুন জানান, মোহাম্মদপুর উদয়াচল পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে আজ শনিবার ডিএনসিসির পক্ষ থেকে উচ্ছেদ কর্মসূচি নেয়া হয়েছে। এই পার্কে অবৈধভাবে একটি ক্লাব ঘর এবং খেলোয়াড়দের থাকার ঘর করা হয়। উচ্ছেদ কর্মসূচির কথা জানতে পেরে অবৈধ দখলদাররা ইতোমধ্যে উদয়াচল পার্কে থাকা সকল অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করছে। শতকরা ৭৫ ভাগ মালামাল সরিয়ে নেয়া হয়েছে।
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু পাঁচশোর বেশি, শনাক্ত সোয়া ৩ লাখ

ব্র্যাক ব্যাংকের ১৩৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

বাংলাদেশ সোসাইটি অফ কেমিক্যাল সাইন্টিস্ট এর এক্সিকিউটিভ মিটিং

সকলের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ : খাদ্যমন্ত্রী

বিপিএলের জন্য ৬ বিদেশিকে দলে নিয়েছে বরিশাল

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এল বসুন্ধরা ফাউন্ডেশন

গ্রামীণ জনপদের কাব্য ‘হৃদয় বীণা’ এর মোড়ক উন্মোচন

লক্ষ্মীপুরে কৃষক আকবর হত্যায় পাঁচজনের ফাঁসি

পেনড্রাইভে সিনেমা পাঠালেন এইচ আর হাবিব, প্রধানমন্ত্রী দেখবেন বলে ।

পবিত্র ঈদুল আজহা আজ